বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (লাইনম্যান) - ২৮.০২.২০২৫ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Power Lineman — previous year question solution with answer & explanation (free)

78প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৮
সব বিষয়ের প্রশ্ন
১

বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংকিত সরল রেখাকে কি বলে?

ব্যাখ্যা দেখুন ›- বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে ব্যাসার্ধ (Radius) বলা হয়। - এটি বৃত্তের কেন্দ্রকে তার যে কোনো বিন্দুর সঙ্গে সংযোগ করে। - ব্যাসার্ধের দৈর্ঘ্য সবসময় সমান থাকে এবং এটি ব্যাসের অর্ধেক হয়ে থাকে। অন্যদিকে, ব্যাস (Diameter): এটি বৃত্তের যে কোনো দুটি বিপরীত বিন্দুকে সংযুক্ত করে এবং কেন্দ্রে দিয়ে যায়। ব্যাসের মান ব্যাসার্ধের দ্বিগুণ। জ্যা (Chord): এটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুকে সংযুক্ত করে, তবে এটি কেন্দ্রে দিয়ে যাবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। চাপ (Arc): এটি বৃত্তের পরিধির একটি অংশ, যা দুটি বিন্দুর মধ্যে প্রসারিত থাকে।
২

যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলে?

ব্যাখ্যা দেখুন ›- রম্বস হল সামান্তরিকের একটি রূপ যার বাহুদ্বয় পরস্পর সমান। - যে চতুর্ভুজে চারটি বাহু পরস্পর সমান তাকে রম্বস বলে। অন্যভাবে বলা যায় যে, যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
৩

একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ মিটার এবং ১২ মিটার হলে, অতিভুজের দৈর্ঘ্য কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, ত্রিভুজের ভূমি = ১২ মিটার এবং ত্রিভুজের লম্ব = ৫ মিটার আমরা জানি, (অতিভুজ) 2 = (ভূমি) 2 + (লম্ব) 2 বা, অতিভুজ = √(১২ 2 + ৫ 2)=√2 ) = √(১৪৪ + ২৫) = √১৬৯ = ১৩ ∴ অতিভুজ = ১৩ মিটার
৪

একটি ত্রিভুজের সর্বোচ্চ কয়টি স্থূলকোণ থাকতে পারে?

ব্যাখ্যা দেখুন ›- যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রী। - সেহেতু একটি ত্রিভুজের সর্বোচ্চ ১টি স্থূলকোণ থাকতে পারে ।
৫

একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৫। এর বৃহত্তম কোণটি কত?

ব্যাখ্যা দেখুন ›মনে করি, ১ম কোণ 2x ২য় কোণ 3x ৩য় কোণ 5x প্রশ্নমতে,2x+3x+5x=180∘or,10x=180∘or,x=18∘2x + 3x + 5x = 180^\circ or, 10x = 180^\circ or, x = 18^\circ সুতরাং,বৃহত্তম কোণ =(18∘X5)=90∘(18^\circ X 5) = 90^\circ
৬

একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৩৫ ডিগ্রি ও ৫৫ ডিগ্রি। ত্রিভুজটি কোন ধরণের?

ব্যাখ্যা দেখুন ›অপর কোণ = ১৮০° - (৩৫°+৫৫°) = ১৮০° - ৯০° = ৯০° অতএব, ত্রিভুজটি সমকোণী।
৭

একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

ব্যাখ্যা দেখুন ›ধরি, সংখ্যাটি x প্রশ্নমতে, ৩x + ২x = ৯০ বা, ৫x = ৯০ ∴ x = ১৮
৮

a - {a - (a + 1)} = কত?

ব্যাখ্যা দেখুন ›a - {a - (a + 1)} = a - {a - a - 1} = a - {-1} = a + 1
৯

দুইটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে ২৮ এবং ৪। বড় সংখ্যাটি কত?

ব্যাখ্যা দেখুন ›ধরি, বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি y। প্রশ্নমতে, x + y = ২৮ ...(১) x - y = ৪ ...(২) এখন, (১) নং সমীকরণ এবং (২) নং সমীকরণ যোগ করে পাই, x + y + x - y = ২৮ + ৪ বা, ২x = ৩২ বা, x = ৩২/২ ∴ x = ১৬ সুতরাং, বড় সংখ্যাটি ১৬।
১০

৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?

ব্যাখ্যা দেখুন ›৪টি আপেলের ক্রয়মূল্য = ২০ টাকা ৪টি আপেলের বিক্রয়মূল্য = ৩০ টাকা লাভ = ৩০ - ২০ = ১০ টাকা ২০ টাকায় লাভ ১০ টাকা ১ টাকায় লাভ ১০/২০ টাকা ১০০ টাকায় লাভ (১০ ×\times ১০০)/২০ টাকা = ৫০ টাকা
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (লাইনম্যান) - ২৮.০২.২০২৫ প্রশ্ন ও সমাধান