গবাদি পশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন ?
১৯তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
BCS Preli 19th — previous year question solution with answer & explanation (free)
60প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
১
২
বাংলাদেশের কোন অঞ্চলে গোচরনের জন্য বাথান আছে?
ব্যাখ্যা দেখুন ›
- বাংলাদেশে গো-চারণের জন্য বাথান রয়েছে দুটি জেলায়। যথা-পাবনা ও সিরাজগঞ্জ। - এই অঞ্চলে বিশেষত চরাঞ্চল এবং খাস জমিতে গবাদিপশু পালনের জন্য বাথান ব্যবস্থার প্রচলন রয়েছে। - পাবনা ও সিরাজগঞ্জের চরাঞ্চলগুলোতে গবাদিপশু চরানোর জন্য উর্বর ভূমি এবং পর্যাপ্ত ঘাস পাওয়া যায়, যা বাথান ব্যবস্থার জন্য উপযুক্ত।৩
বিশ্বব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত ?
ব্যাখ্যা দেখুন ›
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৪০ হাজার টাকার সমতুল্য। এটি এ যাবৎকালের সর্বোচ্চ মাথাপিছু আয়। ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার।৪
বাংলাদেশের পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়-
ব্যাখ্যা দেখুন ›
পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতিভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত এক শান্তিচুক্তির মাধ্যমে।এ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।৫
জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ব্যাখ্যা দেখুন ›
জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক শহরে অবস্থিত।৬
বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজসম্পদ কোনটি ?
ব্যাখ্যা দেখুন ›
এ পর্যন্ত বাংলাদেশে ২৯টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র হলো ভোলা সদর উপজেলার 'ইলিশা-১'। এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র, যা ২০২৩ সালের মে মাসে ঘোষণা করা হয়। ভোলা নর্থ গ্যাসক্ষেত্রটি ইলিশা-১ এর আগে আবিষ্কৃত হয়েছিল। তেল-গ্যাস অনুসন্ধানের জন্য দেশের স্থল এলাকাকে ২২টি এবং বঙ্গোপসাগরকে ২৬টি ব্লকে ভাগ করা হয়েছে। বাংলাদেশে প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে (সিলেট গ্যাসক্ষেত্র) এবং তা থেকে গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।৭
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্ডের নাম কি?
ব্যাখ্যা দেখুন ›
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন। - তিনি যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট। - ১৯৬৫ সালে তিনি যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ বন্ধ করেন। একই বছরে ওয়াশিংটনের এক নাট্যশালায় নাটক দেখার সময় আততায়ীর গুলিতে নিহত হন।৮
বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার ?
ব্যাখ্যা দেখুন ›
অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন হরমোন রক্তে গ্লুকোজের পরিমাণ কমায়। রক্তে এই ইনসুলিন হরমোন কমে গেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যাকে হাইপারগ্লাইসেমিয়া বলে। এর ফলে ঘন ঘন ক্ষুধা, পিপাসা ও প্রস্রাবের চাপ লাগে যাকে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ বলে। এই রোগের জন্য ইনসুলিন হরমোন চামড়ার নিচে দেয়া হয়।৯
বাংলাদেশে একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত ?
ব্যাখ্যা দেখুন ›
বাংলাদেশের সংবিধানের ১২২(২) (খ) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ১৮ বছর। বাংলাদেশে সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।১০
গ্রীন হাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কি হবে?

