0x1234 সংখ্যার বাইনারি রূপ কোনটি?
৫০তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
BCS Preli 50th — previous year question solution with answer & explanation (free)
মূল্যবোধ ও সুশাসনের উপস্থিতি জাতীয় উন্নয়নের কোন দিকটিকে বেশি টেকসই করে তোলে?
ব্যাখ্যা দেখুন ›
মূল্যবোধ ও সুশাসন নাগরিকের অধিকার নিশ্চিত করে এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সহায়তা করে, যা শিক্ষা ও স্বাস্থ্যসহ মানবসম্পদের গুণগত মান বৃদ্ধি করে। অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধি সময়ের সাথে নষ্ট হতে পারে, কিন্তু দক্ষ ও নৈতিকতাসম্পন্ন জনশক্তি জাতীয় উন্নয়নের ধারাকে দীর্ঘমেয়াদে টেকসই করে তোলে।দুর্বল শাসনব্যবস্থায় উন্নয়ন প্রকল্প ব্যর্থ হয় কারণ-
ব্যাখ্যা দেখুন ›
সুশাসনের মূল চাবিকাঠি হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। দুর্বল শাসনব্যবস্থায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জবাবদিহিতা থাকে না, ফলে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে অসততা ও দুর্নীতির সুযোগ তৈরি হয়, যা জাতীয় সম্পদের অপচয় ঘটায় এবং প্রকল্পটি ব্যর্থ হয়।Which novel chronicles intense, destructive love fueling multigenerational cruelty & obsession?
ব্যাখ্যা দেখুন ›
Emily Brontë রচিত 'Wuthering Heights' উপন্যাসে Heathcliff এবং Catherine-এর তীব্র কিন্তু ধ্বংসাত্মক প্রেমের গল্প বলা হয়েছে। এই প্রেম এবং পরবর্তী প্রতিশোধের স্পৃহা দুই পরিবারের কয়েক প্রজন্ম জুড়ে নিষ্ঠুরতা ও আচ্ছন্নতার (obsession) সৃষ্টি করে। অন্যদিকে Jane Eyre ও Emma সামাজিক নৈতিকতা এবং ব্যক্তিগত পরিপক্কতার গল্প বলে।বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন প্রকল্প অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ। এর সভাপতি হলেন প্রধানমন্ত্রী এবং বিকল্প সভাপতি অর্থমন্ত্রী। এটি ১৯৮২ সালে গঠিত হয়।A = {x : x স্বাভাবিক সংখ্যা এবং x ≤ 5 হলে}, P(A)-এর উপাদান সংখ্যা হবে :
ব্যাখ্যা দেখুন ›
দেওয়া আছে, A = {1, 2, 3, 4, 5} সেটের উপাদান সংখ্যা n = 5 আমরা জানি, কোনো সেটের উপাদান সংখ্যা n হলে, তার Power set বা শক্তি সেটের উপাদান সংখ্যা হয় । ∴ P(A)-এর উপাদান সংখ্যা =।ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত ও স্তূপ পর্বতের উদাহরণ যথাক্রমে-
ব্যাখ্যা দেখুন ›
ভঙ্গিল পর্বতের উদাহরণ হলো উত্তর আমেরিকার রকি বা এশিয়ার হিমালয়। আগ্নেয় পর্বতের উদাহরণ ইতালির ভিসুভিয়াস বা জাপানের ফুজিয়ামা। স্তূপ পর্বতের উদাহরণ জার্মানির ব্ল্যাক ফরেস্ট বা ভারতের বিন্ধা ও সাতপুরা পর্বত।Transmission Control Protocol (TCP), OSI রেফারেন্স মডেলের কোন লেয়ারের প্রোটোকল?
ব্যাখ্যা দেখুন ›
TCP হলো একটি Connection Oriented প্রোটোকল যা ডেটা প্যাকেটগুলোকে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেয়। এটি OSI মডেলের ৪র্থ স্তর বা Transport Layer-এ কাজ করে।ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা একদিনে কতবার মিলিত হয়?
ব্যাখ্যা দেখুন ›
প্রতি ১২ ঘণ্টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা ১১ বার মিলিত হয় (কারণ ১১টা থেকে ১টার মধ্যে তারা কেবল একবার ১২টার সময় মিলিত হয়)। ∴ ১ দিন বা ২৪ ঘণ্টায় মিলিত হবে = (১১ ২) বার = ২২ বার।পারমাণবিক চুল্লিতে ‘মডারেটরের’ প্রাথমিক কাজ হলো :

