বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (অফিস সহকারী) - ৩১.০৫.২০২৫ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Ansar Officeassistant — previous year question solution with answer & explanation (free)

69প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৬৯
সব বিষয়ের প্রশ্ন
১

He did it. (make it interrogative)

ব্যাখ্যা দেখুন ›- সাহায্যকারী verb বিহীন past indefinite tense এর assertive sentence-কে interrogative sentence এ রূপান্তর করার নিয়ম: Did + sub + not + v₁ + বাকি অংশ + ? - অর্থাৎ বাক্যটির সঠিক interrogative form: Did he not do it?
২

‘আদি থেকে অন্ত’ এক কথায় -

ব্যাখ্যা দেখুন ›‘আদি থেকে অন্ত পর্যন্ত’ এর এক কথায় প্রকাশ - আদ্যন্ত, আদ্যোপান্ত । গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ: • যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য। • যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার। • পাওয়ার ইচ্ছা - ঈপ্সা • বিশ্বজনের হিতকর - বিশ্বজনীন • যা প্রমান করা যায় না - অপ্রমেয় • একই সময়ে বর্তমণ - সমসাময়িক • যা সহজে লঙ্ঘন করা যায় না - অলঙ্ঘ্য। • যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য। • যা বহু কষ্টে লাভ করা যায় - দুর্লভ।
৩

১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জন লোক কাজটি কত দিনে করতে পারবে?

ব্যাখ্যা দেখুন ›১২ জন লোকের সময় লাগে = ৯ দিন ১ জন লোকের সময় লাগে = ৯ x ১২ দিন ১৮ জন লোকের সময় লাগে = (৯ x ১২)/১৮ দিন = ৬ দিন।
৪

দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, সংখ্যা দুটির অনুপাত = ৫ : ৮ ছোট সংখ্যাটি = ৬৫ মনে করি, বড় সংখ্যাটি = ক প্রশ্নমতে, ছোট সংখ্যা : বড় সংখ্যা = ৫ : ৮ বা, ৬৫ : ক = ৫ : ৮ [যেহেতু ছোট সংখ্যা ৬৫] বা, ৬৫ ⁄ ক = ৫ ⁄ ৮ বা, ক ×\times ৫ = ৬৫ ×\times ৮ [আড়গুণন করে] বা, ৫ক = ৫২০ বা, ক = ৫২০ ⁄ ৫ বা, ক = ১০৪ ∴ বড় সংখ্যাটি = ১০৪ বিকল্প পদ্ধতি (শর্টকাট): অনুপাত ৫ : ৮ এর মধ্যে ছোট সংখ্যাটি ৫ ভাগ এবং বড় সংখ্যাটি ৮ ভাগ। এখানে, ৫ ভাগ সমান ৬৫ সুতরাং, ১ ভাগ সমান = ৬৫ ⁄ ৫ = ১৩ যেহেতু বড় সংখ্যাটি ৮ ভাগের সমান, তাই, বড় সংখ্যাটি হবে = ১৩ ×\times ৮ = ১০৪ সঠিক উত্তর: ১০৪
৫

৭২ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

ব্যাখ্যা দেখুন ›৭২ = ১ ×\times ৭২ = ২ ×\times ৩৬ = ৩ ×\times ২৪ = ৪ ×\times ১৮ = ৬ ×\times ১২ = ৮ ×\times ৯ ৭২ এর ভাজকসমূহ ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ ∴ মোট ভাজক সংখ্যা ১২টি
৬

১৫ টাকার ৭ শতাংশ কত হয়?

ব্যাখ্যা দেখুন ›১৫ টাকার ৭% = ১৫ x (৭/১০০) = ১.০৫
৭

a-{a-(a+1)} =?

ব্যাখ্যা দেখুন ›a - {a - (a + 1)} = a - {a - a - 1} = a - {-1} = a + 1
৮

৫০° কোণের পূরক কোণ কত ডিগ্রি?

ব্যাখ্যা দেখুন ›দুইটি কোণের পরিমাপের সমষ্টি এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ। অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০° ∴ ৫০ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৫০° = ৪০°
৯

১ থেকে ১০০ পর্যন্ত ৯ বিশিষ্ট সংখ্যা কয়টি?

ব্যাখ্যা দেখুন ›- ১ থেকে ১০০ পর্যন্ত লিখলে ৯ পাওয়া যাবে ১৯টি। - যথা: ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯।
১০

একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় শতকরা ২০% ক্ষতি হলে, ঘড়িটির ক্রয়মূল্য কত?

ব্যাখ্যা দেখুন ›২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ x ৫৬০)/৮০ = ৭০০ টাকা
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (অফিস সহকারী) - ৩১.০৫.২০২৫…