২৬তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 26th — previous year question solution with answer & explanation (free)

202প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ২০২
সব বিষয়ের প্রশ্ন
১

Ballad কি ?

ব্যাখ্যা দেখুন ›Ballad শব্দের বাংলা পরিভাষা ‘গীতি-কাহিনি কাব্য’ বা ‘গীতিকা’। এটা একটা গান, গল্প বা গল্প ও কথা- যার কোনো সাহিত্যিক রূপ নেই বা সাহিত্যের ভাণ্ডারে লিখিত হয়ে বিধৃত হয়নি। এটা অলিখিত অবস্থায় লোকের মুখে মুখে চলে এসেছে ইংরেজীতে একে বলা হয় ব্যালাড (Ballad)। এই শব্দটি ল্যাটিন Balare থেকে এসেছে। ইউরোপে প্রাচীনকালে নাচের সাথে যে কবিতা গীত হতো তাকেই ‘Ballad’ বা গীতিকা বলা হতো।
২

‘শাহ্‌নামা’ মৌলিক গ্রন্থটি কার ?

ব্যাখ্যা দেখুন ›ইরানের বিখ্যাত মহাকাব্য ‘শাহ্‌নামা’ গজনির পজনভি রাজবংশের অধিপতি সুলতান মাহমুদের রাজসভার কবি আবুল কাসিম মনসুর ফেরদৌসী রচনা করেন।
৩

ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম-

ব্যাখ্যা দেখুন ›ড. মুহম্মদ শহীদুল্লাহ তার কর্মময় জীবনে বহু গ্রন্থ রচনা করে গেছেন। তার রচিত গবেষণা ও ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- ‘বাংলা সাহিত্যের কথা’ (১ম খণ্ড ১৯৫৩, ২য় খণ্ড ১৯৬৫), বাংলা ভাষার ইতিবৃত্ত (১৯৬৫), ভাষা ও সাহিত্য (১৯৩১) ইত্যাদি। ‘বঙ্গভাষা ও সাহিত্য’ গ্রন্থটি লিখেছেন ডা. দীনেশচন্দ্র সেন; ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’ (প্রবন্ধ/৪ খণ্ড) গ্রন্থটি লিখেছেন ড. সুকুমার সেন এবং ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (প্রবন্ধ) লিখেছেন মুহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান যৌথভাবে।
৪

‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে ?

ব্যাখ্যা দেখুন ›‘চৌ-হদ্দি’ হলো চৌ + হদ্দি। এখানে ‘চৌ’ অংশটুকু ফারসি এবং ‘হদ্দ’ অংশটুকু আরবি ভাষার শব্দ। ফারসি ‘চৌ’ অর্থ চার এবং ‘হদ্দ’ অর্থ সীমানা। সুতরাং চৌ-হদ্দি শব্দের অর্থ চতুঃসীমা। যেমন- বাড়ি বা জমির চৌহদ্দি।
৫

‘রুপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর’ কার রচনা ?

ব্যাখ্যা দেখুন ›চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলীর কবি জ্ঞানদাস (ষোড়শ শতাব্দী) রচিত উক্ত পঙক্তিটি কৃষ্ণানুরাগ বিষয়ক বিখ্যাত পদ। তার রচিত পদের স্বাভাবিক সৌন্দর্য; মাধুর্য ও সূক্ষ্মতা একমাত্র চণ্ডীদাসের পদের সাথেই তুলনা হতে পারে। আক্ষেপানুরাগ, রূপানুরাগ ও মাথুরবিষয়ক পদ রচনায় তিনি অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেন।
৬

‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে ?

ব্যাখ্যা দেখুন ›‘সাজাহান’ একটি ঐতিহাসিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩) রচিত এ নাটকটি ১৯০৯ সালে প্রথম প্রকাশিত হয়। দ্বিজেন্দ্রলাল রায় রচিত অন্যান্য ঐতিহাসিক নাটকের মধ্যে রয়েছে- নূরজাহান (১৯০৮), প্রতাপসিংহ (১৯০৫), সিংহল বিজয় (১৯১৬) ইত্যাদি।
৭

‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন ?

