বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সহকারী পরিচালক) - ২১.০৮.২০২৬ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Publicadmin Accountant — previous year question solution with answer & explanation (free)
89প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১
Which of the following words is not related to 'laughing'?
ব্যাখ্যা দেখুন ›সোনামণিরা, এখানে screaming শব্দটি হাসির সাথে সম্পর্কিত নয়। - smiling মানে মৃদু হাসা। - giggle মানে ফিকফিক করে হাসা। - chuckle মানে মুখ টিপে হাসা । অন্য শব্দগুলো হাসির রূপ হলেও screaming মানে তীব্র চিৎকার করা, যা হাসির সাথে যুক্ত নয় ।
২
পানিতে Calcium থাকলে কী হয়?
ব্যাখ্যা দেখুন ›পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম আয়ন দ্রবীভূত থাকলে পানির খরতা (Hardness) তৈরি হয়। খর পানির প্রধান প্রভাব: - খর পানিতে সাবান সহজে ফেনা তৈরি করে না, ফলে সাবানের অপচয় হয়। - ক্যালসিয়ামের ক্লোরাইড, সালফেট বা বাইকার্বনেট লবণের কারণে এই খরতা ঘটে থাকে। সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
৩
কোন অধাতু বিদ্যুৎ পরিবাহী?
ব্যাখ্যা দেখুন ›অধাতু সাধারণত বিদ্যুৎ অপরিবাহী হলেও গ্রাফাইট এর ব্যতিক্রম। গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু অন্য তিনটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। ফলে এতে একটি করে মুক্ত ইলেকট্রন থাকে, যা স্তরের মধ্য দিয়ে সহজেই চলাচল করতে পারে। এই মুক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণেই গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
৪
কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কোনটি?
ব্যাখ্যা দেখুন ›কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি বা সিলিকা (SiO2) । বালিকে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গলিয়ে কাঁচ প্রস্তুত করা হয়। বালির গলনাঙ্ক কমাতে এবং স্থায়িত্ব বাড়াতে এর সাথে সামান্য সোডা ও চুনাপাথর মেশানো হয়। গলিত মিশ্রণটি ঠান্ডা হয়ে স্বচ্ছ কাঁচে পরিণত হয়। তাই কাঁচের মূল ভিত্তি হলো বালি। সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
৫
কত ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাকে পরমশূন্য তাপমাত্রা বলা হয়?
ব্যাখ্যা দেখুন ›যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাকে পরমশূন্য তাপমাত্রা বলে। সেলসিয়াস স্কেলে এর মান -২৭৩° সেলসিয়াস (নির্দিষ্টভাবে -২৭৩.১৫° সেলসিয়াস) । কেলভিন স্কেলে এই পরমশূন্য তাপমাত্রাকে ০ কেলভিন (0 K) ধরা হয় । সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
৬
কোনটি গ্রিনহাউজ গ্যাস নয়?
ব্যাখ্যা দেখুন ›গ্রিনহাউজ গ্যাসগুলো বায়ুমণ্ডলে তাপ ধরে রেখে পৃথিবী গরম করে। জলীয় বাষ্প , কার্বন ডাই অক্সাইড ও মিথেন হলো প্রধান গ্রিনহাউজ গ্যাস । কিন্তু নাইট্রিক অক্সাইড সরাসরি তাপ ধরে রাখতে পারে না, তাই এটি গ্রিনহাউজ গ্যাস নয় । সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
৭
কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ব্যাখ্যা দেখুন ›যেসব পদার্থকে চুম্বক আকর্ষণ করে না, তারা অচৌম্বক পদার্থ । যেমন: অ্যালুমিনিয়াম , তামা, সোনা ইত্যাদি । অন্যদিকে লোহা, ইস্পাত ও কোবাল্ট হলো চৌম্বক পদার্থ , কারণ এদের চুম্বক আকর্ষণ করে । তাই অ্যালুমিনিয়াম চৌম্বক পদার্থ নয় । সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
৮
মানবদেহে রক্তে স্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত
ব্যাখ্যা দেখুন ›মানবদেহে রক্তে লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত হলো ৭০০ : ১ । অর্থাৎ, প্রতি ৭০০টি লোহিত কণিকার বিপরীতে মাত্র ১টি শ্বেত কণিকা থাকে। ফলে, রক্তে শ্বেত কণিকা ও লোহিত কণিকার অনুপাত দাঁড়ায় ১ : ৭০০ । সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
৯
এক ঘনফুট লোহার ওজন কত?
ব্যাখ্যা দেখুন ›লোহার ঘনত্ব অনেক বেশি। এফপিএস (FPS) পদ্ধতিতে আমরা জানি, ১ ঘনফুট লোহার ওজন ৪৯০ পাউন্ড (490 Ib) । লোহার আপেক্ষিক গুরুত্ব ৭.৮৬, অর্থাৎ সমআয়তনের পানির তুলনায় এটি ৭.৮৬ গুণ ভারী। এই উচ্চ ঘনত্বের কারণেই এক ঘনফুট লোহার ওজন ৪৯০ পাউন্ড হয়ে থাকে। সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
১০
স্টিফেন হকিং ছিলেন বিশ্বের একজন বিখ্যাত-
ব্যাখ্যা দেখুন ›স্টিফেন হকিং ছিলেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী। তাঁর বিখ্যাত বই 'এ ব্রিফ হিস্ট্রি অব টাইম' -এ তিনি মহাবিশ্ব সৃষ্টির রহস্য নিয়ে 'বিগ ব্যাং তত্ত্ব' -এর আধুনিক ব্যাখ্যা দেন। এছাড়াও তিনি কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল নিয়েও গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। সোর্সঃ এমপিথ্রি বিজ্ঞান
মোট ৮৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সহকারী পরিচালক) - ২১.০৮.২০২৬ প্রশ্ন ও…