৪৪তম বিসিএস প্রিলিমিনারি — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

BCS Preli 44th — previous year question solution with answer & explanation (free)

199প্রশ্ন
10বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ১৯৯
সব বিষয়ের প্রশ্ন
১

শুদ্ধ বানান কোনটি?

ব্যাখ্যা দেখুন ›সংস্কৃত শব্দ 'মুমূর্ষু' অর্থ − মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়।
২

'ইতরবিশেষ' বলতে বোঝায়—

ব্যাখ্যা দেখুন ›'ইতরবিশেষ' বাগধারাটির অর্থ পার্থক্য বা ভিন্নতা। অন্যদিকে 'গভীর জলের মাছ' চালাকি অর্থে, 'অকাল কুষ্মাণ্ড', 'আমড়া কাঠের ঢেঁকি'/'ঘটিরাম' বাগধারার অর্থ অপদার্থ।
৩

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি?

ব্যাখ্যা দেখুন ›ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারে যখন কোনো সন্ধি ব্যাখ্যা করা যায় না, অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেওয়ার নাম হলো নিপাতনে সিদ্ধ সন্ধি। যেমন- অন্য + অন্য = অন্যান্য, কুল + অটা = কুলটা, আ + চর্য = আশ্চর্য, প্র + ঊঢ় = প্রৌঢ়।
৪

নিচের কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ?

ব্যাখ্যা দেখুন ›'তার দু'চোখ অশ্রুতে ভেসে গেল' বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ। অন্যদিকে আপনি স্বপরিবারে আমন্ত্রিত, আমি কারও সাতেও নেই, সতেরোতেও নেই এবং সারা জীবন ভূতের মজুরি খেটে মরলাম বাক্য তিনটির শুদ্ধ রূপ যথাক্রমে— আপনি সপরিবারে আমন্ত্রিত, আমি কারও সাতেও নেই, পাঁচেও নেই এবং সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
৫

নিচের কোনটি যৌগিক বাক্য?

ব্যাখ্যা দেখুন ›দুই বা ততোধিক বাক্য যখন ও, এবং, আর, কিন্তু, তবে, তথাপি ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। উল্লেখ্য, যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। ∴ 'ছেলেটি চঞ্চল তবে মেধাবী' বাক্যটি একটি যৌগিক বাক্য।
৬

ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত?

ব্যাখ্যা দেখুন ›শব্দের মধ্যবর্তী দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বর্ণ বা ধ্বনি বিপর্যয় বলে। যেমন— পিশাচ > পিচাশ, লাফ > ফাল, রিক্‌সা > রিসকা। অন্যদিকে রত্ন > রতন এবং মূলক্ > মুলুক মধ্য স্বরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষ এবং কবাট > কপাট ব্যঞ্জনবিকৃতির উদাহরণ।
৭

নিচের কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?

ব্যাখ্যা দেখুন ›'অগ্নি' শব্দের সমার্থক শব্দ- বহ্নি, বায়ুসখা, বৈশ্বানর, পাবক, অনল, সর্বশুচি, হুতাশন, সর্বভুক ইত্যাদি। অন্যদিকে 'আবীর' শব্দের অর্থ সুগন্ধি, রঞ্জক দ্রব্য, অভ্রের গুঁড়ো মেশানো রং।
৮

'দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।' — এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত?

ব্যাখ্যা দেখুন ›যদি উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠিত করা হয় তবে তাকে অপহ্নুতি অলংকার বলে। ∴ বাক্যটি অপহ্নুতি। অন্যদিকে একই শব্দ একই স্বরধ্বনিতে একই ক্রমানুসারে ভিন্ন অর্থে একাধিক বার ব্যবহৃত হলে তাকে যমক অলংকার বলে। যেমন- 'ভারত ভারত খ্যাত আপনার গুণে'।
৯

'যথারীতি' কোন সমাসের দৃষ্টান্ত?

ব্যাখ্যা দেখুন ›পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। যেমন- রীতিকে অতিক্রম না করে = যথারীতি, বেলাকে অতিক্রান্ত = উদ্বেল, জীবন পর্যন্ত = আজীবন।
১০

'মৃত্তিকা দিয়ে তৈরি' — কথাটি সংকোচন করলে হবে—

ব্যাখ্যা দেখুন ›মৃত্তিকা দিয়ে তৈরি — মৃন্ময়। 'চিন্ময়' শব্দে-র অর্থ চৈতন্যময়, জ্ঞানময়। 'মন্ময়' শব্দের অর্থ আত্মবাদী, আত্মপ্রকাশক।
৪৪তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ও সমাধান — BCS Preli 44th Question