জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)(ফিল্ড অফিসার) - ০৮.১০.২০২১ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Nsi Fieldofficer — previous year question solution with answer & explanation (free)

79প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৯
সব বিষয়ের প্রশ্ন
১

তাপ ইঞ্জিনের কাজ কী?

ব্যাখ্যা দেখুন ›যে যন্ত্র তাপ শক্তিকে রুপান্তর করে তাকে ইঞ্জিন বলে ।
২

A Daughter Tale' কী?

ব্যাখ্যা দেখুন ›'Hasina:A Daughter's Tale ' পিপলু খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চিত্র (চলচ্চিত্র ) ,যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ।চলচ্চিত্র ২০১৮ সালে মুক্তি পায় ।
৩

বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?

ব্যাখ্যা দেখুন ›বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র 'সমাচার দর্পণ ' ,যা ১৮১৮ সালের মে মাসে হুগলি জেলার শ্রীরামপুর মিশনারির জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় প্রকাশিত হয় ।সংবাদই ছিল এ পত্রিকার প্রাণ ,তবে ধর্ম বা তত্ত্ব আলোচনাও থাকত । এ পত্রিকা কোন ধর্মীয় বিতর্কে না গিয়ে খ্রিষ্টান মতবাদের প্রতি পক্ষপাত পোষণ করতো ।পত্রিকাটি ১৮৪০ সালে বন্ধ হয়ে যায় ।
৪

Blue economy' কোন বিষয়ের সাথে জড়িত?

ব্যাখ্যা দেখুন ›সমুদ্রের বিশাল জলরাশি ও এর তলদেশের বিভিন্ন সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় 'ব্লু ইকোনমি ' বা সমুদ্র অর্থনীতি ।অধ্যাপক গুন্টার পাউলি তাঁর The open source from the source গ্রন্থে টেকসই ও পরিবেশবান্ধব মডেল হিসেবে 'ব্লু ইকোনমি'র ধারণা দেন
৫

LAN' কী?

ব্যাখ্যা দেখুন ›১০ কি.মি বা তার কম এলাকার মধ্যে বেশ কিছু কম্পিউটার বা অন্য কোন পেরিফেরিয়াল ডিভাইস সংযুক্ত করে যে Network তৈরি করা হয় তাকে Local Area Network বলে.LAN সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বিল্ডিংয়ে অবস্থিত কম্পিউটারে ব্যবহার করা হয় ।LAN এর Standard হল IEEE 802 .
৬

RAM' কী?

ব্যাখ্যা দেখুন ›Motherboard এর সাথে সরাসরি যুক্ত একাধিক Chip নিয়ে গঠিত যে Memory -তে read এবং write দুটি কাজ সম্পন্ন করা যায় তাকে RAM (Random Access Memory ) বলে।RAM এ তথ্য জমা থাকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে ।ফলে RAM এর তথ্য অস্থায়ীভাবে সঞ্চিত থাকে ।কম্পিউটারে বিদ্যুৎ প্রবাহ বন্ধ RAM এর সব তথ্য মুছে যায় ।
৭

AUKUS জোটের সদস্য কারা?

ব্যাখ্যা দেখুন ›ইন্দো -প্যাসিফিক অঞ্চলে সমন্বিত নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ১৫ সেপ্টেম্বর ,২০২১ সালে অস্ট্রেলিয়া ,যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিমুখী প্রতিরক্ষার কৌশলগত জোট AUKUS গঠিত হয় ।অকাস জোটের চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অস্ট্রেলিয়াকে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দিয়ে সহযোগিতা করবে ।
৮

ASEAN ন্যাশনাল এর সদস্য সংখ্যা কয়টি?

ব্যাখ্যা দেখুন ›৮ আগস্ট ,১৯৬৭ সালে ব্যাংকক ঘোষণার মাধ্যমে রাজনৈতিক ও অর্থ নৈতিক সংস্থা Association of southeast Asian Nations (ASEAN)প্রতিষ্ঠা লাভ করে ।এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত ।এর বর্তমান সদস্য দেশ ১০ টি
৯

বাংলাদেশ স্যাটেলাইট-১ কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়?

ব্যাখ্যা দেখুন ›- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' । - এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়। - এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে। - বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি। - এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। - উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়। - বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে। - এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
১০

কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?

ব্যাখ্যা দেখুন ›১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ উরুগুয়েতে অনুষ্ঠিত হয় ।এতে ১৩ টি দল অংশ গ্রহণ করে ।প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে ,রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)(ফিল্ড অফিসার) - ০৮.১০.২০২১…