৩৮তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 38th — previous year question solution with answer & explanation (free)

201প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ২০১
সব বিষয়ের প্রশ্ন
১

কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে ?

ব্যাখ্যা দেখুন ›শূণ্য, পূন্য ও ভূবন বানান তিনটির শুদ্ধরূপ যথাক্রমে শূন্য, পুণ্য ও ভুবন। শব্দ তিনটিই সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
২

কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে ?

ব্যাখ্যা দেখুন ›অপশনে প্রদত্ত ‘একত্রিত’ শব্দটি প্রত্যয়ের অপপ্রয়োগজনিত অশুদ্ধ। এর শুদ্ধ প্রয়োগ একত্র। শব্দে অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ করা যায়। ‘জবাবদিহি’ মিশ্র শব্দ (আরবি + ফারসি), ‘মিথস্ক্রিয়া’ শব্দটি সংস্কৃত এবং গৌরবিত শব্দটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
৩

বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা ভাষায় স্বরবর্ণ ১১টি কিন্তু স্বরধ্বনি ৩২টি। এদের মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি- অ, আ, ই, উ, এ, ও, অ্যা এবং যৌগিক স্বরধ্বনি ২৫টি। যৌগিক স্বরধ্বনিগুলোর মধ্যে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ মাত্র ২টি- ঐ, ঔ। যৌগিক স্বরধ্বনিকে দ্বিস্বর বা সন্ধিস্বর বা যৌগিক স্বরও বলা হয়।
৪

‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ ?

ব্যাখ্যা দেখুন ›তুর্কি ভাষা থেকে আগত শব্দ: উজবুক, কোর্মা, তুরুক, তোশক, বন্দুক, বাইজি, বারুদ, বেগম, সওগাত, তোপ, কাবু, তক্মা, কাঁচি, খাতুন, খাঁ, বিবি, মুচলেকা, আলখেল্লা, চাকু, লাশ, বাবা, ঠাকুর, চাকর, উর্দি, উর্দু, কুলি, খোকা, বাবুর্চি ইত্যাদি।
৫

‘Null and Void’ – এর বাংলা পরিভাষা কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›‘Null and Void’ –এর পরিভাষা হলো: বাতিল। অন্য option গুলোর মধ্যে পালাবদল –এর ইংরেজি পরিভাষা হচ্ছে by turns; মামুলি trifling এবং নিরপেক্ষ neutral।
৬

কোনটি শুদ্ধ বানান ?

ব্যাখ্যা দেখুন ›প্রশ্নে উল্লিখিত চারটি অপশন-ই অশুদ্ধ। এর শুদ্ধ বানান স্বায়ত্তশাসন। মূল পরীক্ষার পঞ্চম অপশন "কোনটিই নয়" ছিল নির্ধারিত সঠিক উত্তর; ৪-অপশন স্কিমায় সেটি বাদ দিয়ে উত্তর নেই-হিসেবে চিহ্নিত।
৭

‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা ভাষায় ব্যবহৃত কিছু অর্ধ-তৎসম শব্দ হলো- কেষ্ট, খিদে, গিন্নি, চন্দর, জ্যোছনা, পত্তর, পুরুত, পিরিতি, বোষ্টম, মোচ্ছব, ছেরাদ্দ, চম্মআর, চক্ক, হত্থ, কম্মআর ইত্যাদি।
৮

‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি –প্রত্যয় কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›সংস্কৃত কৃৎ প্রত্যয় অ(অঙ) + স্ত্রী প্রত্যয় ‘আ’ সাধিত শব্দ হলো শ্রদ্ধা। এর গঠন: শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা। এরূপ আরো কয়েকটি শব্দ: √কৃপ + অ + আ = কৃপা, √ক্রীড় + অ + আ = ক্রীড়া, প্র + √জ্ঞা + অ + আ = প্রজ্ঞা; √ব্যথি্ + অ + আ = ব্যথা।
৯

‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ ?

ব্যাখ্যা দেখুন ›পুষ্পসৌরভ= পুষ্পের সৌরভ; এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। আরও কয়েকটি ষষ্ঠী তৎপুরুষ সমাস হলো- শ্বশুরবাড়ি, বৃহস্পতি, চাবাগান, কবিগুরু, পূর্বাহ্ন, ছাগদুগ্ধ, বনস্পতি, গণতন্ত্র, রাজপথ, রাজপুত্র, খেয়াঘাট, ছাত্রসমাজ, দেশসেবা, বিদ্যাসাগর ইত্যাদি।
১০

‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›সূর্য শব্দের প্রতিশব্দ: অর্ক, ভানু, তপন, দিবাকর, ভাস্কর, প্রভাকর, মার্তণ্ড ,সবিতা, দিনেশ, রবি, অংশুমালী, আফতাব। অর্ণব শব্দের অর্থ : সমুদ্র ,অম্বুধি ,পয়োধি, পাথার, সাগর, জলধি, রন্তাকর , সিন্ধু। প্রসূন অর্থ পুষ্প ,ফুল, কুসুম। পল্লব অর্থ গাছের পাতা ,কিশলয়, কচি পাতা।
৩৮তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 38th Question