১৮তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 18th — previous year question solution with answer & explanation (free)

101প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০১
সব বিষয়ের প্রশ্ন
১

বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি এর মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি । পূর্ণমাত্রাবিশিষ্ট বর্ণ সংখ্যা ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬ টি ও ব্যঞ্জনবর্ণ ২৬টি।অর্ধমাত্রাবিশিষ্ট বর্ণ সংখ্যা ৮টি এর মধ্যে স্বরবর্ণ ১ টি ও ব্যঞ্জনবর্ণ ৭টি । এবং মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি এর মধ্যে স্বরবর্ণ ৪ টি ও ব্যঞ্জনবর্ণ ৬টি।
২

‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’- এটা কোন ধরনের বাক্য ?

ব্যাখ্যা দেখুন ›পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।প্রশ্নে প্রদত্ত বাক্যটি যৌগিক। কারণ, এখানে দুটি নিরপেক্ষ বাক্য রয়েছে। ১. তার বয়স বেড়েছে ২. তার বুদ্ধি বাড়েনি- বাক্য দুটি অব্যয় দ্বারা যুক্ত।
৩

‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি ?

ব্যাখ্যা দেখুন ›হঠাৎ কারো ভাগ্য সুপ্রসন্ন হলে তাকে ‘একাদশে বৃহস্পতি’ বলে।
৪

লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›লিঙ্গান্তর হয় না এমন পুরুষবাচক শব্দ: কাজী, কুস্তিগীর, পুরোহিত, জামাতা, কবিরাজ, ঢাকী, কৃতদার, অকৃতদার, মৃতদার। অন্য শব্দগুলোর লিঙ্গান্তর হলো: সাহেব–বিবি, বেয়াই–বেয়াইন, সঙ্গী–সঙ্গিনী।
৫

সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী ?

ব্যাখ্যা দেখুন ›সাধুরীতির বৈশিষ্ট্য হলো: ১. এ ভাষারীতি সুনির্ধারিত ব্যাকরণ নিয়ম অনুসারে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট । ২. এ ভাষারীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল । ৩. এ রীতি নাটক, সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। ৪. এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
৬

দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটির ?

ব্যাখ্যা দেখুন ›ননদের দুটি পুরুষবাচক শব্দ আছে। ননদ–দেবর/ ননদাই। প্রিয়–প্রিয়া, শিষ্য–শিষ্যা,খানসামা–আয়া।
৭

বিভক্তিহীন নাম শব্দকে কি বলে ?

ব্যাখ্যা দেখুন ›প্রাতিপদিক হলো বিভক্তিহীন নামশব্দ। নামপদ হলো যে পদ দ্বারা নাম বুঝায়; উপপদ হলো যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় যুক্ত হয়; উপমিত পদ হচ্ছে সাধারণ গুণের উল্লেখবিহীন উপমেয় পদের সাথে উপমান পদের মিলন।
৮

কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায় ?

ব্যাখ্যা দেখুন ›আদেশ অর্থে: তুই বাড়ি যা। প্রার্থনা অর্থে: ক্ষমা করা মোর অপরাধ। অনুরোধ অর্থে: কাল একবার এসো। ভর্ৎসনা অর্থে: দূর হও।
৯

ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় ?

ব্যাখ্যা দেখুন ›উত্তর: খ,ঘ । যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয় তাকে ভাববাচক বিশেষ্য বলে। সাধারণত ধাতু বা প্রাতিপদিকের পর আই ও আও প্রত্যয় যুক্ত হয়ে ভাববাচক বিশেষ্য গঠিত হয়। যেমন : চড় + আই = চড়াই; পাকড়+ আও = পাকড়াও।
১০

বচন অর্থ কি ?

ব্যাখ্যা দেখুন ›‘বচন শব্দের অর্থ সংখ্যার ধারণা। বচন ২ প্রকার। যথা: একবচন ও বহুবচন।
১৮তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 18th Question