খনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী সচিব/পরিচালক (প্রশাসন) -২০১৯ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Power Assistantsecretary 2019 — previous year question solution with answer & explanation (free)

88প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১

বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড' এর প্রবক্তা-

ব্যাখ্যা দেখুন ›সিল্ক রোড এশিয়ার উপমহাদেশীয় অঞ্চলগুলো মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিম এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলকে সংযুক্ত করে একটি প্রাচীন বাণিজ্যিক পথ। প্রায় ৪০০০ মাইল(৬৫০০ কি.মি.) দীর্ঘ এই পথের নামকরণ করা হয়েছে চীনা সিল্ক ব্যবসার নামে যা হান রাজত্বকালে আরম্ভ হয়েছিলো। যদিও সিল্কই ছিল প্রধান পণ্য, অন্যান্য নানা পণ্যও এই পথে আনা-নেওয়া করা হত। চীনা, ভারতীয়, ফার্সী,আরব ও ইউরোপিয় সভ্যতার উন্নয়নে এই বাণিজ্য পথের বিশাল প্রভাব ছিল। এটি গড়ে ওঠে খ্রিষ্টপূর্ব প্রথম শতকে চীনের হ্যান রাজবংশের আমলে। দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে বন্ধ হয়ে যায়। এটি নতুন করে চালুর উদ্যোগ নেয়া হয় ২০১৪ সালে। উদ্দেশ্য ৩ মহাদেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মান ও আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর প্রতিষ্ঠা। এর আওতায় রয়েছে ৬৮টি দেশ ও ৬০ শতাংশ জনসংখ্যা ও ৪০ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি।
২

কম্পিউটার সিস্টেম এ Scanner কোন ধরনের যন্ত্র?

ব্যাখ্যা দেখুন ›কম্পিউটার একটি প্রযুক্তি। এটি দিয়ে কাজ করাতে হলে এর বোধগম্য ভাষায় ডাটা ও ইনস্ট্রাকশন ইনপুট দিতে হয়। যে সব যন্ত্র বা যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারে ডাটাসমূহ প্রবেশ করানো হয়, তাকে বা তাদেরকে ইনপুট ডিভাইস বলা হয়। অন্যভাবে বলা যায়, যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের ভেতরে ডাটা ও কাজের নির্দেশ প্রদান করা হয়, তাই ইনপুট ডিভাইস। যেমন, কি বোর্ড, মাউস,স্কেনার, অপটিকাল ক্যারেকটার রিডার (ও সি আর), ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকটার রিডার (এম আই সি আর) ইত্যাদি।
৩

কম্পিউটার মেমরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কী বলে?

ব্যাখ্যা দেখুন ›কম্পিউটারে আমরা যখন কোনো তথ্য রাখি , তা কম্পিউটার মেমোরিতে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তা মেমোরি থেকে read ( পড়ে নিয়ে ) করে আমাদের প্রদান করে থাকে
৪

মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলােচ্য বিষয়?

ব্যাখ্যা দেখুন ›নীতিবিদ্যা সমাজে বসবাসকারী মানুষের কাজের ভাল-মন্দ, উচিত-অনুচিত বিষয়গুলো নিয়ে কাজ করে । আর উপযুক্ত বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঐচ্ছিক কাজ ।
৫

TCP দিয়ে কোনটি বোঝানো হয়?

ব্যাখ্যা দেখুন ›ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ইংরেজি: Transmission Control Protocol বা সংক্ষেপে টিসিপি, ইন্টারনেট প্রোটোকল সুইটের একটি গুরুত্বপূর্ণ প্রোটোকল। যেমনঃ http port: 80 FTP port: 21 SSH port: 22 https port: 443
৬

নিচের কোনটি ইনপুট ডিভাইস ?

ব্যাখ্যা দেখুন ›উল্লেখযোগ্য ইনপুট ডিভাইগুলো হল Graphics Tablets;Cameras; Trackballs;Barcode reader;Gamepad ;Keyboard;Microphone ;MIDI keyboard ;Mouse;Scanner;Webcam;Touchpads;pen input;OMR;OCR;MICR
৭

বখতিয়ার খলজি বাংলা জয় করেন কোন সালে?

ব্যাখ্যা দেখুন ›বখতিয়ার খিলজী ১২০৪ সালে মাত্র ১৭ জন অশ্বারোহী সেনা নিয়ে নদীয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। বখতিয়ার খিলজী নদীয়া আক্রমণ করেন এবং বাংলায় মুসলিম শাসন সাম্রাজ্য স্থাপন করেন।
৮

লর্ড ক্যাানিং ভারতীয় উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?

ব্যাখ্যা দেখুন ›১৮৬১ সালে ভারতীয় পুলিশ আইন পাসের মাধ্যমে লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন । ১৭৯৩ সালে ‘ চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস । দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক হিসেবে পরিচিত লর্ড ক্লাইভ । ১৮২৯ সালে সতীদাহ প্রথা রহিত ঘােষণা করার জন্য লর্ড বেন্টিঙ্ক নামটি সংস্কার আন্দোলনকারীদের প্রশংসিত ।
৯

কোলেস্টরল এক ধরনের -

ব্যাখ্যা দেখুন ›কোলেস্টরল এক ধরনের চর্বিজাতীয়, তৈলাক্ত স্টেরয়েড যা কোষের ঝিল্লি বা (সেল মেমব্রেনে)-এ পাওয়া যায় এবং যা সব প্রাণীর রক্তে পরিবাহিত হয়। স্তন্যপায়ী প্রাণীদের সেল মেমব্রেনের এটি একটি অত্যাবশ্যক উপাদান. এই উপাদান মেমেব্রেনের মধ্য দিয়ে তরল পদার্থের ভেদ্যতা সচল রাখে এবং তার তারল্য বজায় রাখে।
১০

'ডমিনো' তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?

ব্যাখ্যা দেখুন ›আন্তর্জাতিক সম্পর্কে 'ডমিনো তত্ত্ব' বহুল প্রচলিত একটা তত্ত্ব। যুক্তরাষ্ট্র পঞ্চাশের দশকে প্রথমবারের মতো এই তত্ত্বের কথা প্রচার করেছিল। পঞ্চাশের দশকে ইন্দোচীনে যখন সমাজতন্ত্রীরা একের পর এক রাষ্ট্রে ক্ষমতাসীন হচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র এই 'ডমিনো তত্ত্ব'র কথা প্রচার করেছিল। এর উদ্দেশ্য ছিল একটাই, সমাজতন্ত্রীদের ঠেকাতে সামরিক হস্তক্ষেপ। ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে। অনেকগুলো তাস যদি দাঁড় করিয়ে রাখা যায়, একটিকে টোকা দিয়ে ফেলে দিলে এক এক করে পাশের তাসগুলোও পড়ে যাবে। এটাই হচ্ছে ডমিনো তত্ত্বের মূল কথা। এর অর্থ পরিষ্কার, সমাজতন্ত্রের প্রসার ঠেকাও।
খনিজ সম্পদ মন্ত্রণালয় সহকারী সচিব/পরিচালক (প্রশাসন) -২০১৯ প্রশ্ন ও…