উত্তর আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয়?
৪৯তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
BCS Preli 49th — previous year question solution with answer & explanation (free)
১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন ‘তমুদ্দুন মজলিস’। তমুদ্দুন মজলিস-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন?
ব্যাখ্যা দেখুন ›
১৯৫২ সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালনকারী সাংস্কৃতিক সংগঠন ‘তমুদ্দুন মজলিস’ ১ সেপ্টেম্বর ১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই সংগঠনটিই ১৫ সেপ্টেম্বর ১৯৪৭ সালে ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’ শিরোনামে একটি পুস্তিকা প্রকাশ করে।একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
ব্যাখ্যা দেখুন ›
ধরি ঘনকের এক ধার a হলে, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = প্রশ্নমতে, ∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = মিটার।বাংলাদেশ-ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?
ব্যাখ্যা দেখুন ›
ICCPR এর পূর্ণরূপ হলো International Covenant on Civil and Political Rights। এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৬৬ সালে গৃহীত ও স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং প্রয়োজনীয় সংখ্যক রাষ্ট্রপক্ষের অনুমোদনের মধ্য দিয়ে ১৯৭৬ সালে কার্যকারিতা লাভ করে।একটি ট্রেন প্রতি সেকেন্ডে ১০০ ফুট বেগে চলছে। এক ব্যক্তির বন্দুকের গুলির বেগ সেকেন্ডে ২০০ ফুট। উক্ত ব্যক্তি চলন্ত ট্রেনের ৩০০ ফুট সামনে একটা স্তম্ভ লক্ষ্য করে গুলি ছুড়লে কত সেকেন্ড পর তা স্তম্ভকে আঘাত করবে?
ব্যাখ্যা দেখুন ›
দেওয়া আছে, ট্রেনের বেগ = ১০০ ফুট/সেকেন্ড গুলির বেগ = ২০০ ফুট/সেকেন্ড দূরত্ব = ৩০০ ফুট যেহেতু ট্রেনটি স্তম্ভের দিকে গতিশীল, তাই আপেক্ষিক বেগ বা মোট বেগ = (১০০ + ২০০) = ৩০০ ফুট/সেকেন্ড সুতরাং সময় = (৩০০)/(৩০০) = ১ সেকেন্ড।গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত?
ব্যাখ্যা দেখুন ›
পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড এর মালিকানা ডেনমার্কের। রাজনৈতিকভাবে এটি ইউরোপ মহাদেশের (ডেনমার্কের অধীনে) কিন্তু ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন; “বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়” এই ঐতিহাসিকের নাম কি?
ব্যাখ্যা দেখুন ›
আমেরিকান ঐতিহাসিক লরেন্স জিরিং তাঁর 'Bangladesh: From Mujib to Ershad: an interpretive study' বইয়ে এই মন্তব্যটি করেন যে, 'Politics in Bangladesh revolves around personalities, not ideas on institutions'।বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি?
ব্যাখ্যা দেখুন ›
জাতিসংঘ ১৯৪৮ সাল থেকে প্রথম শান্তিরক্ষা কার্যক্রম শুরু করে। প্রথম আরব-ইসরাইল যুদ্ধের (১৯৪৮) প্রেক্ষাপটে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষী বাহিনী United Nations Truce Supervision Organization (UNTSO) গঠিত হয়।বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
ব্যাখ্যা দেখুন ›
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ১৯৭২ সালে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞাপনের মাধ্যমে ২৬ মার্চকে স্বাধীনতা ও জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়।Pick the correctly spelt word-

