২০তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 20th — previous year question solution with answer & explanation (free)

101প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০১
সব বিষয়ের প্রশ্ন
১

‘পদ’ বলতে কি বোঝায় ?

ব্যাখ্যা দেখুন ›সাধারণ অর্থে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ। কিন্তু বাক্যে ব্যবহার হওয়ামাত্র শব্দসমূহে বিভক্তি যুক্ত হয়। যে শব্দে বিভক্তি দেখা যায় না সেটিতে শূন্য বিভক্তি থাকে। তাই ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকেই পদ বলে।
২

কোন বানানটি শুদ্ধ ?

ব্যাখ্যা দেখুন ›শুদ্ধ বানানটি হলো শুশ্রূষা ।
৩

ঠোঁট-কাটা বলতে কি বুঝায় ?

ব্যাখ্যা দেখুন ›‘ঠোঁট-কাটা’ শব্দের অর্থ কাউকে কোনো কিছু বলতে দ্বিধাবোধ করে না এমন, স্পষ্টবক্তা বা স্পষ্টবাদী। ‘পক্ষপাতদুষ্ট’ বলতে বোঝায় একচোখা বা এক পক্ষের প্রতি অনুরক্ত।
৪

‘বিষাদ-সিন্ধু’ কার রচনা ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত ‘বিষাদ-সিন্ধু’ মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস। উপন্যাসটিতে তিনটি পর্ব আছে। ‘মহরম পর্ব’, ‘উদ্ধার পর্ব’ ও ‘এজিদবধ পর্ব’। তার আরেকটি বিখ্যাত উপন্যাস হলো উদাসীন পথিকের মনের কথা। তার রচিত নাটকের মধ্যে বসন্তকুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় উল্লেখযোগ্য। মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
৫

কোনটি কাব্যগ্রন্থ ?

ব্যাখ্যা দেখুন ›শেষ নিয়ে কিছু রচনা: ”শেষ লেখা ও শেষ সপ্তক ” কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরে । “শেষ কথা ও শেষ পুরষ্কার” ছোটগল্প রবীন্দ্রনাথ ঠাকুরের । ”শেষ বর্ষণ ও শেষ রক্ষা” নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের । “শেষের কবিতা” উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের । “শেষ প্রশ্ন ও শেষের পরিচয়” উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের।
৬

নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত যা কিছু- প্রথম রচনা/গল্প বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম গ্রন্থ/গল্পগ্রন্থ ব্যথার দান। প্রথম কবিতা মুক্তি। প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা। প্রথম প্রবন্ধগ্রন্থ যুগবাণী। প্রথম নাটক ও নাট্যগ্রন্থ ঝিলিমিলি। প্রথম উপন্যাস বাঁধন-হারা।
৭

কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ?

ব্যাখ্যা দেখুন ›'চিলেকোঠার সিপাই' আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি সামাজিক উপন্যাস। '৬৯ - এর গণআন্দোলন এর উপজীব্য। 'আগুনের পরশমনি ' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।' একাত্তরের দিনগুলি' জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা (প্রবন্ধ)। 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
৮

কোনটি শামসুর রহমানের রচনা ?

ব্যাখ্যা দেখুন ›শামসুর রহমানের কাব্যগ্রন্থের মধ্যে- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (প্রথম কাব্যগ্রন্থ), রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোঁটা কেমন অনল, বুক তার বাংলাদেশের হৃদয়, নিরালোকে দিব্যরথ, না বাস্তব না দুঃস্বপ্ন উল্লেখযোগ্য। অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ এবং এলো সে অবেলায় তার রচিত উপন্যাস। স্মৃতির শহর এবং কালের ধূলোয় লেখা তার আত্মস্মৃতিমূলক গ্রন্থ।
৯

‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ -এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ ?

ব্যাখ্যা দেখুন ›যে শব্দ অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয় তাকে অনুকার বা ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন: কুহু কুহু (কোকিলের রব), টাপুর টুপুর (বৃষ্টির পতনের শব্দ), হু হু (বাতাস প্রবাহের শব্দ)।
১০

কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?

ব্যাখ্যা দেখুন ›সিংহাসন: সিংহ চিহ্নিত আসন-মধ্যপদলোপী কর্মধারয়। কানাকানি : কানে কানে যে কথা-ব্যতিহার বহুব্রীহি। গাছপাকা: গাছে পাকা-সপ্তমী তৎপুরুষ । ভাইবোন: ভাই ও বোন দ্বন্দ্ব সমাস।
২০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 20th Question