৩৭তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 37th — previous year question solution with answer & explanation (free)

203প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ২০৩
সব বিষয়ের প্রশ্ন
১

কোনটি বাগধারা বোঝায় ?

ব্যাখ্যা দেখুন ›‘শিরে সংক্রান্তি’ বাগধারার অর্থ– আসন্ন বিপদ, উপস্থিত মহাবিপদ, সামনেই বিপদ। চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি এবং শিব সংক্রান্তি বাগধারা নয়। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন। এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব-অনুষ্ঠান ও মেলা হয়। পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন।
২

কোনটি মৌলিক শব্দ ?

ব্যাখ্যা দেখুন ›গঠন অনুসারে বাংলা শব্দ দুই প্রকার। যথা : মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেসব শব্দকে মৌলিক শব্দ বলে। যেমন– গোলাপ, তিন, নাক, লাল, মা, পা ইত্যাদি। অন্যদিকে মানব [মনু + ষ্ণ(অ)], একাঙ্ক (এক + অঙ্ক) ও ধাতব [ধাতু + ষ্ণ(অ)] সাধিত শব্দ।
৩

বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা ?

ব্যাখ্যা দেখুন ›বহুভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহর (১৮৮৫ - ১৯৬৯) দুই খণ্ডে প্রকাশিত বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ - 'বাংলা সাহিত্যের কথা' (১ম খণ্ড) ১৯৫৩ , ২য় খণ্ড ১৯৬৫) । তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ - ' ভাষা ও সাহিত্য , বাংলা ব্যাকরণ, বাংলা ভাষার ইতিবৃত্ত। তার শিশুতোষ গ্রন্থ: শেষ নবীর সন্ধানে, ছোটদের রসুলুল্লাহ, সেকালের রুপকথা প্রভৃতি। অন্যদিকে 'বঙ্গভাষা ও সাহিত্য' ও 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস ' গ্রন্থ দুটির লেখক যথাক্রমে ' ড. দীনেশচন্দ্র সেন এবং ড. সুকুমার সেন। মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান যৌথভাবে 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' গ্রন্থটি রচনা করেন।
৪

ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী ?

ব্যাখ্যা দেখুন ›ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারী' - এর সম্পাদক হাসান হাফিজুর রহমান। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম নাটক 'কবর' - এর রচয়িতা মুনীর চৌধুরী । ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক ভাষাসৈনিক হিসেবে পরিচিত গাজীউল হক। কবি শামসুর রাহমান তার সাংবাদিকতা শুরু করেন ১৯৫৭ সালে ইংরেজি দৈনিক 'দ্য মর্নিং নিউজ' এর সহসম্পাদক হিসেবে। পরবর্তী সময়ে তিনি 'দৈনিক বাংলা' এবং 'সাপ্তাহিক বিচিত্রা'র সম্পাদকের দায়িত্ব পালন করেন।
৫

নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ ?

ব্যাখ্যা দেখুন ›(ক) অপশনের সবগুলো বানানই অশুদ্ধ। শুদ্ধরূপ : নিক্বণ, সূচ্যগ্র ও অনূর্ধ্ব। অন্যদিকে (খ) অপশনের অনূর্বর ও (গ) অপশনের ভূঁড়িওয়ালা শব্দের শুদ্ধরূপ যথাক্রমে– অনুর্বর ও ভুঁড়িওয়ালা। (ঘ) অপশনের সবগুলো বানানই শুদ্ধ।
৬

বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার’-এর প্রবর্তক কে ?

