প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
BCS Preli 27th — previous year question solution with answer & explanation (free)
100প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ১০০
সব বিষয়ের প্রশ্ন
১
কোনটি উপন্যাস ?
ব্যাখ্যা দেখুন ›‘নতুন চাঁদ’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ, ‘কন্যাকুমারী’ আবদুর রাজ্জাক কর্তৃক রচিত উপন্যাস, ‘গড্ডলিকা’ রাজশেখর বসুর গল্পগ্রন্থ এবং ‘নেমেসিস’ নুরুল মোমেনের বিখ্যাত নাটক।
২
লৌকিক কাহিনির প্রথম রচয়িতা কে ?
ব্যাখ্যা দেখুন ›মুখে মুখে রচিত লোককাহিনী বা লৌকিক কাহিনির প্রথম রচয়িতা দৌলত কাজী। এর মূল ভিত্তি কল্পনা। স্বর্গ-মর্ত্য পাতাল পর্যন্ত গল্পের আখ্যানের সীমানা বিস্তৃত। দেব-দৈত্য জীন-পরী, রাক্ষস- খোক্ষস, রাজা-প্রজা, সাধু-সন্নাসী, পীর বিষয় নিয়ে লৌকিক কাহিনী রচিত হয়। দৌলত কাজীর উল্লেখযোগ্য গ্রন্থের নাম ‘সতীময়না-লোরচন্দ্রানী।’ ১৬ শতকের কবি দৌলত কাজী কাব্যটি রচনা শুরু করলেও তাঁর মৃত্যুর পর শেষ করেন আলাওল।
৩
সাপ্তাহিক ‘সুধাকর’-এর সম্পাদক কে ?
ব্যাখ্যা দেখুন ›সাপ্তাহিক 'সুধাকর' (১৮৯৪), মাসিক ‘মিহির’ (১৮৯২), মাসিক ‘হাফেজ’, 'মোসলেম ভারত' প্রভৃতি পত্রিকা সম্পাদনা করেন শেখ আবদুর রহিম। 'মুসলমান' (১৮৮৪), সাপ্তাহিক 'নব সুধাকর' (১৮৮৫), 'ইসলাম' (১৮৮৫) ইত্যাদি পত্রিকার সম্পাদক ছিলেন মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ। মাসিক 'নূর' (১৯১৯) ও সাপ্তাহিক 'সুলতান' (১৯২৩) পত্রিকা সম্পাদনা করেন ইসমাঈল হোসেন সিরাজী এবং মুন্সী মেহেরুল্লাহ ছিলেন ধর্মপ্রচারক । তিনি কোনো পত্রিকা সম্পাদনা করেননি। তিনি 'খ্রিষ্টান ধর্মের অসারতা' নামে একটি প্রচার পুস্তিকা প্রকাশ করেন।
৪
মাসিক ‘মোহাম্মদী’ কোন সালে প্রকাশিত হয় ?
ব্যাখ্যা দেখুন ›এ পত্রিকাটি দৈনিক ,সাপ্তাহিক ,মাসিক, এমনকি বার্ষিক হিসেবেও প্রকাশিত হয়েছে এবং পরে আবার মাসিক রূপে প্রকাশিত হয়ে অবশেষে লুপ্ত হয়েছে। দৈনিক আজাদের প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আকরম খাঁর সম্পাদনায় 'মোহাম্মদী' ১৯০৩ সালের ১৮ আগস্ট কলকাতায় আত্মপ্রকাশ করে। তখন এটি ছিল মাসিক পত্রিকা। এরপর ১৯১০ সালে এটি 'সাপ্তাহিক মোহাম্মদী' নামে মোহাম্মদ আকরম খাঁ সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯২২ সালে এটি দৈনিক পত্রিকা হিসেবে আত্মপ্রকাশ করে। ১৯২৭ সালের ৬ নভেম্বর 'মাসিক মোহাম্মদী ' আবার নতুনভাবে প্রকাশিত হয়।
৫
কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয় ?
ব্যাখ্যা দেখুন ›দীনেশরঞ্জন দাসের সম্পাদনায় ১৯২৩ সালে প্রকাশিত হয় মাসিক 'কল্লোল' পত্রিকাটি। শৈলজানন্দের সম্পাদনায় সচিত্র মাসিক 'কালিকলম' ১৯২৬ সালে, বুদ্ধদেব বসু ও অজিত দত্তের সম্পাদনায় সচিত্র মাসিক 'প্রগতি' ১৯২৭ সালে এবং প্রমথ চৌধুরীর সম্পাদনায় 'সবুজপত্র' ১৯১৪ সালে প্রকাশিত হয়।
৬
ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি ?
ব্যাখ্যা দেখুন ›চল্লিশের দশকের কিরণ শঙ্কর সেনগুপ্তের সম্পাদনায় ‘ক্রান্তি’ পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়। ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক বিষ্ণু দে।
৭
গ্রিক শব্দ কোনটি ?
ব্যাখ্যা দেখুন ›'দাম' হচ্ছে গ্রিক শব্দ। 'তুফান', 'লুঙ্গি' ও 'কুশন' যথাক্রমে আরবি, বর্মি ও ইংরেজি শব্দ।
৮
বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে ?
ব্যাখ্যা দেখুন ›বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ রয়েছে ২১টি। এগুলো হচ্ছে- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আব, আন, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। এবং সংস্কৃত উপসর্গের সংখ্যা ২০টি।
৯
‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গির উপদ্রব বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ ?
ব্যাখ্যা দেখুন ›সংলাপটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'সমাপ্তি' ছোটগল্পের নায়িকা 'মৃন্ময়ী' সম্পর্কে লেখকের উক্তি।
১০
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি ?
ব্যাখ্যা দেখুন ›দীনেশচন্দ্র সেনের 'বঙ্গভাষা ও সাহিত্য' বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধগ্রন্থ। ১৮৯৬ সালে এটি প্রকাশিত হয়।
মোট ১০০টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।