বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর) - ২৩.০২.২০২৪ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Power Post — previous year question solution with answer & explanation (free)
76প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৭৬
সব বিষয়ের প্রশ্ন
১
বাংলাদেশে কয়টি বিদ্যুৎবিতরণকারী প্রতিষ্ঠান আছে?
ব্যাখ্যা দেখুন ›বর্তমানে বিদ্যুৎ বিতরণ খাতে ৬টি বিতরণ সংস্থা/কোম্পানি দায়িত্ব পালন করছে। যথা: (১) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো) (২) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) (৩) ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) (৪) ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লি. (ডেসকো) (৫) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) (৬) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)
২
পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে?
ব্যাখ্যা দেখুন ›- পদ্মা নদীর উপর নির্মিত মাওয়া (মুন্সিগঞ্জ) - জাজিরা (শরীয়তপুর) প্রান্তে অবস্থিত 'পদ্মা সেতু' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ৪ জুলাই, ২০০১ সালে এবং মূল কাজের উদ্বোধন করা হয় ১২ ডিসেম্বর, ২০১৫ সালে। - এর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। - এতে মোট পিলার আছে ৪২টি এবং স্প্যান আছে ৪১টি। - এ সেতুর নির্মাণকারী প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। - বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন, ২০২২ সালে উদ্বোধন করেন । - পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের বিশেষজ্ঞ প্যানেলের সভাপতি ছিলেন অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী।
৩
আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে?
ব্যাখ্যা দেখুন ›- বিশ্বব্যাপী পরিবেশ দূষণ নিয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। - এ সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১৯৭৩ সালে ৫ জুনকে জাতিসংঘ 'বিশ্ব পরিবেশ দিবস' হিসেবে ঘোষণা দেয়। - ১৯৭৪ সাল থেকে প্রতিবছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
৪
ফিলিস্তিনের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?
ব্যাখ্যা দেখুন ›- ১৯১৭ সালে অটোমানদের কাছ থেকে ব্রিটেন জেরুজালেম দখল করে নেয়। - পরবর্তীতে ২ নভেম্বর, ১৯১৭ সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের নেতা ব্যারন রথচাইল্ডকে উদ্দেশ্য করে প্যালেস্টাইনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পত্র লেখেন। - ইতিহাসে এ চিঠিই 'বেলফোর ঘোষণা' নামে পরিচিত। - এ ঘোষণাপত্রের অঙ্গীকার অনুযায়ী ১৪ মে, ১৯৪৮ সালে ফিলিস্তিনে অবৈধভাবে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
৫
আসিয়ান রিজিওনার ফোরাম (ARF) এর সদস্য কত?
ব্যাখ্যা দেখুন ›- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)। - এটি প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে। - এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়। - আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১০টি। সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। - ASEAN দেশগুলি AFTA বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ২০০৩ সালে। - Asean Regional Forum (ARF) গঠিত হয় ১৯৯৪ সালে। সদর দপ্তর জাকার্তায়। সদস্য ২৭টি। - প্রতিযোগিতামূলক অর্থনৈতিক দিক দিয়ে আসিয়ান- এ শীর্ষ দেশ সিঙ্গাপুর।
৬
সর্বশেষ কোন দেশের নভোযান চাঁদে অবতরণ করেছে?
ব্যাখ্যা দেখুন ›- ১৯ জানুয়ারি ২০২৪ বিশ্বের পঞ্চম দেশ হিসেবে জাপান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি মনুষ্যহীন মহাকাশযান 'মুন স্নাইপার’ চাঁদের শিওলি নামক জায়গায় সফলভাবে অবতরণ করে। - এর আগে ১ম আমেরিকা, ২য় রাশিয়া, ৩য় চীন ও ৪র্থ ভারত এ কৃতিত্ব অর্জন করে। - স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (SLIM) নামে পরিচিত মহাকাশযানটি তৈরি করে জাপানের মহাকাশ গবেষণা সংস্থা (JAXA) ও খেলনা নির্মাতা প্রতিষ্ঠান তাকারা তোমি। - ৭ সেপ্টেম্বর ২০২৩ SLIM এর সফল উৎক্ষেপণ করে জাপান । - দুটি ব্যর্থ চন্দ্রাভিযানের পর এবারের অভিযান সফল হয়। - এর আগে ২৩ আগস্ট ২০২৩ রোভার প্রজ্ঞানকে নিয়ে চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম।
৭
পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি 'জগদ্দল বিহার' কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- জগদ্দল বিহার বাংলাদেশের নওগাঁ জেলার ধামুইরহাট উপজেলার একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান। - রাজা রামপাল একাদশ শতাব্দীতে বিহারটি প্রতিষ্ঠা করেন।
৮
বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর । - এটি অবস্থিত রাজশাহী জেলায় । - বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১০ সালে। - বাংলাদেশের জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৯১৩ সালে । - মুক্তিযুদ্ধ জাদুঘর ১৯৯৬ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। - এটি বাংলাদেশের একমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর। - এটি ঢাকার এফ-১১/এ-বি, সিভিক সেক্টর, আগারগাঁওয়ে অবস্থিত। - বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘরের উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯
বাংলাদেশ সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে?
ব্যাখ্যা দেখুন ›- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। বাংলাদেশের সংবিধান লিখিত, যা ১১টি ভাগে বিভক্ত এবং এর অনুচ্ছেদ ১৫৩। - এ সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। - ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান উত্থাপন করা হয়। - ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক এ সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
১০
মাশরুম এক ধরনের-
ব্যাখ্যা দেখুন ›- মাশরুম (Mushroom) এক ধরনের ছত্রাক এবং এদের অধিকাংশই ব্যাসিডিওমাইকোটা এবং কিছু অ্যাসকোমাইকোটার অন্তভুক্ত। - অন্যান্য উদ্ভিদের ন্যায় মাশরুমের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরীর জন্য সূর্য থেকে আলোর প্রয়োজন পড়ে না। - চীন, কোরিয়াসহ বিভিন্ন ইউরোপীয় দেশসমূহে কয়েক ধরনের খাদ্যোপযোগী মাশরুম রান্না করার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। - বাংলাদেশেও আধুনিক খাবার হিসেবে মাশরুমের ব্যাপক বিস্তৃতি ঘটছে। - যে সকল ব্যক্তি মাশরুম সংগ্রহ করে খায়, তারা মাইকোফেজিস্টস বা 'মাশরুম খাদক' হিসেবে পরিচিত হন। - মাশরুম খোঁজার প্রক্রিয়াকে সাধারণতঃ মাশরুমিং বা মাশরুম শিকারী নামে অভিহিত করা হয়।
মোট ৭৬টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর) -…