জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) (ফিল্ড স্টাফ) - ২০.০৬.২০২৫ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Nsi Fieldstaff — previous year question solution with answer & explanation (free)

77প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৭
সব বিষয়ের প্রশ্ন
১

১৬ হতে ৩০ পর্যন্ত বিজোড় সংখ্যায় মধ্যক কত?

ব্যাখ্যা দেখুন ›১৬ থেকে ৩০ পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো হল: ১৭, ১৯, ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এখানে মোট সংখ্যা = ৭টি (বিজোড় সংখ্যা) এখন, মধ্যক (Median) নির্ধারণ করতে হলে: বিজোড় সংখ্যার তালিকায় ঠিক মাঝের সংখ্যাটি হবে মধ্যক। এখানে ৭টি সংখ্যার মাঝে ৪র্থ সংখ্যাটি হবে মধ্যক। সেই সংখ্যা হল: ২৩
২

একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণি কক্ষে প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ২টি বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্রী বসলে ৫ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়। ঐ শ্রেণিতে বেঞ্চের সংখ্যা কয়টি?

ব্যাখ্যা দেখুন ›ধরি, মোট বেঞ্চের সংখ্যা = x টি প্রথম অবস্থায়: প্রতি বেঞ্চে ৫ জন করে বসালে ২টি বেঞ্চ খালি থাকে। ⇒ মোট ছাত্রী সংখ্যা = ৫ ×(x\times (x − 2) দ্বিতীয় অবস্থায়: প্রতি বেঞ্চে ৪ জন করে বসালে ৫ জন ছাত্রী দাঁড়িয়ে থাকে। ⇒ মোট ছাত্রী সংখ্যা = ৪x + ৫ প্রশ্নমতে, ৫(x − 2) = ৪x + ৫ ⇒ ৫x − ১০ = ৪x + ৫ ⇒ ৫x − ৪x = ৫ + ১০ ⇒ x = ১৫
৩

log3 + log9 + log27 + _________ প্রথম ১৫টি পদের সমষ্টি কত?

ব্যাখ্যা দেখুন ›প্রশ্নে ধারাটি হলো: log3 + log9 + log27 + … প্রথম ১৫টি পদের সমষ্টি। - প্রথম পদ: log3 - দ্বিতীয় পদ: log9=log⁡(32)=2log3log9 = \log(3^{2}) = 2 log3- তৃতীয় পদ: log27=log⁡(33)=3log3log27 = \log(3^{3}) = 3 log3- দেখা যাচ্ছে, প্রতিটি পদে log3 এর গুণক ক্রমান্বয়ে ১, ২, ৩, … বাড়ছে। অর্থাৎ, ধারাটি হলো: log3 + 2 log3 + 3 log3 + … + 15 log3 এখন, প্রথম ১৫টি ধাপের যোগফল হবে: log3×(1+2+3log3 \times (1 + 2 + 3+ … + 15) ১ থেকে ১৫ পর্যন্ত সংখ্যার যোগফল =(15×16)/2=120(15 \times 16) / 2 = 120 সুতরাং, সমষ্টি =120×log3120 \times log3 অতএব, সঠিক উত্তর হচ্ছে: 120 log3।
৪

একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মি. বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গ মি. বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

ব্যাখ্যা দেখুন ›মনে করি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার ∴ ত্রিভুজের ক্ষেত্রফল =(√(√৩)/৪ a2a^{2} বর্গমিটার ১ মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল =(√(√৩)/৪ (a + ১)2^{2} প্রশ্নমতে,(√(√৩)/৪ (a + ১)2−(√^{2} - (√৩)/৪ a2a^{2}= ৩√৩ বা,(a + ১)2−a2^{2} - a^{2}= ১২ বা, ২a = ১১ বা, a = ৫.৫
৫

log⁡2log⁡ee2\log 2 \log\sqrt{e} e 2= কত ?

