ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সুইচ বোর্ড এ্যাটেনডেন্ট) - ০৯.০১.২০২৬ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Power Switchboardattendant — previous year question solution with answer & explanation (free)

38প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৩৮
সব বিষয়ের প্রশ্ন
১

কোন গ্যাসটি এসিড বৃষ্টির কারণ?

ব্যাখ্যা দেখুন ›- বাতাসে সালফার ডাই-অক্সাইড (SO₂) এবং নাইট্রাস অক্সাইড (NOₓ) এর মাত্রা বেড়ে গেলে এসিড বৃষ্টি হয়। - কলকারখানা, যানবাহন এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে নির্গত ধোঁয়ার মাধ্যমে এই গ্যাসগুলো বাতাসে মেশে। - এই গ্যাসগুলো বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক এসিড (H₂SO₄) এবং নাইট্রিক এসিড (HNO₃) তৈরি করে। - বৃষ্টির পানির সাথে এই এসিডগুলো মিশে যখন পৃথিবীর বুকে ঝরে পড়ে, তখন তাকে এসিড বৃষ্টি বলে। - এসিড বৃষ্টির কারণে জলজ প্রাণী এবং উদ্ভিদের ব্যাপক ক্ষতি হয়, মাটির উর্বরতা নষ্ট হয়। - এছাড়া মার্বেল বা চুনাপাথর দিয়ে তৈরি প্রাচীন স্থাপত্য ও দালানকোঠা এসিড বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়, যাকে ‘স্টোন ক্যানসার’ বলা হয়।
২

গ্যালভানিক কোষে কোনটি ঘটে?

ব্যাখ্যা দেখুন ›- গ্যালভানিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। - এই কোষে স্বতঃস্ফূর্ত রিডক্স বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। - এর একটি সাধারণ উদাহরণ হলো ড্যানিয়েল সেল বা ব্যাটারি। - গ্যালভানিক কোষে দুটি ভিন্ন ধাতব দণ্ড (ইলেকট্রোড) ভিন্ন ভিন্ন তড়িৎবিশ্লেষ্য দ্রবণে ডুবানো থাকে এবং তারা একটি তারের মাধ্যমে সংযুক্ত থাকে। - কোষে অ্যানোডে জারণ (ইলেকট্রন ত্যাগ) এবং ক্যাথোডে বিজারণ (ইলেকট্রন গ্রহণ) ঘটে। - ইতালীয় বিজ্ঞানী আলেকসান্দ্রো ভোল্টা ১৮০০ সালে সর্বপ্রথম এই ধরনের বৈদ্যুতিক কোষ আবিষ্কার করেন।
৩

তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি ধাতুর উপর অন্য ধাতুর প্রলেপ দেওয়াকে কী বলে?

ব্যাখ্যা দেখুন ›- তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে ইলেক্ট্রোপ্লেটিং (Electroplating) বা তড়িৎ লেপন বলে। - সাধারণত লোহা বা অন্য কোনো ধাতুর তৈরি জিনিসকে মরিচা ধরা থেকে রক্ষা করতে বা দীর্ঘস্থায়ী করতে এবং সৌন্দর্য বৃদ্ধি করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। - এই প্রক্রিয়ায় যে ধাতুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড হিসেবে এবং যে বস্তুর ওপর প্রলেপ দেওয়া হবে তাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়। - কোনো ধাতুর ওপর জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজিং (Galvanizing) বলে, যা এক ধরনের বিশেষ ইলেক্ট্রোপ্লেটিং। - রাবারের স্থায়িত্ব ও স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য রাবারের সাথে সালফার মেশানোর প্রক্রিয়াকে ভলকানাইজিং (Vulcanizing) বলে।
৪

এন্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়?

ব্যাখ্যা দেখুন ›- এন্টাসিড জাতীয় ঔষধ সেবনে প্রশমন (Neutralization) বিক্রিয়া সম্পন্ন হয়। - আমাদের পাকস্থলীতে খাদ্য হজমের জন্য প্রাকৃতিকভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) নিঃসৃত হয়। - অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার খেলে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড তৈরি হয়, যার ফলে এসিডিটি বা বুক জ্বালাপোড়া হয়। - এন্টাসিড মূলত মৃদু ক্ষারীয় উপাদান (যেমন- ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড) দিয়ে তৈরি। - রসায়নের নিয়ম অনুযায়ী, অ্যাসিড এবং ক্ষার একে অপরের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে এবং একে অপরকে প্রশমিত করে। - তাই এন্টাসিড (ক্ষার) পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যার ফলে পেটের অস্বস্তি বা জ্বালাপোড়া কমে যায়।
৫

কোনটি ক্ষারীয় ধাতু?

