প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Nsi Fieldofficer — previous year question solution with answer & explanation (free)
79প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৭৯
সব বিষয়ের প্রশ্ন
১
নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়?
ব্যাখ্যা দেখুন ›লেজার প্রিন্টার (Laser Printer): - প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার। - এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুতগতিতে ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়। - লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে। ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer): - এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়। - পিনের সংখ্যা যত বেশি হয় হয়, মুদ্রণের মানও তত উন্নত হয়। - ডট ম্যাট্রিক্স প্রিন্টার উভয়মুখী, অর্থাৎ তারা বাম থেকে ডান এবং ডান থেকে বাম উভয় দিকেই ছাপাতে পারে। এতে ছাপানো অপেক্ষাকৃত দ্রুত হয়। ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer): - যে প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে কম্পিউটারের ফলাফলকে প্রিন্ট করে তাকে ইংকজেট প্রিন্টার বলা হয়। - এ ধরনের প্রিন্টারের প্রধান অংশ হলো প্রিন্টিং হেড, কার্টিজ, হেড সরানো এবং কাগজ গ্রহণ করার কৌশল। - Dual Core প্রিন্টারের কোনো প্রকারভেদ নয়, Core সাধারণত প্রসেসরে থাকে, এটি প্রসেসরের কোর সংখ্যা নির্দেশ করে।
২
LAN কার্ডের অপর নাম কী?
ব্যাখ্যা দেখুন ›Network Interface Card: - লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য কম্পিউটারের হার্ডওয়্যার এমন হতে হবে যার দ্বরা একাধিক কম্পিউটারের মাঝে সংযোগ স্থাপন করা যায়। - লোকাল এরিয়া নেটওয়ার্কের কাজটি দুই ধরনের হার্ডওয়্যার দিতে হতে পারে। - যদি নেটওয়ার্কিং-এর কাজটি তার দ্বারা হয় তবে সেজন্য ব্যবহার করা হয় একটি Network Interface Card. - কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতরে কার্ডটি স্থাপন করা হয়ে থাকে। - মাদারবোর্ডের এক্সপানশন স্লটে কার্ডটি স্থাপন করতে হয়। - এই কার্ডটিকে তারের সাথে সংযোগ দেয়া হয়। - সাধারণত কম্পিউটার ও অন্যান্য যন্ত্রপতির সাথে সংযোগ দেবার জন্য হাব ব্যবহার করা হয়।
৩
Intel Pentium একটি-
ব্যাখ্যা দেখুন ›-কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়। যেমন- CISC are Intel 386, Intel 486, Pentium, Pentium Pro, Pentium II ইত্যাদি। -পেন্টিয়াম 1993 সালে ইন্টেলের 80486 মাইক্রোপ্রসেসরের উত্তরসূরি হিসাবে চালু হয়েছিল। -পেন্টিয়াম ব্র্যান্ডটি আজও ব্যবহৃত হয় এবং এটি বর্তমানে এন্ট্রি-লেভেল ডেস্কটপ এবং ল্যাপটপ কম্পিউটারে ব্যবহৃত হয়।
৪
কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিং এর জন্য ব্যবহৃত হয়?
ব্যাখ্যা দেখুন ›কম্পিউটারের যে অংশ Data processing এর কাজ করে থাকে তাকে Central Processing Unit (CPU) বলে। CPU তৈরিতে Microprocessor লাগে। CPU-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। ১৯৭১ সালে ড. টেড হফ Microprocessor তৈরি করেন। CPU তিনটি অংশ নিয়ে গঠিত। যথা: - Arithmetic Logic Unit (ALU), - Control Unit - Register. -Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশঃ Data processing এর সময় সিপিইউ যে সমস্ত instruction execute করে তা সম্পন্ন হয় এই Arithmetic Logic Unit (ALU) বা গাণিতিক যুক্তি অংশ এর মধ্যে।
৫
কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়?