ব্যাখ্যা দেখুন ›log⁡2log⁡ee2=log⁡2log⁡e(e)4=log⁡2(4log⁡ee)=log⁡2(4×1)=log⁡24=log⁡222=2log⁡22=2.1=2\log 2 \log \sqrt{e} e 2 = \log 2 \log \sqrt{e} (\sqrt{e}) 4 = \log 2 (4 \log \sqrt{e} \sqrt{e}) = \log 2 (4 \times 1) = \log 2 4 = \log 2 2 2 = 2 \log 2 2 = 2.1 = 2
৬

x3=24−153x 3 = 24-15\sqrt{3} হলে x 2 +1/x 2 এর মান কত?

ব্যাখ্যা দেখুন ›x+1x=3x+\frac{1}{x}=3... x−1x=9−4=5x-\frac{1}{x}=\sqrt{9-4}=\sqrt{5}; x2−1x2=35x^{2}-\frac{1}{x^{2}}=3\sqrt{5}।
৭

মাতা ও দুই পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৫ বছর বেশি। পিতার বয়স ৫০ বছর হলে মাতার বয়স কত?

ব্যাখ্যা দেখুন ›ধরা যাক, পিতার বয়স = ৫০ বছর মাতার বয়স = M বছর দুই পুত্রের বয়স মোট =P1+P2P1 + P2 ধরা যাক, মাতা ও দুই পুত্রের গড় বয়স =(M+P1+P2)÷3(M + P1 + P2) \div 3 পিতা ও দুই পুত্রের গড় বয়স =(50+P1+P2)÷3(50 + P1 + P2) \div 3 প্রশ্ন অনুযায়ী, পিতা ও দুই পুত্রের গড় – মাতা ও দুই পুত্রের গড় = ৫ অর্থাৎ, (৫০ + P1 + P2)/3 – (M + P1 + P2)/3 = ৫ এখানে P1 + P2 দুই পাশেই আছে, তাই তারা বাদ যাবে: (৫০ – M)÷3M) \div 3= ৫ এখন, দুই পাশে 3 গুণ দিলে: ৫০ – M = ১৫ সুতরাং, M = ৫০ – ১৫ = ৩৫
৮

একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করা হলে উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?

ব্যাখ্যা দেখুন ›একটি ছক্কা ৩ বার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে (৬) ৩ = ২১৬ টি। প্রতিবারে একই সংখ্যা আসার অনুকূল ফলাফল ৬টি। যথা: ১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৫৫৫, ৬৬৬ ∴ নির্ণেয় সম্ভাবনা = ৬/২১৬ = ১/৩৬
৯

ত্রিভুজের বাহুগুলোর ৩: ৪ : ৫ হলে বৃহত্তম কোণের নাম কত?

ব্যাখ্যা দেখুন ›ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ হলে এটি একটি বিশেষ ধরনের ত্রিভুজ, যাকে বলা হয় সমকোণী ত্রিভুজ । কারণ এই অনুপাতে বাহুগুলো পাইথাগোরাসের সূত্র পূরণ করে, যার মানে হলো: - ছোট বাহুগুলোর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান হবে। অর্থাৎ, ৩2^{2}+ ৪2^{2}= ৫2→^{2} \rightarrow ৯ + ১৬ = ২৫। এটি পাইথাগোরাসের সূত্রের সঠিক প্রয়োগ, যা নির্দেশ করে যে বৃহত্তম কোণটি ৯০° বা সমকোণ। তাই, ৩:৪:৫ অনুপাতের ত্রিভুজে বৃহত্তম কোণ হবে ৯০°। সুতরাং, সঠিক উত্তর হলো: ৯০°।
১০

কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ভাগশেষ ১ হবে-

ব্যাখ্যা দেখুন ›প্রথমে ৫, ১০ ও ১৫ এর ল.সা.গু নির্ণয় করি – ৫, ১০, ১৫ এর ল.সা.গু = ৩০ ৫, ১০, ১৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ থাকবে, ⇒ সংখ্যাটি হবে ৩০ এর গুণিতক + ১ তাহলে, সংখ্যাটি = ৩০ ×\times ২ + ১ = ৬১ ক্ষুদ্রতম সংখ্যা = ৬১
জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI) (ফিল্ড স্টাফ) - ২০.০৬.২০২৫ প্রশ্ন ও সমাধান