ব্যাখ্যা দেখুন ›- পর্যায় সারণির Group-1 এর মৌলগুলোকে ক্ষারীয় ধাতু বা Alkali Metal বলা হয়। - এই গ্রুপে মোট ৭টি মৌল রয়েছে: লিথিয়াম (Li), সোডিয়াম (Na) , পটাশিয়াম (K), রুবিডিয়াম (Rb), সিজিয়াম (Cs) এবং ফ্রান্সিয়াম (Fr)। - সোডিয়াম (Na) একটি অত্যন্ত সক্রিয় ধাতু যা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার (সোডিয়াম হাইড্রক্সাইড) এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। - প্রদত্ত অপশনগুলোর মধ্যে Fe (আয়রন), Cu (কপার), এবং Ag (সিলভার/রুপা) হলো অবস্থান্তর ধাতু (Transition Metals), ক্ষারীয় ধাতু নয়।
৬

NaCl এর বন্ধন কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- সোডিয়াম ক্লোরাইড বা NaCl একটি আয়নিক যৌগ। - সোডিয়াম (Na) একটি ধাতু এবং ক্লোরিন (Cl) একটি অধাতু। - ধাতু ও অধাতুর মধ্যে ইলেক্ট্রন আদান-প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। - সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে (Na+)( Na^{+} ) এবং ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে (Cl−)( Cl^{-} ) পরিণত হয়। - এই বিপরীত আধানযুক্ত আয়নগুলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বা ইলেকট্রোস্ট্যাটিক বলের মাধ্যমে যুক্ত হয়ে NaCl গঠন করে। - সাধারণত দুটি অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে গঠিত হয় সমযোজী বন্ধন (যেমন: H_2O _4)। - ধাতব পরমাণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে ধাতব বন্ধন বলে (যেমন: লোহা তামা)।
৭

এসিডের pH এর মান কত?

ব্যাখ্যা দেখুন ›- pH (Potential of Hydrogen) হলো এমন একটি রাশি যা দ্বারা বোঝা যায় কোনো জলীয় দ্রবন এসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ। - pH স্কেলে কোনো দ্রবণের মান যদি ৭ এর কম হয়, তবে সেই দ্রবণটি অ্যাসিডিক বা অম্লীয় । - দ্রবণের pH মান ঠিক ৭ হলে তা নিরপেক্ষ (যেমন- বিশুদ্ধ পানি), অর্থাৎ এটি এসিড বা ক্ষার কোনোটিই নয়। - কোনো দ্রবণের pH মান ৭ এর বেশি হলে তা ক্ষারীয় বা বেসিক প্রকৃতির হয়। - এসিডের তীব্রতা যত বেশি হয়, তার pH এর মান ৭ থেকে তত কমতে থাকে (যেমন- ০ বা ১ এর কাছাকাছি)।
৮

বৈদ্যুতিক বিভবের একক কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- বৈদ্যুতিক বিভবের এস.আই (SI) একক হলো ভোল্ট (Volt) । - ইতালীয় পদার্থবিদ আলেসান্দ্রো ভোল্টা (Alessandro Volta)-এর নামানুসারে এই এককের নামকরণ করা হয়েছে। - অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, তাকে বৈদ্যুতিক বিভব বলে। - বাকি অপশনগুলোর মধ্যে কুলম্ব (Coulomb) হলো বৈদ্যুতিক চার্জের একক। - ওয়াট (Watt) হলো ক্ষমতার একক, যার দ্বারা বৈদ্যুতিক যন্ত্রের শক্তি খরচ মাপা হয়। - ওহম (Ohm) হলো বৈদ্যুতিক রোধের একক, যা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধার পরিমাণ নির্দেশ করে।
৯

আলোর বেগ কত?

ব্যাখ্যা দেখুন ›- শূন্য মাধ্যমে আলোর বেগ হলো সেকেন্ডে ২,৯৯,৭৯২.৪৫৮ কিলোমিটার । - গাণিতিক হিসাব ও পদার্থবিজ্ঞানে সুবিধার্থে এই মানকে প্রায় ৩ লক্ষ কিলোমিটার/সেকেন্ড ধরা হয়। - এটিকে মিটারে রূপান্তর করলে মানটি দাঁড়ায় 3×108m/s3\times 10 8 m/s বা ৩,০০,০০০,০০০ মিটার/সেকেন্ড। - বিজ্ঞানী রোমার (Ole Rømer) সর্বপ্রথম আলোর বেগ পরিমাপ করেন। - আলো সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল পথ অতিক্রম করতে পারে। - সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে ৮ মিনিট ১৯ সেকেন্ড (গড় হিসেবে)।
১০

বলের একক কোনটি?

ব্যাখ্যা দেখুন ›- বলের এস. আই. (SI) একক হলো ‘নিউটন’ (N)। - বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের নামানুসারে বলের এককের নামকরণ করা হয়েছে। - যে পরিমাণ বল ১ কেজি ভরের কোনো বস্তুর ওপর প্রয়োগ করলে ১ মিটার/সেকেন্ড2^{2} ত্বরণ সৃষ্টি হয়, তাকে ১ নিউটন বলে। - ‘জুল’ (Joule) হলো কাজ এবং শক্তির একক। - ‘ওয়াট’ (Watt) হলো ক্ষমতার একক। - ‘প্যাসকেল’ (Pascal) হলো চাপের একক।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (সুইচ বোর্ড…