৪২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি (স্বাস্থ্য) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 42nd Special — previous year question solution with answer & explanation (free)

101প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১০১
সব বিষয়ের প্রশ্ন
১

What is the correct indirect form of : He said, “You had better see a doctor”

ব্যাখ্যা দেখুন ›He said, “You had better see a doctor” বাক্যটি দ্বারা উপদেশ বুঝিয়েছে। Reported Speech টি Imperative Sentence. Imperative Sentence কে Indirect Narration করার নিয়ম নিম্নরূপ: Reporting Verbটি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হয়। object (যদি থাকে) + Inverted Comma উঠে গিয়ে to বসে + Reported speech- এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।
২

Identify the word that remains same in plural form:

ব্যাখ্যা দেখুন ›Canon, corps, deer, dozen, hundred, public, score, series, sheep, species, swine, thousand ইত্যাদি word -এর plural form হয় না। dozen, hundred, score, thousand এদের পূর্বে some, many থাকলে অথবা এদের পরে of থাকলে s যুক্ত হয়ে plural হয়ে থাকে।
৩

সঠিক বানান নয় কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›এখানে সঠিক বানান নয় এমন শব্দ ‘প্রানী’; যার সঠিক বানান প্রাণী। অপর তিনটি শব্দের বানান সঠিক। সঠিক শব্দগুলো হলো- ধরণি, মূর্ছা, গুণ।
৪

যদি ICE : COLDNESS হয়, তবে EARTH: ?

ব্যাখ্যা দেখুন ›As effect of ICE is Coldness, Similarly the effect of Earth is gravitation.
৫

নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত ‘সোমপুর বিহার’ এর প্রতিষ্ঠাতা কে ?

ব্যাখ্যা দেখুন ›নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব (৭৮১-৮২১) অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহারটি তৈরি করছিলেন।
৬

IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী-

ব্যাখ্যা দেখুন ›IUCN (International Union for Conservation of Nature) হলো বিশ্বব্যাপী প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বেসরকারি সংস্থা। এটি ১৯৪৮ সালে ফ্রান্সে গঠিত হয়। এর সদর দপ্তর গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
৭

কোন চুক্তির মাধ্যমে ইউরোপের “Thirty years’ war” এর সমাপ্তি ঘটে ?

ব্যাখ্যা দেখুন ›ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি, ১৬৪৮ হলো ইউরোপে শান্তি প্রতিষ্ঠার জন্য স্বাক্ষরিত চুক্তির সমষ্টি। ষোড়শ শতকের রিফরমেশনের প্রভাবে সপ্তদশ শতকে ইউরোপের বিভিন্ন দেশ ধর্মযুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধ ১৬১৮ থেকে ১৬৪৮ সাল পর্যন্ত স্থায়ী হয়। ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে Thirty Years এর ধর্মযুদ্ধ শেষ হয়।
৮

P(A)=13P(A) = \frac{1}{3} ;এবং P(B)=23P(B) = \frac{2}{3} ;A ও B স্বাধীন হলে p(BA)p(\frac{B}{A})= কত ?

ব্যাখ্যা দেখুন ›দেয়া আছে,P(A)=13P(A) = \frac{1}{3} ; এবং P(B)=13P(B) = \frac{1}{3} আমরা জানি, A ও B অধীন ঘটনা হলে,p(BA)=(P(Ap(\frac{B}{A}) = (P(A∩B))/(P(A)) যেহেতু A ও B স্বাধীন ঘটনা , সুতরাং আমরা পাই p(BA)=(P(A)p(\frac{B}{A}) = (P(A)·P(B))/(P(A))=P(B)=23P(B))/(P(A)) = P(B) = \frac{2}{3}
৯

Which word is correct ?

ব্যাখ্যা দেখুন ›কিছু Noun শব্দ রয়েছে যেগুলো সর্বদাই singular হিসেবে ব্যবহৃত হয়, যেমন- abuse, advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry, issue / off spring, scenery ইত্যাদি। proceeds (noun) অর্থাৎ বিক্রয়লব্ধ অর্থ বা লাভ।
১০

মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-

ব্যাখ্যা দেখুন ›২৯ ফেব্রুয়ারি, ২০২০ কাতারের রাজধানী দোহায় মার্কিন-তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে দীর্ঘ ১৯ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে। যদিও নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চুক্তিটি পর্যালোচনা করছেন। চুক্তি অনুসারে প্রথম ৮ মাসের মধ্যে পাঁচ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে। পরবর্তীতে সব সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে। চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন জালমে খলিলজাদ এবং তালেবান দের পক্ষে স্বাক্ষর করে মোল্লা আব্দুল বেরাদার গনি।
৪২তম বিশেষ বিসিএস প্রিলিমিনারি (স্বাস্থ্য) প্রশ্ন ও সমাধান