৩১তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 31th — previous year question solution with answer & explanation (free)

102প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০২
সব বিষয়ের প্রশ্ন
১

বাংলা গদ্যের জনক কে ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা গদ্যের অবয়ব নির্মাণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বিশিষ্ট ভূমিকা পালন করেন। এজন্য তাকে ‘বাংলা গদ্যের জনক’ বলা হয়। বিদ্যাসাগরের বিখ্যাত গদ্যগ্রন্থ হলো ‘বেতাল পঞ্চবিংশতি’ (১৮৪৭)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (১৮৩৮-১৮৯৪) ‘বাংলার উপন্যাসের জনক’ বলা হয়। উইলিয়াম কেরি (১৭৬১-১৮৩৪) ছিলেন বাংলায় গদ্য পাঠ্যপুস্তকের প্রবর্তক। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরকে (১৮৬১-১৯৪১) ‘বাংলা ছোটগল্পের জনক’ বলা হয়।
২

‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) রচিত ‘আনন্দ মঠ’ উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮২ সালে। তার উল্লেখযোগ্য উপন্যাস হলো : দুর্গেশনন্দিনী (১৮৬৫), কপালকুণ্ডলা (১৮৬৬), মৃণালিনী (১৮৬৯), বিষবৃক্ষ (১৮৭৩), রজনী (১৮৭৭), কৃষ্ণকান্তের উইল (১৮৭৮) ও সীতারাম (১৮৮৭)। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রতিনিধিস্থানীয় উপন্যাস হলো: চৈতালী ঘূর্ণি (১৯৩১), ধাত্রীদেবতা (১৯৩৯), কালিন্দী (১৯৪০), পঞ্চপুণ্ডলী (১৯৫৬), রাধা (১৯৫৭) । শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো : বিরাজ বৌ (১৯১৪) , পল্লী সমাজ (১৯১৬), বৈকুণ্ঠের উইল (১৯১৬), দেবদাস (১৯১৭) , গৃহদাহ (১৯২০) ,শ্রীকান্ত [১ম -৪র্থ খণ্ড (১৯১৭-১৯১৮,১৯২৭,১৯৩৩)।
৩

‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত ?

ব্যাখ্যা দেখুন ›অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যের প্রথম ‘প্রলয়োল্লাস’ এবং দ্বিতীয় কবিতা ‘বিদ্রোহী’ অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা স্থান পায়। যথা- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তম্বরধারিণী মা, আগমনী ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণভেরী, সাত ইল আরব, খেয়াপারের তরণী, কোরবানী ও মোহররম।
৪

তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি ?

ব্যাখ্যা দেখুন ›পল্লীকবি জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে ( মাতুলালয়ে) । তার পৈতৃক নিবাস ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে।
৫

‘ছিন্নপত্রে’র অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ?

ব্যাখ্যা দেখুন ›রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৮৭-১৮৯৫ সময়কালে ভ্রাতুষ্পুত্রী শ্রীমতি ইন্দিরা দেবী চৌধুরাণীকে যে সকল চিঠি লিখেছিলেন ‘ছিন্নপত্র’ প্রধানত তারই সংকলন। বহু চিঠিই রবীন্দ্রনাথ ‘ছিন্নপত্র’–এ অন্তর্ভুক্ত করেন নি।
৬

মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য ?

ব্যাখ্যা দেখুন ›‘বীরাঙ্গনা কাব্য’ (১৮৬২) একটি পত্রকাব্য। পত্রাকারে এ ধরনের কাব্য বাংলা সাহিত্যে এটাই প্রথম। রোমান কবি ওভিদের ‘হেরোইডিজ’ কাব্যের অনুকরণে এই গ্রন্থ রচিত। এ কাব্যে মোট ১১টি পত্র আছে।
৭

আলাওলের ‘তোহফা’ কোন ধরনের কাব্য ?

ব্যাখ্যা দেখুন ›আলাওলের 'তোহফা' কাব্য গ্রন্থটি বিখ্যাত সুফী সাধক শেখ ইউসুফ গদা দেহলভীর 'তোহ্ফাতুন নাসায়িহ' নামক ফারসি গ্রন্থের অনুবাদ।'তোহফা ' গ্রন্থটি কাব্যাকারে রচিত হলেও ধর্মীয় নীতিকথাই এতে রুপ লাভ করেছে।
৮

‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?

ব্যাখ্যা দেখুন ›'উজবুক' শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। তুর্কি ভাষা থেকে আসা আরো কয়েকটি শব্দ হলো: চকমক, তালাশ, বাবুর্চি ,সওগাত,খোকা, বাবা ইত্যাদি।
৯

সমাসবদ্ধ শব্দ ‘আনত’ কোন সমাসের উদাহরণ ?

ব্যাখ্যা দেখুন ›ঈষৎ নত = আনত (অব্যয়ীভাব সমাস)। পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। সামীপ্য, পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি অর্থে অব্যয়ীভাব সমাস হয়।
১০

অশোক সৈয়দ কার ছদ্মনাম ?

ব্যাখ্যা দেখুন ›আবদুল মান্নান সৈয়দের ছদ্মনাম ‘অশোক সৈয়দ’। তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘জন্মান্ধ কবিতাগুচ্ছ’ ছোটগল্প ‘সত্যের মতো বদমাশ’ উপন্যাস ক্ষুধা প্রেম আগুন’।
৩১তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 31th Question