প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
BCS Preli 36th — previous year question solution with answer & explanation (free)
205প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
প্রশ্নসমূহ
প্রশ্ন ১–১০ / ২০৫
সব বিষয়ের প্রশ্ন
১
‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি ?
ব্যাখ্যা দেখুন ›সাধারণ অর্থে অক্ষর বলতে বর্ণ বা হরফ (Letter)-কে বোঝালেও প্রকৃত অর্থে অক্ষর ও বর্ণ পরস্পরের প্রতিশব্দ বা সমার্থক শব্দ নয়। অক্ষর হচ্ছে বাগযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছ। আর বর্ণ বা হরফ হচ্ছে ধ্বনির চক্ষুগ্রাহ্য লিখিতরূপ বা ধ্বনি-নির্দেশক চিহ্ন বা প্রতীক। ইংরেজিতে আমরা যাকে Syllable বলে অভিহিত করি, তা-ই অক্ষর। বাংলা ‘বন্ধন’ শব্দেরও বন্ + ধন্এ দুটো অক্ষর। কিন্তু ব + ন্ + ধ + ন্– এগুলো অক্ষর নয়; এগুলো বর্ণ বা হরফ।
২
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি ?
ব্যাখ্যা দেখুন ›বাংলা বর্ণমালায় মোট ৫০ টি বর্ণ রয়েছে। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকারঃ. ১. মাত্রাহীন বর্ণ ১০ টি (এ, ঐ, ও, ঔ- স্বরবর্ণ ৪ টি) এবং (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁঁ- ব্যঞ্জনবর্ণ ৬ টি). ২. অর্ধমাত্রার বর্ণ ৮ টি (ঋ- স্বরবর্ণ ১ টি)।
৩
‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি ?
ব্যাখ্যা দেখুন ›‘বিজ্ঞান’ শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ: জ্ + ঞ। এছাড়া এ যুক্ত বর্ণ দ্বারা গঠিত শব্দ: জ্ঞান, সংজ্ঞা ইত্যাদি।
৪
নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয় নি ?
ব্যাখ্যা দেখুন ›‘শুভেচ্ছা’ শব্দটি সন্ধিসাধিত শব্দ। ‘অ’-কার কিংবা ‘আ’- কারের পর ‘ই’-কার কিংবা ‘ঈ’-কার থাকলে উভয়ে মিলে এ-কার হয়; যেমন: অ + ই = এ; শুভ + ইচ্ছা = শুভেচ্ছা। তন্বী (তনু + ঈ) প্রত্যয় ও সন্ধি– উভয় সাধিত শব্দ। এছাড়া সভাসদ (সভা + সদ) ও ফলবান (ফল + বান) প্রত্যয়যোগে গঠিত শব্দ। সে অনুযায়ী সঠিক উত্তর (খ) ।
৫
বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি ?
ব্যাখ্যা দেখুন ›জন দ্বারা শ্রুতি = জনশ্রুতি (তৃতীয়া তৎপুরুষ); তপের নিমিত্ত বন = তপোবন (চতুর্থী তৎপুরুষ); খাস যে মহল = খাসমহল (কর্মধারয়); নেই নমন যার = অনমনীয় (নঞ বহুব্রীহি সমাস)। সুতরাং সঠিক উত্তর (খ) ।
৬
নিচের কোনটি বিশেষ্য পদ ?
ব্যাখ্যা দেখুন ›‘জাত’ বিশেষণ পদটির অর্থ: জন্মেছে এমন; ‘গৈরিক’ বিশেষণবাচক পদটির অর্থ: গিরিমাটির বর্ণবিশিষ্ট; ‘উদ্ধত’ বিশেষণবাচক পদটির অর্থ: যার স্বভাবে বিনয়ের অভাব এবং ‘গাম্ভীর্য’ বিশেষ্যবাচক শব্দটির অর্থ : গম্ভীরতা বা গম্ভীর ভাব। সুতরাং সঠিক উত্তর (ঘ) ।
৭
নিচের কোন শব্দে ণ-ত্ব বিধি অনুসারে ‘ণ’-এর ব্যবহার হয়েছে ?
ব্যাখ্যা দেখুন ›ণ-ত্ব বিধি অনুসারে 'ণ'-এর ব্যবহার হয়েছে প্রবণ শব্দে। 'প্র' উপসর্গের পর (প্র + অব্ + অন) ণ-ত্ব বিধানের নিয়ম অনুযায়ী 'ন' পরিবর্তিত হয়ে 'ণ' হয়েছে। অন্যদিকে 'কল্যাণ', 'নিক্কণ', 'বিপণি' স্বভাবতই 'ণ' হওয়া শব্দ।
৮
‘মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে’– বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়–
ব্যাখ্যা দেখুন ›না-সূচক বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয় ব্যবহার করতে হবে। না-বাচক ক্রিয়া ও না-বাচক শব্দ বা না-বাচক অব্যয় মিলে বাক্যে দু’বার ব্যবহার করে অস্তিবাচক বা হ্যাঁ-সূচক ভাব বজায় রাখতে হবে। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে–বাক্যটির নেতিবাচক রূপ ‘মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।’
৯
‘Null and Void’-এর বাংলা পরিভাষা কী ?
ব্যাখ্যা দেখুন ›‘Null and Void’-এর পরিভাষা হলো: ‘বাতিল’। অন্য option গুলোর মধ্যে পালাবদল-এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি-trifling এবং নিরপেক্ষ- neutral।
১০
‘হেড মৌলভী’ কোন কোন ভাষায় শব্দ যোগে গঠিত হয়েছে ?
ব্যাখ্যা দেখুন ›যে সব শব্দ দেশি ও বিদেশি ভাষার সংমিশ্রণে কিংবা দুটি ভাষার দুটি শব্দের মিলনে গঠিত হয়, তাকে মিশ্র শব্দ বলে। যেমন: ‘হেড মৌলভী’ (ইংরেজি + ফারসি) দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। এরকম আরও কিছু শব্দ হলো: হাটবাজার (বাংলা + ফারসি); চৌহদ্দি (ফারসি + আরবি); রাজা-বাদশা (তৎসম + ফারসি) ইত্যাদি।
মোট ২০৫টি প্রশ্ন — প্রতিটির নির্ভুল উত্তর ও ব্যাখ্যাসহ।