বাংলাদেশ নৌ-বাহিনী শিক্ষক/সহকারী পরীক্ষক - ১৭.০৬.২০২৩ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Navy Teacher — previous year question solution with answer & explanation (free)
78প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৭৮
সব বিষয়ের প্রশ্ন
১
রঙিন মনিটরের পিক্সেলে কয় ধরনের রঙ থাকে?
ব্যাখ্যা দেখুন ›- টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্য তিনটি মৌলিক রং-এর ছবি ব্যবহার করা হয়। - এই তিনটি রঙ হল: লাল, সবুজ, নীল। - এই তিনটি রঙকে বিভিন্ন অনুপাতে মিশিয়ে আমাদের চারপাশে দৃশ্যমান সকল রঙই তৈরি করা সম্ভব। - এজন্যই টেলিভিশনে বিভিন্ন রঙের রঙিন ছবি উৎপাদনের জন্য এই তিনটি মৌলিক রঙ ব্যবহার করা হয়। - টেলিভিশনে রঙিন ছবি তৈরি করার জন্য, প্রথমে ছবিকে ছোট ছোট পিক্সেলে বিভক্ত করা হয়। প্রতিটি পিক্সেলের জন্য, তিনটি সংকেত তৈরি করা হয়: লাল, সবুজ এবং নীল। এই সংকেতগুলি প্রতিটি পিক্সেলের তীব্রতা নির্দেশ করে। তীব্রতা যত বেশি, রঙ তত উজ্জ্বল। - এই তিনটি সংকেতকে একত্রিত করে, টেলিভিশন প্রতিটি পিক্সেলের জন্য একটি নির্দিষ্ট রঙ তৈরি করে। লাল, সবুজ এবং নীলের বিভিন্ন তীব্রতা মিশিয়ে প্রায় যেকোনো রঙ তৈরি করা সম্ভব।
২
GPS এর পূর্ণরূপ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›GPS -এর পূর্ণরূপ Global Positioning System । -বিশ্বজনীন অবস্থান-নির্ণায়ক ব্যবস্থা, যাকে মূল ইংরেজিতে Global Positioning System (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ও সংক্ষেপে GPS (জিপিএস) নামে ডাকা হয়। -মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক ১৯৭০-এর দশকের শুরুর দিকে উদ্ভাবিত একটি প্রযুক্তি। -প্রথম দিকে এর প্রয়োগ ছিল পুরোপুরি সামরিক থাকলেও পরে জনসাধারণের নিমিত্তে এর ব্যবহার উন্মুক্ত করা হয়। -এটি একটি কৃত্রিম উপগ্রহভিত্তিক যোগাযোগ ব্যবস্থা।
৩
ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›- বিটিকয়েন একধরণের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমেই এই মুদ্রার লেনদেন হয়ে থাকে। - ২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই 'ক্রিপ্টোকারেন্সির' উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। - বিটকয়েন ব্লকচেইন নামক একটি বিকেন্দ্রীভূত সিস্টেমে কাজ করে, যা সমস্ত লেনদেন রেকর্ড করে এবং মধ্যস্থতাকারী ছাড়াই নিরাপদে তহবিল স্থানান্তরের অনুমতি দেয়। - বিটকয়েন তৈরি করা হয় মাইনিং নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে, যা ব্লকচেইন নেটওয়ার্কে লেনদেন বৈধ করার জন্য জটিল গাণিতিক সমস্যার সমাধান করে।
৪
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন কতজন?
ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশের স্বাধীনতার পর সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদের সুপারিশক্রমে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। - এই সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু। - উক্ত কমিটি খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপন করেন ১২ অক্টোবর ১৯৭২। - ৪ নভেম্বর ১৯৭২ তা গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ এই সংবিধান কার্যকর হয়।
৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ব্রেইল সংস্করণ কোথা থেকে প্রকাশ করা হয়েছে-
ব্যাখ্যা দেখুন ›- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীর ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন করা হয় ৭ অক্টোবর, ২০২০। - দৃষ্টিপ্রতিবন্ধী পাঠকদের কথা বিবেচনা করে 'মুজিববর্ষ' উদযাপন উপলক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় বইটির ব্রেইল সংস্করণ প্রকাশ করে । - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনকাহিনী ভিত্তিক রচনা 'অসমাপ্ত আত্মজীবনী'। - ২০০৪ সালে বঙ্গবন্ধুর হাতে লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা দেশরত্ন শেখ হাসিনার হস্তগত হয়। - মূল্যবান এ খাতাগুলিই পরবর্তীতে 'অসমাপ্ত আত্মজীবনী' নামে জুন, ২০১২ সালে প্রকাশিত হয়। - ১৯৬৬-১৯৬৯ সময়কালীন ১৯৬৭ সালের মাঝামাঝি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় বঙ্গবন্ধু তাঁর জন্ম, শৈশব ও কৈশোর থেকে ১৯৫৫ সাল পর্যন্ত রাজনৈতিক ঘটনাবলি লিখেছেন। - এটি The Unfinished Memoirs নামে ইংরেজিতে অনুবাদ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম। - গ্রন্থটির ভূমিকা লিখেছেন শেখ হাসিনা এবং প্রচ্ছদ তৈরি করেছেন সমর মজুমদার। - বঙ্গবন্ধু রচিত দ্বিতীয় গ্রন্থ 'কারাগারের রোজনামচা' এবং তৃতীয় গ্রন্থ 'আমার দেখা নয়া চীন।
৬
উদ্ভিদ কোন খাদ্যোপাদান মাটি থেকে নেয় না?
