২৪তম বিসিএস (বাতিল) প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
BCS Preli 24th Cancelled — previous year question solution with answer & explanation (free)
90প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ৯০
সব বিষয়ের প্রশ্ন
১
সংসদ অধিবেশন কে আহবান করেন?
ব্যাখ্যা দেখুন ›৪৮ (১) ধারা অনুযায়ী বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন। ৭২(১) ধারা অনুযায়ী সরকারী বিজ্ঞপ্তি- দ্বারা রাষ্ট্রপতি সংসদ আহ্বান, স্থগিত ও ভঙ্গ করবেন এবং সংসদ আহ্বানকালে রাষ্ট্রপতি প্রথম বৈঠকের সময় ও স্থান নির্ধারণ করবেন।
২
The government gave __ to the demands of the people.
ব্যাখ্যা দেখুন ›Give in to - দাবি পূরণ করতে রাজি হওয়া; give in - বশ্যতা স্বীকার করা; give to- কাউকে কিছু দেওয়া; give over to- কোনো কিছুতে বিলিয়ে দেয়া। সুতরাং অর্থগত দিক থেকে (ক)- ই সঠিক।
৩
বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি?
ব্যাখ্যা দেখুন ›সুলতানী আমলে উলুঘ খান জাহান আলী বাগেরহাট জেলায় ষাটগম্বুজ মসজিদ নির্মাণ করেন। ষাট গম্বুজ মসজিদের মোট গম্বুজ সংখ্যা ৮১টি, চার কোণায় ৪টি এবং মাঝে ৭৭টি। কুসুম্বা মসজিদ নওগাঁ জেলায়, সাত গম্বুজ মসজিদ ঢাকার মোহম্মদপুরে এবং বড় সোনা মসজিদ পশ্চিমবঙ্গের রামকেলিতে অবস্থিত।
৪
পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন?
ব্যাখ্যা দেখুন ›২৩ ফেব্রুয়ারি ১৯৪৮ পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনের শুরুতে গণপরিষদ সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত (১৮৮৬-১৯৭১) উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করেন।
৫
ঢাকায় সুবা-বাংলার রাজধানী কখন স্থাপিত হয়?
ব্যাখ্যা দেখুন ›১৬১০ সালে সুবাদার ইসলাম খান কর্তৃক বাংলার রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় স্থানান্তরিত হয় এবং নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর। স্বাধীনতার পূর্বে ঢাকা চারবার (১৬১০, ১৬৬০, ১৯০৫ ও ১৯৪৭ সালে) বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে।
৬
টিপুর বোনের বয়স টিপুর ও তার বাবার বয়সের মধ্য-সমানুপাতী।টিপুর বয়স ১২ বছর,বাবার বয়স ৪৮ বছর হলে বোনের বয়স কত?
ব্যাখ্যা দেখুন ›মধ্যসমানুপাতীর সূত্র, (২য় মান)২= ১ম মান * ৩য় মান = ১২ * ৪৮ = ২৪ * ২৪ বোনের বয়স = ২৪ বছর
৭
'SAPTA' stands for---
ব্যাখ্যা দেখুন ›SAPTA হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা SAARC দেশগুলোর মধ্যকার সম্পাদিত একটি বাণিজ্য চুক্তি। - এর পূর্ণরূপ SAARC Preferential Trading Arrangement. - ১৯৯৩ সালের ১১ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত সার্কের সপ্তম শীর্ষ সম্মেলনে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং ৮ ডিসেম্বর ১৯৯৫ থেকে SAPTA কার্যকর হয়।
৮
কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
ব্যাখ্যা দেখুন ›প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়। - তিনটি ভাগে ভাগ করা হয়েছে এই অঞ্চলকে - মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া। - মতান্তরে অস্ট্রেলিয়াকেও ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়। - এ অঞ্চলের দেশসমূহ- অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবাস, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, নিউজিল্যান্দ, পালাউ, পাপুয়া নিউগিনি, সামুয়া, সলমাণ দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু, ভানুয়াটু, মাইক্রোনেশিয়া যুক্তরাজ্য।
৯
বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›ইয়োকোহামা ল্যান্ডমার্ক টাওয়ার (Yokohama Landmark Tower)- এর অবস্থান জাপানের ইয়োকোহামা শহরে (টোকিওর কাছাকাছি)। এটি জাপানের দ্বিতীয় সর্বোচ্চ গগনচুম্বী ভবন (২৯৬.৩ মিটার) এবং একটি বিখ্যাত বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র।
১০
স্থায়ী সালিস আদালত কোথায় অবস্থিত?
ব্যাখ্যা দেখুন ›- স্থায়ী সালিসি আদালত (Permanent Court of Arbitration - PCA)-এর সদর দপ্তর হেগে (নেদারল্যান্ডস) অবস্থিত। এটি একটি আন্তর্জাতিক সালিসি প্রতিষ্ঠান যা রাষ্ট্র ও বেসরকারি পক্ষগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে। প্রতিষ্ঠা: ১৮৯৯ সালে (প্রথম হেগ শান্তি সম্মেলনে)। ভূমিকা: আন্তর্জাতিক আইন অনুযায়ী সালিসি (arbitration) ও মধ্যস্থতা (conciliation) সেবা প্রদান। অবস্থান: হেগের পিস প্যালেস (Peace Palace)-এ, যা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ)-এর সাথেও ভাগ করে নেয়।
মোট ৯০টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।
২৪তম বিসিএস (বাতিল) প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — উত্তর ও ব্যাখ্যাসহ