১৭তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 17th — previous year question solution with answer & explanation (free)

103প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০৩
সব বিষয়ের প্রশ্ন
১

‘ল্যাপটপ’ হলো এক ধরনের-

ব্যাখ্যা দেখুন ›ল্যাপটপ হলো- ব্রিফকেস আকৃতির এক ধরনের ছোট কম্পিউটার । এটি সহজেই বহনযোগ্য এবং যে কোন স্থানে রেখে কাজ করা যায়। ল্যাপটপের মতো আরোও কিছু ছোট কম্পিউটার হলো লাইফ বুক, নেটবুক, নেটটপ, নোটবুক ইত্যাদি।
২

বাংলাদেশের পাহাড়শ্রেণি ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের প্রায় দুই তৃতীয়াংশই গঙ্গা - ব্রহ্মপুত্র -মেঘনা নদীদ্বারা বাহিত পলিমাটির সাহায্যে গঠিত সমতলভূমি দিয়ে আবৃত। কেবল পূর্বদিকে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, এলাকার পূর্বাংশ বরাবর পাহাড় শ্রেণি উত্তর-দক্ষিণে বিস্তৃত। বাংলাদেশে বৃহত্তর বেঙ্গল বেসিন ( Bengal Basin)-এ অবস্থিত। বেঙ্গল বেসিন পশ্চিমে পশ্চিমবঙ্গ থেকে পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য এবং উত্তরে শিলং মালভূমির পাদদেশ থেকে দক্ষিণে বঙ্গোপসাগর বরাবর বিস্তৃত। এ বেসিন মূলত টারশিয়ারি যুগের শিলাস্তর দিয়ে পরিপূর্ণ । তবে উত্তরবঙ্গে ভূগর্ভে অতি প্রাচীন পারসিয়ান যুগের শিলাস্তর বিদ্যমান।
৩

বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত বাংলাবান্ধা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়নের সর্বউত্তরের স্থানের নাম জায়গীরজোত। বর্তমানে এটি একটি স্থলবন্দর।
৪

‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে-

ব্যাখ্যা দেখুন ›‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ বঙ্গোপসাগরের সর্বনিম্ন খাদের নাম। এর সর্বোচ্চ গভীরতা ১,২০০ মিটার প্রায় । সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দক্ষিণে এই খাদের অবস্থান। এখানে প্রচুর মাছ ও ডলফিন পাওয়া যায় । সোয়াচ অব নো গ্রাউন্ডের অন্য নাম গঙ্গাখাত।
৫

ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-

ব্যাখ্যা দেখুন ›জান বখশ খাঁ তার পিতা রামুর দেখানো পথেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যান। ব্রিটিশরা ক্ষমতায় আসার পর চাকমাদের উপর করের বোঝা বাড়িয়ে দিলে এই বিদ্রোহের সূত্রপাত হয়। ১৭৭৬ সালে রাজা শের দৌলত এবং সেনাপতি রামুর নেতৃত্বে প্রথম বিদ্রোহ হয়, এবং এরপর ১৭৮২ ও ১৭৮৪ সালে জান বখশ খাঁ আরও দুইবার বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন।
৬

((১২৫)/(২৭))^(-(২)/(৩)) -এর সহজ প্রকাশ ?

ব্যাখ্যা দেখুন ›((১২৫)/(২৭))^(-(২)/(৩)) = ((২৭)/(১২৫))^((২)/(৩)) = ((৩)/(৫))^(৩×\times(২)/(৩)) = ((৩)/(৫))^(২) = (৯)/(২৫)
৭

দুটি লম্বালম্বি শক্তির পরিমাণ ৫N এবং ৪N, তাদের লব্ধি পরিমাণ কত ?

ব্যাখ্যা দেখুন ›লব্ধি =p2+q2=√\sqrt{p^{2}+q^{2}} = √((৫N)2N)^{2}+(৪N)2)=√N)^{2}) = √(৪১N2)=√N^{2}) = √(৪১)N
৮

কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ১ ?

ব্যাখ্যা দেখুন ›৩, ৫, ৬ এর ল.সা.গু ৩০ ∴ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ৩০+১ = ৩১
৯

একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য আরেকটি টুকরোর দৈর্ঘ্যের ৩ গুণ । টুকরো দুটো সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর চেয়ে কতগুণ বড় হবে ?

ব্যাখ্যা দেখুন ›ধরি, ছোট টুকরার দৈর্ঘ্য ক ফুট। বড় টুকরার দৈর্ঘ্য ৩ক ফুট . সংযুক্ত টুকরার দৈর্ঘ্য = (৩ক + ক) ফুট = ৪ক ফুট। = ৪×\timesছোট টুকরার দৈর্ঘ্য সুতরাং ৪ গুণ বড় হবে।
১০

নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশন গৃহীত হয় ?

ব্যাখ্যা দেখুন ›ন্যাম সদস্যসমূহ এবং ৭৭ –জাতি গোষ্ঠীর পক্ষ থেকে তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক মুক্তি ও অগ্রগতির লক্ষ্যে প্রণীত পরিকল্পনা হলো নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা বা NIEO। এটি ১৯৭৪ সালের ১ মে জাতিসংঘ সাধারণ পরিষদে (ষষ্ঠ বিশেষ অধিবেশন) পাস হয়।
১৭তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 17th Question