ব্যাখ্যা দেখুন ›- উদ্ভিদ মাটি থেকে কার্বন খাদ্যোপাদানটি গ্রহণ করে না। - উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে খাদ্য তৈরি করে। - এই প্রক্রিয়ায়, উদ্ভিদ সূর্যালোক, পানি এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে গ্লুকোজ (শর্করা) তৈরি করে। - মাটিতে পটাশিয়াম, জিংক, ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে যা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য। - তবে, কার্বন বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড রূপে গ্রহণ করা হয়।
৭
সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়-
ব্যাখ্যা দেখুন ›- কচি ডাবের শাঁসে স্নেহ ও খনিজ জাতীয় পর্দাথের পরিমাণ বেশি থাকে। - খনিজ পদার্থের মধ্যে যথেষ্ট পরিমাণে পটাসিয়াম, সোডিয়াম ও ফসফরাস থাকে (Sodium, calcium, potassium, chloride, phosphate, and magnesium are all electrolytes. U.S. National Library of Medicine)। - মূলত কচি ডাবের ভিতরের তরল পদার্থই ডাবের পানি হিসেবে পরিচিত। এই পানি ৯৯ ভাগ চর্বিমুক্ত এবং কম ক্যালরিযুক্ত। - প্রচলিতভাবে উন্নত দেশের ডাবের পানি কোমল ও সতেজ পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের দেশে গ্রীষ্মকালে এর চাহিদা ব্যাপক। - কচি ডাবের পানি শরীরকে ঠান্ডা ও দেহের তাপমাত্রা ঠিক রাখে। এ ছাড়াও ডায়েরিয়ায় আক্রান্ত, বয়স্ক এবং বৃদ্ধ লোকের জন্য ডাবের পানি খুবই কার্যকর।
৮
‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বৎসর' গ্রন্থটির রচিয়তা কে?
ব্যাখ্যা দেখুন ›• খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সময়কাল পর্যন্ত প্রতিটি ঘটনার প্রত্যক্ষদর্শী ও সক্রিয় কর্মী আবুল মনসুর আহমদ রচিত স্মৃতিকথামূলক রাজনীতি বিষয়ক গ্রন্থ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' (১৯৬৯)। বইটিতে খেলাফত ও অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন পর্যন্ত ঘটনাবলি স্থান পেয়েছে। তাঁর রচিত উপন্যাস: - 'সত্যমিথ্যা' (১৯৫৩), - 'জীবনক্ষুধা' (১৯৫৫), - ‘আবে হায়াত' (১৯৬৮); গল্পগ্রন্থ: - 'আয়না' (১৯৩৫), - 'ফুড কনফারেন্স' (১৯৪৪), - ‘আসমানী পর্দা' (১৯৬৪)।
৯
আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী?
ব্যাখ্যা দেখুন ›বিখ্যাত প্রণালিঃ • আমেরিকা-এশিয়াকে পৃথক করেছে যে প্রণালী— বেরিং প্রণালী । • জিব্রাল্টার প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— মরক্কো ও স্পেনকে। • উত্তর আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে— জিব্রাল্টার প্রণালী । • বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে— মালাক্কা প্রণালী । • ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে— ডোভার প্রণালী । • বসফরাস প্রণালী যে দুটি সাগরকে সংযুক্ত করেছে— মর্মর ও কৃষ্ণসাগর । • যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে অবস্থিত— ডোভার প্রণালী । • পক প্রণালী যে দুটি দেশকে পৃথক করেছে— ভারত-শ্রীলংকাকে । • হরমুজ প্রণালী অবস্থিত— ওমান সাগর ও পারস্য উপসাগর । • হরমুজ প্রণালী নিয়ে যে দুটি দেশের মধ্যে বিরোধ চলছে— ইরান ও ওমানের মধ্যে ।
১০
‘রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?
ব্যাখ্যা দেখুন ›- রয়টার্স একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যা ১৮৫১ সালে যুক্তরাজ্যের লন্ডনে প্রতিষ্ঠিত হয়েছিল। - বর্তমানে এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে অবস্থিত। - বর্তমানে থমসন রয়টার্স এর মালিকানাধীনে, রয়টার্স বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিশ্বস্ত সংবাদ সংস্থাগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। - সারা বিশ্বে এর ২০০ টিরও বেশি অফিস রয়েছে। - রয়টার্স ইংরেজি, ফরাসি, জার্মান, ইতালীয়, স্পেনীয়, পর্তুগিজ, রুশ, উর্দু, আরবি, জাপানি, কোরীয় এবং চীনা ভাষায় সংবাদ পরিবেশন করে।
মোট ৭৮টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
বাংলাদেশ নৌ-বাহিনী শিক্ষক/সহকারী পরীক্ষক - ১৭.০৬.২০২৩ প্রশ্ন ও সমাধান