১৬তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 16th — previous year question solution with answer & explanation (free)

98প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৯৮
সব বিষয়ের প্রশ্ন
১

Which of the following sentences is correct?

ব্যাখ্যা দেখুন ›কেননা, the shirt এখানে Relative Pronoun (which) টির antecedent (পূর্বক)। কিন্তু যদি পূর্বক হিসেবে that shirt ব্যবহার করা হয় তবে এর পরে Which ব্যবহার করা যায় না। বরং That ব্যবহার করা আবশ্যক হয়ে পড়ে । কারণ Who, Which, That, Whom প্রভৃতি দ্বারা শুরু হওয়া শব্দ গুচ্ছে sentence- এর পরে Relative pronoun ব্যবহার করতে চাইলে শুধুমাত্র That ব্যবহার করা যায়। অতএব choice (ক) ও (গ) কে বর্জন করা যায়। অন্যদিকে (খ) তে পাশাপাশি that ও which থাকায় এটিও গ্রহণযোগ্য নয়। সুতরাং এখানে সঠিক উত্তর (ঘ) ।
২

Which of the following is a correct proverb ?

ব্যাখ্যা দেখুন ›proverb টিতে parallelism ব্যবহার হয়েছে। সে কারণে প্রথম verb plural হলে পরের verb ও plural হয়।
৩

The correct passive of ‘Sheila was writing a letter’ is–

ব্যাখ্যা দেখুন ›বাক্যটি past continuous tense বলে এর passive রূপ হবে sub (ob) + was + being + v. (p.p) by + ob (sub). Structure অনুযায়ী সঠিক রূপটি রয়েছে (গ) তে। সুতরাং সঠিক উত্তর (গ) ।
৪

কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল ?

ব্যাখ্যা দেখুন ›ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক। ১৮৬০ সালে প্রকাশিত নাটকটিতে বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ-কষ্ট বর্ণিত হয়েছে। ১৮৬১ সালে মাইকেল মধুসূদন দত্ত A Native ছদ্মনামে নাটকটি The Indigo Planting Mirror নামে অনুবাদ করেন। দীনবন্ধু মিত্র রচিত অন্যান্য নাটকের মধ্যে কমলে কামিনী, লীলাবতী, নবীন তপস্বিনী, জামাই বারিক, উল্লেখযোগ্য।
৫

‘পথিক তুমি কি পথ হারাইয়াছ?’ কথাটি কার ?

ব্যাখ্যা দেখুন ›চরণটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস ‘কপালকুণ্ডলা’ থেকে সংগৃহীত। উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমারকে উদ্দেশ্য করে কথাটি বলেছিল। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ। বঙ্কিমচন্দ্র রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’ ১৮৬৫ সালে প্রকাশিত হয়।
৬

প্রত্যয়গত ভাবে শুদ্ধ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›প্রত্যয়গত ভাবে শুদ্ধ শব্দ হলো <b>উৎকর্ষ</b>। বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী, 'উৎকর্ষ' শব্দটি নিজেই একটি বিশেষ্য পদ, যা 'উৎকৃষ্ট' শব্দের সাথে 'ষ্ণ্য' (য) প্রত্যয় যোগ করে গঠিত হয়েছে (উৎকৃষ্ট + য = উৎকর্ষ)। এই শব্দের সাথে পুনরায় ভাববাচক 'তা' প্রত্যয় যোগ করে 'উৎকর্ষতা' বা 'উৎকৃষ্টতা' গঠন করা ব্যাকরণগতভাবে অশুদ্ধ, কারণ এটি প্রত্যয়ের দ্বিত্বজনিত ভুল বা বাহুল্য দোষের সৃষ্টি করে। অন্যদিকে 'উৎকৃষ্ট' শব্দটি একটি বিশেষণ পদ, যা কোনো কিছুর ভালো গুণকে নির্দেশ করে। তাই ভাববাচক বিশেষ্য পদ হিসেবে এককভাবে উৎকর্ষ শব্দটিকে ব্যবহার করাই সম্পূর্ণ নির্ভুল ও শুদ্ধ।
৭

‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?

ব্যাখ্যা দেখুন ›‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি নঞর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। ‘অ’ উপসর্গটি অভাব অর্থে প্রকাশ পেয়েছে অচিন, অজানা, অথৈ শব্দগুলো।
৮

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল ?

ব্যাখ্যা দেখুন ›পঞ্চদশ শতকের শেষভাগে পর্তুগিজ দেশীয় নাবিক ভস্কো-দা-গামা আফ্রিকার পশ্চিম পূর্ব উপকূল ঘুরে বরাবর সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কার করেন। ১৫১৪ খ্রিষ্টাব্দে পর্তুগিজ বণিকগণ উড়িষ্যার অন্তর্গত পিপলি নামক স্থানে সর্বপ্রথম বাণিজ্য কুঠি স্থাপন করে। উল্লেখ্য, ১৬০২ সালে ওলন্দাজরা, ১৬০০ সালে ইংরেজরা এবং ১৬৬৪ সালে ফরাসিরা বাংলায় আগমন করেন।
৯

জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি ?

ব্যাখ্যা দেখুন ›জিয়া সার কারখানা (বর্তমান নাম আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি.) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবস্থিত। তিতাস গ্যাস ব্যবহার করে পরিচালিত এ কারখানাতে ইউরিয়াসহ প্যাকিং -এর লাইনিং এবং পলিথিন পেপার উৎপাদন করা হয়।
১০

‘সব কটা জানালা খুলে দাও না’ এর গীতিকার কে ?

ব্যাখ্যা দেখুন ›নজরুল ইসলাম বাবু রচিত ‘সব কটা জানালা খুলে দাও না’ গানটির কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
১৬তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 16th Question