৩৯তম বিসিএস প্রিলিমিনারি (সাধারণ অংশ) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 39th General Part — previous year question solution with answer & explanation (free)

101প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০১
সব বিষয়ের প্রশ্ন
১

125(5)2x=1125(\sqrt{5})^{2x}=1 হলে, x এর মান কত ?

ব্যাখ্যা দেখুন ›125(5)2x=1125(\sqrt{5})^{2x}=1 বা,53(5)2x=15^{3}(\sqrt{5})^{2x}=1 বা,535^{3}·52x12=15^{2x\frac{1}{2}}=1 বা,53+x=505^{3+x}=5^{0} বা,3+x=03 + x = 0 সুতরাং x = -3
২

কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত ?

ব্যাখ্যা দেখুন ›উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দে ‘উপ’ উপসর্গ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে। উপভোগ শব্দে ‘বিশেষ’ অর্থে ‘উপ’ উপসর্গটি ব্যবহৃত হয়েছে।
৩

A person who believes that laws and governments are not necessary is known as––

ব্যাখ্যা দেখুন ›অ্যানার্কিজম (Anarchism) বা নৈরাজ্যবাদী আন্দোলন ঊনবিংশ শতাব্দীতে জোরদার হয়ে ওঠে। সুনির্ধারিত রাজনৈতিক পদ্ধতির অনুপস্থিতি, সুস্পষ্ট লক্ষ্যহীনতা এবং সন্ত্রাস - এ তিনটিই ছিল নৈরাজ্যবাদীদের প্রধান বৈশিষ্ট্য।
৪

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে–

ব্যাখ্যা দেখুন ›রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় কৌতুক নাটক ‘বৈকুণ্ঠের খাতা’। এক আত্মভোলা সরল প্রকৃতির বৃদ্ধ এই কাহিনির কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরে গড়ে উঠেছে নানা ধরনের কৌতুকময় ঘটনা। সংলাপের দ্রুতি এবং আচরণের নাটকীয়তা নাটকটির জনপ্রিয়তার মূল কারণ। ‘জামাই বারিক’, ‘হিতে বিপরীত’ ও ‘বিবাহ বিভ্রাট’ প্রহসনত্রয়ের রচয়িতা যথাক্রমে দীনবন্ধু মিত্র, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ও অমৃতলাল বসু।
৫

সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে ?

ব্যাখ্যা দেখুন ›বায়ুমণ্ডলে নাইট্রোজেন ৭৮.০২% এবং অক্সিজেন ২০.৭১%। এ দুটি গ্যাস বাদে বাকি বায়ুমণ্ডলীয় উপাদানগুলো অল্প পরিমাণেই থাকে। সমুদ্রতীরে এর সামান্য ব্যত্যয় হলেও নাইট্রোজেনের প্রাচুর্যই বেশি।
৬

মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার ভবেরপাড়া (বর্তমান মুজিবনগর) গ্রামে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। এই সরকার মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার নামে পরিচিত। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগর সরকার শপথগ্রহণ করে।
৭

মীর মশার্রফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে–

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তার রচিত নাটকের মধ্যে বসন্তকুমারী, জমিদার দর্পণ, বেহুলা গীতাভিনয়, টালা অভিনয় উল্লেখযোগ্য। তার বিখ্যাত উপন্যাস হলো বিষাদ-সিন্ধু ও উদাসীন পথিকের মনের কথা। মশাররফ হোসেন রচিত ‘রত্নবতী’ মুসলিম রচিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
৮

২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল ?

ব্যাখ্যা দেখুন ›৮-৯ জুন, ২০১৮ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল।
৯

‘বেদান্তগ্রন্থ’ ও ‘বেদান্তসার’ কার রচনা ?

ব্যাখ্যা দেখুন ›'বেদান্তগ্রন্থ' ও 'বেদান্তসার ' গ্রন্থ দুটির রচয়িতা রাজা রামমোহন রায়। এছাড়া তার আর ও কয়েকটি গ্রন্থ: ভট্টাচার্যের সহিত বিচার, গোস্বামীর সহিত বিচার, সহমরণ বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ, গৌড়ীয় ব্যাকরণ(১৮৩৩) ইত্যাদি। গোলকনাথ শর্মা , রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এই তিন পণ্ডিত ব্যক্তি ফোর্ট উইলিয়াম কলেজের জন্য বাংলা গদ্যপুস্তক রচনা করেন।
১০

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা ?

ব্যাখ্যা দেখুন ›হুমামূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। হলো - আগুনের পরশমণি, দেয়াল ও শ্যামল ছায়া । শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হলো - জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক , জলাঙ্গী। সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ : নীলদংশন, নিষিদ্ধ লোবান, পায়ের আওয়াজ পাওয়া যায়।
৩৯তম বিসিএস প্রিলিমিনারি (সাধারণ অংশ) প্রশ্ন ও সমাধান