ব্যাখ্যা দেখুন ›‘নেমেসিস’ নাটকে নাট্যকার নূরুল মোমেন ঊনপঞ্চাশের মন্বন্তর (বা পঞ্চাশের মন্বন্তর তথা ১৯৪৩ সালের বাংলা দুর্ভিক্ষের প্রেক্ষাপট) তুলে ধরেছেন। ১৯৪৮ সালে রচিত ‘নেমেসিস’ নাটকটি ১৯৩৯ থেকে ১৯৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট কৃত্রিম সংকট ও এর ফলে ঘটে যাওয়া ভয়াল পঞ্চাশের মন্বন্তরের নির্মম রূপকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নাট্যকার এই নাটকে দেখিয়েছেন কীভাবে মুনাফালোভী ও কালোবাজারি ব্যবসায়ীরা যুদ্ধের সুযোগ নিয়ে খাদ্যশস্য মজুদ করে কৃত্রিম অভাব সৃষ্টি করে এবং সাধারণ মানুষের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। নাটকের প্রধান চরিত্র সুরজিৎ নিজেও একজন মুনাফাখোর ব্যবসায়ী। নাটকে পৌরাণিক প্রতিশোধের দেবী ‘নেমেসিস’-এর রূপকের মাধ্যমে অপরাধী সুরজিতের অবচেতন মনের দংশন ও তার করুণ পরিণতি ফুটিয়ে তোলা হয়েছে, যা মূলত কালোবাজারি ও মুনাফাখোরদের বিরুদ্ধে এক ধরণের নৈতিক প্রতিবাদ।
৮

ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি ?

ব্যাখ্যা দেখুন ›ভারতচন্দ্র রায়গুণাকর আঠারো শতকের বাংলা মঙ্গলকাব্য ধারার অন্যতম কবি। তিনি নবদ্বীপাধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় ‘সভাকবি’ নিযুক্ত হন। কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি ‘অন্নদামঙ্গল’ (১৭৫২) কাব্যটি রচনা করেন। পরবর্তীতে এ রচনা তাকে মহারাজ কর্তৃক ‘রায়গুণাকর’ উপাধি লাভ করিয়ে দেয়। তিনিই মধ্যযুগের শেষ কবি।
৯

‘যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর’-এখানে ‘হারায়’ কোন ধাতু ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক হবে প্রযোজক ধাতু। মৌলিক ধাতুর পরে প্রেরণার্থ (অপরকে নিয়োজিত করা অর্থে) ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকেই প্রযোজক বা নিজন্ত ধাতু বা কখনও কখনও কর্মবাচ্যের ধাতু বলা হয়। অন্যদিকে নাম ধাতু হলো বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগে গঠিত ধাতু এবং সংযোগমূলক ধাতু হলো বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতুর সংযোগে গঠিত ধাতু। যেমন-ঘুম (বিশেষ্য) + আ + ক্রিয়া বিভক্তি = ঘুমাচ্ছে (নাম ধাতু) যোগ (বিশেষ্য) + কর (ধাতু) = যোগ কর (সংযোগমূলক ধাতু) মূল পরীক্ষার পঞ্চম অপশন "কোনটিই নয়" ছিল নির্ধারিত সঠিক উত্তর; ৪-অপশন স্কিমায় সেটি বাদ দিয়ে উত্তর নেই-হিসেবে চিহ্নিত।
১০

‘মহুয়া’ পালাটির রচয়িতা-

ব্যাখ্যা দেখুন ›মহুয়া ময়মনসিংহের পূর্বাঞ্চল থেকে সংগৃহীত একটি পালা গান। দ্বিজ কানাই প্রণীত এই পালা চন্দ্রকুমার দে সংগ্রহ করেন এবং পরবর্তীতে তা ময়মনসিংহ গীতিকায় অন্তর্ভুক্ত হয়।
২৬তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 26th Question