বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (অফিস সহকারী) - ১৩.১২.২০২৪ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Defensemin Officeassistant — previous year question solution with answer & explanation (free)
67প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৬৭
সব বিষয়ের প্রশ্ন
১
বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
ব্যাখ্যা দেখুন ›- মুহাম্মদ আতাউল গণি ওসমানী, যিনি জেনারেল এম. এ. জি. ওসমানী নামে অধিক পরিচিত (সেপ্টেম্বর ১, ১৯১৮ - ফেব্রুয়ারি ১৬, ১৯৮৪), বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। - মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ ছিলেন লে. কর্নেল (অব.) আবদুর রব এবং ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
২
বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
ব্যাখ্যা দেখুন ›- ১০ এপ্রিল, ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৭ এপ্রিল, ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। - এ সরকারের অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। - অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী। - উপ-রাষ্ট্রপতি (বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি) ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। - স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ. এম কামারুজ্জামান।
৩
নিচের কোনটির স্থপতি লুই আই কান?
ব্যাখ্যা দেখুন ›- সংসদ ভবনের স্থপতি লুই আইকান যুক্তরাষ্ট্রের নাগরিক । - ১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আই কান তার পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন । - তার শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন হল বাংলাদেশের জাতীয় সংসদ ভবন । - জাতীয় সংসদ ভবনের নকশায় তিনি সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করেন অত্যন্ত গুরুত্বের সাথে ।
৪
বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পর্বাংশে অবস্থিত । - এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় । - এ দ্বীপটির পশ্চিম, উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিমি. প্রবাল প্রাচীর । - এ দ্বীপটির অপর নাম নারিকেল জিঞ্জিরা ।
৫
কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
ব্যাখ্যা দেখুন ›- ৭ আগস্ট, ১৯০৫ সালে কলকাতার টাউন হলে বঙ্গভঙ্গের প্রতিবাদে আয়োজিত একটি সভায় 'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি' গানটি প্রথম গীত হয়েছিল । - ৭ সেপ্টেম্বর,১৯০৫ সালে রবীন্দ্রনাথ স্বাক্ষরে সঞ্জীবনী পত্রিকায় গানটি মুদ্রিত হয় । - একই বছরে বঙ্গদর্শন পত্রিকার আশ্বিন সংখ্যাতেও গানটি প্রকাশিত হয়েছিল । - পরবর্তীতে গানটি রবীন্দ্রনাথের 'গীতবিতান' গ্রন্থের স্বরবিতান স্বদেশ পর্যায়ে অন্তর্ভুক্ত হয়। - ২৫ চরণ বিশিষ্ট এই গানের প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে স্বাধীনতার ইশতেহারে ৩ মার্চ , ১৯৭১ সালে ঘোষণা করা হয় । - জাতীয় সংগীত পরিবেশনের বিধানুযায়ী , কণ্ঠে গাইতে গেলে ১০ চরণ আর যন্ত্র সংগীতে বাজাতে গেলে চার চরণ পর্যন্ত বাজাতে হয়।
৬
জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- জাতীয় বিশ্ববিদ্যালয় (National University) ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। - গাজীপুর জেলার বোর্ডবাজারে ১১.৩৯ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। - বিদ্যার্থী তালিকাভুক্তি অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। - বিশ্ববিদ্যালয়টির ২,২৮৩ টি অধিভুক্ত কলেজে অধ্যয়ন করে ২৮ লাখেরও বেশি শিক্ষার্থী।
৭
হিরোসিমায় নিক্ষিপ্ত আনবিক বোমার নাম কি?
ব্যাখ্যা দেখুন ›- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান জাপানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। - এর ফলস্বরূপ, ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের একটি নিউক্লীয় বোমা ফেলে। - এই হামলার ফলে শহরটি ব্যাপক ধ্বংসের শিকার হয় এবং হাজার হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। - এর মাত্র তিন দিন পরে, ৯ আগস্ট ১৯৪৫ সালে, নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
৮
প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ব্যাখ্যা দেখুন ›- দক্ষিণ এশীয় গেম্স (ইংরেজি: South Asian Games, SA Games) দ্বি-বার্ষিকভিত্তিতে প্রবর্তিত বহু-ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদগণ অংশগ্রহণ করে থাকেন। - কিন্তু মাঝেমাঝেই এটি অনিয়মিতভাবে অনুষ্ঠিত হতে দেখা যায়। - ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়। - সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয়। - ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেম্স বা সাফ গেম্স। - এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে ৮। - সার্কভূক্ত নতুন সদস্য দেশ হিসেবে আফগানিস্তান এ পর্যন্ত দু'টি প্রতিযোগিতায় অংশ নেয়। - প্রতিষ্ঠাকালীন সময়ে বাংলাদেশ, ভূটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা একাদশ প্রতিযোগিতার সবগুলোতেই অংশগ্রহণ করেছে।
৯
অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে?
ব্যাখ্যা দেখুন ›- অলিম্পিক গেমস হলো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। - ৭৭৬ খ্রিষ্টপূর্বাব্দে গ্রিসে অলিম্পিক গেমসের উৎপত্তি হয় এবং আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় ১৮৯৬ সালে। - অলিম্পিক পতাকায় ৫টি ভিন্ন রংয়ের রিং আছে। - রিংগুলোর রং হলো- লাল, নীল, সবুজ, হলুদ ও কালো। - এ পাঁচটি রিং এর রং দ্বারা যথাক্রমে আমেরিকা, ইউরোপ, ওশেনিয়া, এশিয়া ও আফ্রিকা মহাদেশকে বোঝায়। - আধুনিক অলিম্পিকের জনক ব্যারন পিয়েরে দ্য কোবার্ডিন ১৯১২ সালে এ পতাকার নকশা করেন। -অলিম্পিক পতাকা ১৯১৪ সালে গৃহীত হলেও ১৯২০ সালে এন্টওয়ার্প (বেলজিয়াম) অলিম্পিকে এটি প্রথম উত্তোলন করা হয়।
১০
ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- 'ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটাসের ২০২৪' সালের প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারে শীর্ষ দেশ চীন। - আর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও যুক্তরাষ্ট্র।
মোট ৬৭টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর (অফিস সহকারী) - ১৩.১২.২০২৪…