২৪তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 24th — previous year question solution with answer & explanation (free)

100প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০০
সব বিষয়ের প্রশ্ন
১

‘বাংলা ভাষার ইতিবৃত্ত’ কে রচনা করেন ?

ব্যাখ্যা দেখুন ›ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি) হলেন একজন বিশিষ্ট ভাষাবিদ , ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ। তিনি তার জীবদ্দশায় বহু গবেষণা, ভাষাতত্ত্ব ও প্রবন্ধ গ্রন্থ রচনা করেন। এর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো - বাঙ্গালা সাহিত্যের কথা (১ম খণ্ড, ১৯৫৩ ২য় খণ্ড , ১৯৬৫) , ভাষা ও সাহিত্য (১৯৩১), বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫) ইত্যাদি। সুনীতিকুমার চট্রোপাধ্যায়ের (১৮৯০ - ১৯৭৭ খ্রি) উল্লেখযোগ্য এ জাতীয় গ্রন্থের মধ্যে রয়েছে - - The Origin and Development of the Bengali Language, বাঙ্গালা ভাষাতত্ত্বের ভূমিকা, ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ ইত্যাদি।
২

রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস ?

ব্যাখ্যা দেখুন ›রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে - বৌ ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৩), চোখের বালি (১৯০৩) , নৌকাডুবি (১৯০৬) , গোরা (১৯১০) , চতুরঙ্গ (১৯১৬), ঘরে বাইরে (১৯১৬) , যোগাযোগ (১৯২৯) , শেষের কবিতা (১৯২৯) ইত্যাদি।
৩

কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ‘ধূমকেতু’ কোন ধরনের প্রকাশনা ?

ব্যাখ্যা দেখুন ›বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬ খ্রি.) সাহিত্যসেবার পাশাপাশি সাংবাদিকতায়ও আত্মনিয়োগ করেছিলেন। তিনি ছিলেন সান্ধ্য ‘দৈনিক নবযুগ’ (১৯২০) পত্রিকার যুগ্ম-সম্পাদক। তার সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধ সাপ্তাহিক ‘ধূমকেতু’ (১৯২২)। এছাড়া তিনি ‘লাঙ্গল’ (১৯২৫) নামক সাপ্তাহিক পত্রিকাও সম্পাদনা করেছিলেন।
৪

জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬ খ্রি) বাংলা কাব্যে কাহিনী, কাব্য ,ছন্দ ও গীতিময়তায় নবদিগন্তের সূচনা করেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'রাখালী' (১৯২৭) । তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - নকশী কাঁথার মাঠ (১৯২৯) , বালুচর (১৯৩০) , ধানক্ষেত (১৯৩১) , সোজনবাদিয়ার ঘাট (১৯৩৩) ,হাসু (১৯৩৮) , মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি।
৫

‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে ?

ব্যাখ্যা দেখুন ›বিশিষ্ট কবি, কথাসাহিত্যিক, সমালোচক ও শিক্ষাবিদ আনোয়ার পাশা (১৯২৮-১৯৭১ খ্রি) রচিত মুক্তিযুদ্ধবিষয়ক উপন্যাস হলো ‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩)। তার রচিত অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘নীড় সন্ধানী’ (১৯৬৮) এবং ‘নিষুতি রাতের গাথা’ (১৯৬৯)। বিশিষ্ট কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক জহির রায়হান (১৯৩৫-১৯৭২খ্রি) রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘হাজার বছর ধরে’ (১৩৭১), ‘আরেক ফাল্গুন’ (১৩৭৫), ‘বরফ গলা নদী’ (১৩৭৬), ‘শেষ বিকেলের মেয়ে’ (১৩৬৭) ইত্যাদি। সাংবাদিক ও সাহিত্যিক শহীদুল্লাহ কায়সার (১৯২৭-১৯৭১ খ্রি) রচিত উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে- ‘সারেং বৌ’ (১৯৬২), ‘সংশপ্তক’ (১৯৬৫) ইত্যাদি।
৬

জঙ্গম-এর বিপরীতার্থক শব্দ কি ?

ব্যাখ্যা দেখুন ›‘জঙ্গম’ বিশেষণ পদটির অর্থ গতিশীল, শক্তিপূর্ণ, অস্থাবর, প্রাণবিশিষ্ট। সুতরাং এর বিপরীতার��থক শব্দ হলো স্থাবর।
৭

‘উৎকর্ষতা’ কি কারণে অশুদ্ধ ?

ব্যাখ্যা দেখুন ›‘উৎকর্ষ’ একটি বিশেষ্য পদ, যার অর্থ শ্রেষ্ঠতা, উন্নতি, বৃদ্ধি, আধিক্য ইত্যাদি। কিন্তু এর বিশেষণ করতে ‘উৎকর্ষতা’ বললে তা অশুদ্ধ হবে। কারণ এর বিশেষণ হবে- উৎকৃষ্টতা, যা দ্বারা বস্তুর, ভাবের বা রুচির উৎকর্ষ বোঝায়। সুতরাং এখানে ‘উৎকর্ষতা’ শব্দটি প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ।
৮

তুমি না বলেছিলে আগামীকাল আসবে? -এখানে ‘না’-এর ব্যবহার কি অর্থে ?

ব্যাখ্যা দেখুন ›উপরিউক্ত বাক্যটি দেখতে প্রশ্নবোধক মনে হলেও বাক্যটির অন্তর্নিহিত ভাবটি আগামীকাল আসার কথা (বিবৃতি) বলা হয়েছে। তাই এটি হ্যাঁ-বাচক।
৯

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম শুধু কবিতাই নয়- গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনায়ও ছিলেন সিদ্ধহস্ত। তার রচিত ৩টি উপন্যাস হলো- ‘বাঁধনহারা’ (১৯২৭), ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০) এবং ‘কুহেলিকা’ (১৯৩১)। প্রশ্নে উল্লিখিত ‘আলেয়া’ (১৯৩১), ‘ঝিলিমিলি’ (১৯৩০) ও ‘মধুমালা’ (১৯৫৯) তার রচিত নাটক।
১০

‘মা যে জননী কান্দে’ কোন ধরনের রচনা ?

ব্যাখ্যা দেখুন ›পল্লীকবি জসীমউদ্দীন রচিত 'মা যে জননী কান্দে' ছাড়াও কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - রাখালী (১৯২৭) , নকশী কাঁথার মাঠ (১৯২৯) , বালুচর (১৯৩০) ,ধানক্ষেত (১৯৩১) ,সোজন বাদিয়ার ঘাট (১৯৩৩) ,হাসু (১৯৩৮) , মাটির কান্না (১৯৫১) ইত্যাদি। তার রচিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে - পদ্মাপাড় (১৯৫০), বেদের মেয়ে (১৯৫১), মধুমালা - (১৯৫১) ইত্যাদি। তার রচিত একমাত্র উপন্যাস হলো - বোবা কাহিনী (১৯৬৪) এবং প্রবন্ধ ও সম্পাদিত গ্রন্থ হলো জারীগান (১৯৬৮) ও মুর্শিদী গান (১৯৭৭) ।
২৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 24th Question