সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (সহকারী শিক্ষক) - ০৮.০৯.২০২৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Mld Assistantteacher — previous year question solution with answer & explanation (free)
59প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৫৯
সব বিষয়ের প্রশ্ন
১
সেনজেন চুক্তি হচ্ছে -
ব্যাখ্যা দেখুন ›- জল, স্থল ও আকাশপথে এক ভিসায় কিংবা ভিসা ব্যতীত জাতীয় পরিচয়পত্র দিয়ে ইউরোপ ভ্রমণ করার লক্ষ্য ১৯৮৫ সালের ১৪ জুন লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয় শেনজেন চুক্তি। - ১৯৮৫ সালে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ড এ চুক্তি স্বাক্ষর করে। - এ চুক্তির ফলশ্রুতিতে ১৬ মার্চ, ১৯৯৫ থেকে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়। - বর্তমানে ইউরোপের ২৯টি দেশ নিয়ে শেনজেন এলাকা গঠিত। - সর্বশেষ ৩১ মার্চ ২০২৪ শেনজেনভুক্ত হয়- রোমানিয়া ও বুলগেরিয়া।
২
ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত?
ব্যাখ্যা দেখুন ›- 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল’ নামটি ক্রিমিয়ার যুদ্ধের সাথে জড়িত। - তিনি Lady with the Lamp নামে পরিচিত। - যুদ্ধটি ১৮৫৩-১৮৫৬ সময়কালে সংঘটিত হয়। - ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল। - ফ্লোরেন্স নাইটিংগেল কে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। - তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।
৩
মাও সেতুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করেন কবে?
ব্যাখ্যা দেখুন ›- পঞ্চাশের দশকে মাও সে তুং (Mao Zedong) এর নেতৃত্বে চীনা কমুনিস্ট পার্টি ও চিয়াং কাইশেকের নেতৃত্বে চীনা জাতীয়তাবাদী দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। - এ যুদ্ধে চীনা কমুনিস্ট পার্টি জয়ী হয়ে ১ অক্টোবর, ১৯৪৯ সালে গণচীন (People's Republic of China) প্রতিষ্ঠা করেন।
৪
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
ব্যাখ্যা দেখুন ›জনসংখ্যার হারে বিশ্বের শীর্ষ মুসলিম দেশ হলো : ১. ইন্দোনেশিয়া : - বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায়। - দেশটির জনসংখ্যার ৮৪ শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা ২২ কোটি নব্বই লাখ। ২. পাকিস্তান : - মুসলিম জনসংখ্যার বিচারে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। - দেশটির জনসংখ্যার ৯২ শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা ২০ কোটি ২৬ লাখ ৫০ হাজার। ৩. ভারত : - হিন্দুপ্রধান দেশ হলেও ভারতে মুসলমানের সংখ্যা কম নয়। - দেশটির জনসংখ্যার ১৪ শতাংশ মুসলিম এবং তাদের সংখ্যা ১৯ কোটি ৫০ লাখ। ৪. বাংলাদেশ : - বাংলাদেশের জনসংখ্যার ৯৩ শতাংশ মুসলিম। - তাদের সংখ্যা ১৫ কোটি ৩৭ লাখ। সোর্সঃ কালের কণ্ঠ ১১ আগস্ট ২০২৪
৫
ওয়েস্ট ব্যাংক কী?
ব্যাখ্যা দেখুন ›- ওয়েস্ট ব্যাংক মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ভূখণ্ড। - এটি জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত, যা থেকেই এর নাম এসেছে। - এই অঞ্চলটি প্যালেস্টাইনের একটি অংশ হিসেবে বিবেচিত হয় এবং ইসরায়েল-প্যালেস্টাইন সংঘাতের একটি কেন্দ্রবিন্দু। - ওয়েস্ট ব্যাংকের ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব অপরিসীম। - এখানে বহু প্রাচীন শহর রয়েছে, যেমন বেথলেহেম, যা খ্রিস্টধর্মের জন্মস্থান হিসেবে পরিচিত। এছাড়াও হেব্রন, নাবলুস, জেরিকো প্রভৃতি ঐতিহাসিক শহর এই অঞ্চলে অবস্থিত। - বর্তমানে, ওয়েস্ট ব্যাংক একটি বিতর্কিত অঞ্চল। এর কিছু অংশ প্যালেস্টাইন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে, আবার কিছু অংশ ইসরায়েলের দখলে রয়েছে। - এই জটিল পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতির একটি প্রধান বিষয়।
৬
নিচের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা ৩৫০টি। এর মধ্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আসন সংখ্যা ৩০০টি। - বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলায় একটি করে সংসদীয় আসন রয়েছে। - সর্বোচ্চ ২০টি আসন রয়েছে ঢাকা জেলায়। (সূত্র: নির্বাচন কমিশন ওয়েবসাইট)
৭
বন অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত রয়েছে?
ব্যাখ্যা দেখুন ›- সুন্দরবন হল পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি। - এর মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। - সুন্দরবনের সাথে সংশ্লিষ্ট ৩টি জেলা রয়েছে। - এই জেলাগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা। - বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার, যা পুরো সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ শতাংশ। - ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর, জাতিসংঘের সংস্থা ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। - সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী, এবং এই গাছের নাম থেকেই বনের নামকরণ হয়েছে সুন্দরবন। - সুন্দরবনের অন্যান্য উল্লেখযোগ্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল এবং গোলপাতা অন্তর্ভুক্ত। উৎস: বনবিভাগ ওয়েবসাইট।
৮
প্রথম সংসদের সূচনায় প্রতি বছর রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন কোন অনুচ্ছেদের আলোকে?
ব্যাখ্যা দেখুন ›সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী সংবিধানের ৭৩ অনুচ্ছেদ- (১) রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান এবং বাণী প্রেরণ করিতে পারিবেন। (২) সংসদ-সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন। (৩) রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ভাষণ শ্রবণ বা প্রেরিত বাণী প্রাপ্তির পর সংসদ উক্ত ভাষণ বা বাণী সম্পর্কে আলোচনা করিবেন।
৯
বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ সংশোধনের ক্ষমতা সংবিধানের কত অনুচ্ছেদে দেওয়া আছে?
ব্যাখ্যা দেখুন ›- সংবিধানের ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা - (ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ তবে শর্ত থাকে যে, (অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না; (আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না; (খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।
১০
সবুজ গ্রহ বলা হয় কাকে?
ব্যাখ্যা দেখুন ›- ইউরেনাস সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। - এ গ্রহটি সূর্য থেকে ২৮৭ কোটি কি.মি. দূরে অবস্থিত। - সূর্যকে প্রদক্ষিণ করতে এ গ্রহের সময় লাগে ৮৪ বছর। - এর গড় ব্যাস ৪000 কি.মি.। এ গ্রহটি হালকা পদার্থ দিয়ে গঠিত। - এর আবহমন্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক হওয়ায় একে সবুজ গ্রহ বলা হয়। অন্যদিকে, মঙ্গল গ্রহকে লাল গ্রহ আর পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
মোট ৫৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (সহকারী শিক্ষক) - ০৮.০৯.২০২৩…