১৪তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 14th — previous year question solution with answer & explanation (free)

101প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০১
সব বিষয়ের প্রশ্ন
১

“বউ কথা কও, বউ কথা কও কও কথা অভিমানিনী সেধে সেধে কেদেঁ কেদেঁ যাবে কত যামিনী”-এই কবিতাংশটুকুর কবি কে ?

ব্যাখ্যা দেখুন ›উল্লেখিত অংশটুকু কাজী নজরুল ইসলামের ‘নজরুল গীতিকা’ সংগীত গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে।
২

বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে ?

ব্যাখ্যা দেখুন ›বিহারীলাল চক্রবর্তীর বাংলা গীতিকবিতার জনক। বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম দিকে সফল গীতিকবিতা রচনার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে ‘ভোরের পাখি’ উপাধি দেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ হলো- স্বপ্নদর্শন, সঙ্গীত শতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, বন্ধুবিয়োগ, প্রেম প্রবাহিনী ও সারদামঙ্গল।
৩

বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তার রচিত নাটকের মধ্যে বসন্তকুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় উল্লেখযোগ্য। তার বিখ্যাত উপন্যাস হলো বিষাদ-সিন্ধু ও উদাসীন পথিকের মনের কথা। মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
৪

কোন বানানটি শুদ্ধ ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক বানানটি হলো বিভীষিকা।
৫

কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বীরবল ছদ্মনামে তিনি লিখেছেন ‘বীরবলের হালখাতা’। চলিত রীতিকে বাংলা গদ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি সম্পাদনা করেন বিখ্যাত পত্রিকা ‘সবুজপত্র’ (১৯১৪)। বাংলা কাব্যসাহিত্যে তিনি ইতালীয় সনেটের প্রবর্তন করেন। তার রচিত বিখ্যাত প্রবন্ধগ্রন্থ- তেল নুন লকড়ি, বীরবলের হালখাতা ও রায়তের কথা; গল্পগ্রন্থ- চার ইয়ারী কথা ও আহুতি; কাব্যগ্রন্থ- সনেট পঞ্চাশৎ।
৬

You should show good manners in the company of young Iadies. –Which is the appropriate phrase for the underline expression above ?

ব্যাখ্যা দেখুন ›Show good manners – ভালো আচরণ বা ব্যবহার প্রদর্শন করা। অর্থাৎ বিনম্র ব্যবহার করা। Choice (ক) behave gently- নম্রভাবে ব্যবহার করা; (খ) practice manners – প্রথা বা পদ্ধতি চর্চা করা; (গ) behave yourself- নিজে ব্যবহার করা (নিজের মত); (ঘ) do not talk rudely- রূঢ়ভাবে কথা বলো না। সুতরাং সঠিক উত্তর (ক) ।
৭

The invention of computer has turned over a new leaf in the history of modern technology. –––– Which of the following is nearest in meaning to the italicized idiom above?

ব্যাখ্যা দেখুন ›Turn over a new leaf- নতুন পাতা উল্টানো। অর্থাৎ নতুন অধ্যায়ের সূচনা করা। choice, (ক) Created a new history- নতুন ইতিহাস সৃষ্টি করেছে। (খ) Began a new civilization- নতুন সভ্যতার সূচনা করেছে। (গ) Opened a new chapter- নতুন অধ্যায়ের সূচনা করেছে। (ঘ) Created a sensation – নতুন উত্তেজনাকর ঘটনার সৃষ্টি করেছে। সুতরাং মূল idiom ও (গ) একই অর্থ বলে । তাই সঠিক উত্তর (গ) ।
৮

Trying unitedly we were able to have our project approved against strong opposition. -which of the following says nearly the same as ‘against’ above ?

ব্যাখ্যা দেখুন ›Against strong opposition- শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে। এখানে against- কবল, খপ্পর, বিপক্ষ, বিপরীতক্রম। এখন, (ক) in the wake of- পেছন পেছন। (খ) in the guise of – ছদ্মবেশে চলে। (গ) in the plea of – অজুহাতে, কৈফিয়তে। (ঘ) in the teeth of – প্রবল শক্তির বিরুদ্ধে, কারো শক্ত বিরোধিতার বিপরীতে। সুতরাং সঠিক উত্তর (ঘ) ।
৯

Not many people can commit such a heinous crime In cold blood. -What does the idiom above mean ?

ব্যাখ্যা দেখুন ›In cold blood – ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করে, বিনা উত্তেজনায়। choice, (ক) in cool brain and calculated thought- ঠাণ্ডা মাথায় এবং পরিকল্পিত চিন্তায় হিসাব- নিকাশ। (খ) so patiently and thoughtfully- খুবই ধৈর্যসহ এবং বিবেচনা সহকারে। (গ) so impatiently and thoughtlessly- খুবই অধৈর্যভাবে এবং অবিবেচনা প্রসূতভাবে। (ঘ) stirred by sudden emotion – হঠাৎ আবেগে জেগে উঠে বা উত্তেজিত হয়ে। সুতরাং সঠিক উত্তর (ক) ।
১০

The condition of most slum dwellers is So miserable that it can not be described in words. -Which is the best phrase for the underlined expression above ?

ব্যাখ্যা দেখুন ›So miserable that it can not be described in words- এত দুর্দশাপূর্ণ যে ভাষায় প্রকাশ করা অসম্ভব। Choice, (ক) beggar (s) description- বর্ণনাতীত অর্থাৎ বর্ণনা সম্ভব নয়। (খ) cut (s) of the quick- মনে কষ্ট দেয়া। (গ) boil (s) down (to this) – আয়তনে কমানো, সার-সংক্ষেপ করা। (ঘ) keep (s) open house- গৃহস্থালির দায়িত্ব পালন করা। সুতরাং সঠিক উত্তর (ক) ।
১৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 14th Question