ব্যাখ্যা দেখুন ›অস্থিতিশীল=RAM স্থিতিশীল =ROM একবার মাত্র লেখা যায় এবং স্থিতিশীল=PROM(ProgrammableReadOnlyMemory) প্রশ্নে অস্থিতিশীল এর জায়গায় স্থিতিশীল হবে এবং উত্তর হবে PROM PROM-এর পূর্ণরূপ হলো Programmable Read Only Memory. - সাধারণত বাজারে যে সমস্ত প্রোগ্রাম করা রম পাওয়া যায় তাতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সমস্ত কাজ হয় না। এসব ক্ষেত্রে PROM ব্যবহার করা হয়। - ব্যবহারকারী প্রোগ্রামকে মাইক্রোপ্রোগ্রামে রূপান্তরিত করে নিজেই পিরমে ডেটা সংরক্ষণ করতে পারেন। - তবে PROM কে একবার প্রোগ্রাম করা হলে পুনঃ প্রোগ্রামের কোনো সুযোগ থাকে না। এ ধরনের রমে বিদ্যুৎপ্রবাহ বন্ধ হলেও সংরক্ষিত তথ্য নষ্ট হয় না।
৬
বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা ৪ টি যথা- -রাঙ্গামাটি (বেতবুনিয়া) - গাজীপুর (তালিবাবাদ) - মহাখালী ও - সিলেট • বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন। • এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।
৭
ওজনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- স্ট্রাটোমন্ডল স্তর পৃথিবীর ভূমির উপর ১৩ কিমি থেকে শুরু করে প্রায় ৫০ কিমি পর্যন্ত বিস্তৃত। এই স্তরে রয়েছে ওজন নামের একটি গ্যাস। অক্সিজেনের তিনটি পরমাণু একসাথে মিলিত হবার ফলে এই ওজোন স্তর গঠিত হয়। এই মিলিত তিন পরমাণুর অক্সিজেন অথবা ওজোন গ্যাস অথবা ওজোন স্তর সূর্য থেকে নির্গত ক্ষতিকর অতি বেগুনী রশ্মি অথবা সৌর বিকিরন শোষণ করে তা থেকে আমাদের রক্ষা করে। - বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থের নিঃসরণ বৃদ্ধি পাওয়ায় এ স্তরের পুরুত্ব কমে আসে। - ওজনস্তরের ক্ষতি ঠেকাতে তাই মন্ট্রিয়াল প্রটোকল গৃহিত হয়। - বায়ুমণ্ডলে ওজোনের প্রায় ৯০ শতাংশ স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে পাওয়া যায়। - ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় DU(ডবসন ইউনিট )-এ | বিজ্ঞানী ডবসন আবিষ্কৃত স্পেক্ট্রোফটোমেটের এর সাহায্যে এই ঘনত্ব পরিমাপ করা হয়
৮
প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›-স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যকরী একককে নিউরন বা স্নায়ুকোষ বলে। মস্তিষ্ক কোটি কোটি স্নায়ুকোষ (নিউরন) দিয়ে তৈরি। - এই একটি মাত্র মানব মগজে রয়েছে ১, ০০০ কোটি স্নায়ুকোষ বা নার্ভ সেল। - মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ হলো নিউরন যা প্রায় 1.37 মিটার লম্বা।
৯
রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি?
ব্যাখ্যা দেখুন ›যখন রক্তাল্পতা হয়, তখন শরীরে পর্যাপ্ত অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকা থাকে না। এর অর্থ হৃৎপিণ্ডকে সারা শরীরে রক্ত পাম্প করতে কঠোর পরিশ্রম করতে হয়। ফলস্বরূপ, রক্ত প্রবাহ বাড়ানোর চেষ্টায় শিরাগুলি সংকুচিত হতে পারে। এর ফলে ক্লান্তি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে।
১০
কাগজের প্রধান রাসায়নিক উপাদান-
ব্যাখ্যা দেখুন ›-কাগজ তৈরির মূল উপাদান তন্তুজাতীয় বস্তু। এটি হতে পারে উদ্ভিদ কিংবা অন্য কিছু। -কাগজ তৈরির সেলুলোজের প্রাথমিক উৎস কাঠ। বিশেষ করে আঁশযুক্ত উদ্ভিদ। বাঁশ, মালবেরি বা তুঁতগাছ ও প্যাপিরাস উদ্ভিদ থেকে বিশেষভাবে মণ্ড তৈরি করে যান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ করে তারপর তৈরি করা হয় কাগজ।
মোট ৭৯টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।