ব্যাখ্যা দেখুন ›নাট্যকার ড. সেলিম আল দীন নাসিরউদ্দীন ইউসুফের সাথে ১৯৮১-৮২ সালে ‘গ্রাম থিয়েটার’ গঠন করেন এবং তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য। সর্প বিষয়ক গল্প ও অন্যান্য, বাসন, কেরামতমঙ্গল, কিত্তনখোলা, মুনতাসীর ফ্যান্টাসি, চাকা, যৈবতী কন্যার মন, বনপাংশুল, হরগজ, জন্ডিস ও বিবিধ বেলুন, হাতহদাই, নিমজ্জন ইত্যাদি হলো তার রচিত উল্লেখযোগ্য নাটক। স্বাধীনতা আমার স্বাধীনতা, কী চাহ শঙ্খচিল, প্রেম বিয়ষক সুটকেস, রাজা অনুস্বারের পালা, সাত ঘাটের কানাকড়ি, রাক্ষুসি, এই সেই কণ্ঠস্বর, বকুলপুরের স্বাধীনতা, বর্ণচোরা ইত্যাদি মমতাজউদদীন আহমদের নাটক। আবদুল্লাহ আল মামুনের নাটকসমূহের মধ্যে সুবচন নির্বাসনে, এখন দুঃসময়, এবার ধরা দাও, চারিদিকে যুদ্ধ, এখনও ক্রীতদাস, কোকিলারা ইত্যাদি। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ হলো- ‘নাটক: তত্ত্ব ও শিল্পরূপ’, ‘বাংলাদেশের নাট্যচর্চা’।
৭

‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী ?

ব্যাখ্যা দেখুন ›‘সমভিব্যাহারে’ শব্দটি ক্রিয়া বিশেষণ, যার অর্থ–সঙ্গে; একযোগে বা সংঘবদ্ধ হয়ে। যেমন- মন্ত্রী অমাত্য সমভিব্যাহারে রাজা শিকারে চললেন।
৮

শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে ?

ব্যাখ্যা দেখুন ›কাব্যসাহিত্যে শৃঙ্গার, হাস্য, করুণ, বীর, অদ্ভুত, ভয়ানক, বীভৎস, শান্ত, বাৎসল্য-রসের সন্ধান পাওয়া যায়। বিভিন্ন প্রকার ভাব থেকে রসের উৎপত্তি। বৈষ্ণব সাহিত্য ও সাধনার পাঁচ পন্থা – শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস। বৈষ্ণব পদাবলির মধুর রসের মধ্যে রাধাকৃষ্ণের রূপকাশ্রয়ে ভক্ত ভগবানের নিত্য বিরহমিলনের লীলাবৈচিত্র্যের পরিচয় পাওয়া যায়।
৯

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী ?

ব্যাখ্যা দেখুন ›ভাষাবিজ্ঞানী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ– ‘Buddhist Mystic Songs’ (১৯৬০)। তার কয়েকটি উল্লেখযোগ্য অনুবাদ গ্রন্থ : দীওয়ানে হাফিজ, অমিয়শতক, রুবাইয়াত-ই-ওমর খ্যায়াম, বিদ্যাপতি শতক, মহররম শরীফ, Hundred Sayings of the Holy Prophet। তার ভাষাতত্ত্ব বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ : ভাষা ও সাহিত্য, বাংলা ব্যাকরণ এবং বাংলা ভাষার ইতিবৃত্ত। তার সম্পাদনায় রচিত হয় – বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান।
১০

‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্যের তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে। যথা : নাথ গীতিকা, মৈমনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। তার সংগৃহীত পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা : মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারানী, দেওয়ান ঈসা খাঁ, আয়না বিবি, শিলাদেবী, বণ্ডুলার বারমাসী, ভারাইয়া রাজা। এসব পালা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ‘পূর্ববঙ্গ গীতিকা’ নামে ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। অন্যদিকে হরপ্রসাদ শাস্ত্রীর অমরকীর্তি হলো বাংলাভাষার প্রথম গ্রন্থ ‘চর্যাপদ’ উদ্ধার। শিশুসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের উল্লেখযোগ্য শিশুসাহিত্য গ্রন্থ : ঠাকুর মা’র ঝুলি, ঠাকুর দাদার ঝুলি।
৩৭তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 37th Question