নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (সাব-স্টেশন অ্যাটেনডেন্ট) - ২৭.০১.২০২৪ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Power Substationattendant — previous year question solution with answer & explanation (free)
68প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৬৮
সব বিষয়ের প্রশ্ন
১
'গা লাগা' এর অর্থ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›'গা লাগা' এর অর্থ- মনোযোগ দেওয়া। কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থঃ ‘কুমুদ’ - পদ্ম ‘কুন্জর’ - হাতি ‘সাদী’ - অশ্বারোহী সেনা ‘শূর’ - বীর ‘মকর’ - সমুদ্র ‘প্রভন্জ’ - প্রবল বায়ু ‘নিগর’ - শৃঙ্খল ‘বীতংস’ - পাখি ধরার ফাঁদ ‘ভাল’ - কপাল ‘বারীন্দ্র’ - সমুদ্র ‘নীবার’ - উড়িধান / তৃণধান্য ‘আতপ’ - সূর্য কিরণ ‘বহুব্যীহি’ - বহুধান ‘কেওয়াট’ - কপাট ‘বিরাগী’ - উদাসীন ‘প্রাকৃত’ - স্বাভাবিক।
২
বিখ্যাত কবিতা 'শিক্ষা গুরুর মর্যাদা' কার লেখা?
ব্যাখ্যা দেখুন ›- শিক্ষকের অসীম মর্যাদা বোঝাতে কবি কাজী কাদের নেওয়াজ লিখেছিলেন ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি। - কাজী কাদের নেওয়াজ (১৯০৯-১৯৮৩) শিক্ষাবিদ, কবি। - ১৯০৯ সালের ১৫ জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে। - দেশ বিভাগের পর পূর্ববঙ্গের সাহিত্যচর্চার ধারাকে স্বতন্ত্র মর্যাদায় সুসংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। - প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তাঁর কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত হয়েছে। - তিনি প্রেসিডেন্ট পুরস্কার, শিশুসাহিত্যের জন্য বাংলা একাডেমী পুরস্কার (১৯৬৩) এবং মাদার বক্শ পুরস্কার লাভ করেন। - ১৯৮৩ সালের ৩ জানুয়ারি স্বগ্রামে তাঁর মত্যু হয়। কাজী কাদের নেওয়াজের গুরুত্বপূর্ণ রচনাবলি হলো: - মরাল (১৯৩৬), - দাদুর বৈঠক (১৯৪৭), - নীল কুমুদী (১৯৬০), - মণিদীপ, - কালের হাওয়া, - মরুচন্দ্রিকা, - দুটি পাখি দুটি তারা (১৯৬৬), - উতলা সন্ধ্যা ইত্যাদি। সোর্সঃ বাংলা পিডিয়া ।
৩
"গবেষণা" শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়। যেমন- নৈ + অক = নায়ক, গৈ + অক = গায়ক, পো + অন = পবন, গো + এষণা = গবেষণা , নৌ + ইক = নাবিক, পো + ইত্র = পবিত্র, গো + আদি = গবাদি ইত্যাদি। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৪
কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
ব্যাখ্যা দেখুন ›• যেসকল শব্দের লিঙ্গান্তর হয় না সেগুলো নিত্য পুরুষবাচক অথবা নিত্য স্ত্রীবাচক শব্দ। • নিত্য পুরুষবাচক শব্দ- কবিরাজ, কেরানী, দরবেশ, সরকার, জামাতা, রাষ্ট্রপতি, পীর, সেনাপতি, সভাপতি ইত্যাদি। • নিত্য স্ত্রীবাচক শব্দ- সতীন , দাই, সধবা, পরী, অপ্সরা, এয়ো, বিধবা ইত্যাদি।
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। এখানে 'আমারে' কোন কারকে কোন বিভক্তি?
ব্যাখ্যা দেখুন ›- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকেই কর্মকারক বলে। - ক্রিয়ার সাথে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মকারক। - যেমন: আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা। এখানে যদি প্রশ্ন করা হয়, কাকে তুমি করিবে ত্রাণ? তাহলে উত্তর পাই 'আমারে'। - সুতরাং, 'আমার' কর্মকারক এবং এর সাথে ২য়া বিভক্তি (আমা+রে) যোগ হওয়ায় এটি কর্মকারকে ২য়া বিভক্তি।
৮
'আলপিন' কোন ভাষা থেকে আগত শব্দ?
ব্যাখ্যা দেখুন ›বাংলা ভাষায় ব্যবহৃত পর্তুগিজ শব্দ: আনারস, গির্জা, আতা, আলপিন , আলকাতরা, আলমারি, কেদারা, কামরা, কেরানী, গুদাম, চাবি, জানালা, পেয়ারা, পাউরুটি, পাদ্রি, বালতি, ইংরেজ, তোয়ালে ইত্যাদি।
৯
‘হ্ম’ এর বিশ্লিষ্ট রূপ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয়। এরূপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature) গঠিত হয়। - ‘হ্ম’ এখানে এরূপ একটি সংযুক্ত বর্ণ। - কারণ, হ্ + ম = হ্ম। - উল্লেখ্য, ক্ + ষ = ক্ষ, ক্ + ষ + ণ = ক্ষ্ণ এবং ক্ + ষ + ম= ক্ষ্ম।
১০
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের লেখক কে?
ব্যাখ্যা দেখুন ›• অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস ‘তিতাস একটি নদীর নাম' (১৯৫৬)। • এটি ১৯৪৫ সালে প্রথমে ‘মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়। • কয়েকটি অধ্যায় মুদ্রিত হওয়ার পর এ গ্রন্থের পাণ্ডুলিপি হারিয়ে যায়। পরে বন্ধুবান্ধব ও পাঠকদের আগ্রহের কারণে পুনরায় কাহিনীটি লেখেন। • লেখকের মৃত্যুর পর ১৯৫৬ সালে এটি ৪ খণ্ডে গ্রন্থাকারে প্রকাশ পায়। • ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত তিতাস নদীর তীরবর্তী অঞ্চলের দরিদ্র, শ্রমজীবী ‘মালো’ সম্প্রদায়ের আশা-নিরাশা, আনন্দ-বেদনা, শ্রম-বিশ্রাম, সংকীর্ণতা ও ঔদার্যকে লেখক এ উপন্যাসে শিল্পরূপ দিয়েছেন। • এ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র রক্তমাংসময় কোনো ব্যক্তি নয়, তিতাস নদী। কিশোর, কিশোরের স্ত্রী, সুবল, বাসন্তী প্রভৃতি চরিত্রগুলো তিতাসকে কেন্দ্র করেই আবর্তিত। • ১৯৬৩ সালে উৎপল দত্ত উপন্যাসটির নাট্যরূপ দেন। • ঋত্বিক ঘটক ১৯৭৩ সালে এ উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। তার অন্যন্যা রচিত উপন্যাসঃ - সাদা হাওয়া, - রাঙ্গামাটি, - জীবনতৃষা ইত্যাদি।
মোট ৬৮টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (সাব-স্টেশন অ্যাটেনডেন্ট) -…