৪০তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 40th — previous year question solution with answer & explanation (free)

201প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ২০১
সব বিষয়ের প্রশ্ন
১

বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে ?

ব্যাখ্যা দেখুন ›বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন- কে, রে, এ, য়, তে, এতে, দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে প্রভৃতি। শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। যেমন- কৃ + তা = কর্তা; বচ + ক্তি = উক্তি; শুচ + ঘঞ = শোক; মনু + ষ্ণ = মানব; এখানে তা, ক্তি, ঘঞ ও ষ্ণ হলো প্রত্যয়। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদরূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন- প্রতি, বিনা, বিনে, বিহনে, হেতু, মাঝে, মধ্যে, পরে, তরে, পানে, পাছে, ভেতর, নিকট, অধিক, সহ, বই, অবধি, ইত্যাদি।
২

‘গির্জা’ কোন ভাষার অন্তগর্ত শব্দ ?

ব্যাখ্যা দেখুন ›পর্তুগিজ ভাষা হতে আগত অন্যান্য বাংলা শব্দ হলো আলকাতরা, আলপিন, আলমারি, পেরেক, জানালা, বারান্দা, কামরা, ইংরেজ, গুদাম, গির্জা, পাদ্রি, কেরানি, আয়া, পেঁপে, পেয়ারা, আতা, আচার, পাউরুটি, তামাক, বোতাম, ফিতা, টুপি, সেমিজ, কামিজ, সাবান, তোয়ালে, গামলা, বালতি ইত্যাদি।
৩

কোন শব্দযুগল বিপরীতার্থক নয় ?

ব্যাখ্যা দেখুন ›ঐচ্ছিক-অনাবশ্যিক শব্দযুগল সমার্থক। ঐচ্ছিক অর্থ ইচ্ছানুরূপ, ইচ্ছাধীন,যা আবশ্যক নয়। অনাবশ্যক অর্থ যা আবশ্যক নয়, অপ্রয়োজনীয়। কুটিল- সরল, কম-বেশি, কদাচার-সদাচার হলো বিপরীত শব্দ।
৪

দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার - বিভক্তির নাম - বিভক্তি প্রথমা বা শূণ্য বিভক্তি - ০, অ দ্বিতীয়া বিভক্তি - কে, রে, এরে তৃতীয়া বিভক্তি - দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক চতুর্থী বিভক্তি - কে, রে, এরে পঞ্চমী বিভক্তি - হইতে (হতে), থেকে, চেয়ে ষষ্ঠী বিভক্তি - র, এর সপ্তমী বিভক্তি - এ, য়, তে
৫

‘অভিরাম’ শব্দের অর্থ কী ?

ব্যাখ্যা দেখুন ›‘অভিরাম’ শব্দটি সংস্কৃত উপসর্গ যোগে গঠিত। এর অর্থ মনোহর, সুন্দর, তৃপ্তিদায়ক। বিরামহীন শব্দের অর্থ বিরতিহীন। বালিশ শব্দের অর্থ উপাধান । চলন অর্থ গমন, ভ্রমণ, প্রথা, ধারা, রীতি, রেওয়াজ।
৬

শরতের শিশির- বাগধারা শব্দটির অর্থ কী ?

ব্যাখ্যা দেখুন ›শরতের শিশির, দুধের মাছি, সুখের পায়রা বাগধারাগুলোর অর্থ সুসময়ের বন্ধু।
৭

শিবরাত্রির সলতে- বাগধারাটির অর্থ কী ?

ব্যাখ্যা দেখুন ›শিবরাত্রির সলতে বাগধারার অর্থ একমাত্র জীবিত বংশধর; বাবা মার একমাত্র সন্তান, একমাত্র বংশধর।
৮

‘প্রোষিতভর্তৃকা’ - শব্দটির অর্থ কী ?

ব্যাখ্যা দেখুন ›এককথায় প্রকাশ: যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে – প্রোষিতভর্তৃকা। যে নারী (বিবাহিত বা অবিবাহিত) চিরকাল পিতৃগৃহবাসিনী- চিরন্ট। যে পুরুষের স্ত্রী বিদেশে থাকে – প্রোষিতপত্নীক বা প্রোষিতভার্য। ভর্ৎসনাপ্রাপ্ত যে নারী – ভর্ৎসিতা।
৯

বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›√খেল্‌ + অনা = খেলনা বাংলা কৃৎ প্রত্যয় ‘অনা’ যোগে গঠিত। এরূপ আরও কয়েকটি প্রত্যয়সাধিত শব্দ: ‘√দুল্‌ + অনা = দুলনা > দোলনা, √দে + অনা = দেনা, ‘√পা + অনা = পাওনা’, ‘√কাঁদ + অনা = কান্না।’ সংস্কৃত কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ: ’√ক্‌ + অক = কারক’ , ’লিখ্ + ত = লিখিত’, ‘√বিদ্‌ +অন + আ = বেদনা।’
১০

‘Attested’- এর বাংলা পরিভাষা কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা একাডেমি English- Bangla Dictionary ও আধুনিক বাংলা অভিধান অনুযায়ী Attested অর্থ সত্যায়িত/প্রত্যয়িত। অন্যদিকে বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা গ্রন্থ অনুযায়ী Attested – এর পরিভাষা সত্যায়িত ও Certified- এর পরিভাষা প্রত্যয়িত। এছাড়া ড. হায়াৎ মামুদের ভাষা-শিক্ষা গ্রন্থ অনুযায়ী Attested- এর বাংলা পরিভাষা প্রত্যয়িত।