Primary প্রধান শিক্ষক -২০০৯ (পদ্ম) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 2009 Padma — previous year question solution with answer & explanation (free)

77প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭৭
সব বিষয়ের প্রশ্ন
১

কোনটি শুদ্ধ বানান?

ব্যাখ্যা দেখুন ›ঐন্দ্রঁজালিক বলতে কোনো শব্দ নেই। বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে সঠিক বানান গুলো হচ্ছে - ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক।
২

‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?

ব্যাখ্যা দেখুন ›‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দঃ ধরা, ধরিত্রী, ধরণী, অবনী, মেদিনী, পৃ, পৃথ্বী, ভূ, বসুধা, বসুন্ধরা, জাহান, জগৎ, দুনিয়া, ভূবন, বিশ্ব, ভূ-মণ্ডল
৩

যে বায়ু সর্বদাই উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তাকে বলে-

ব্যাখ্যা দেখুন ›নিয়ত বায়ুপ্রবাহ [Planetary or Permanent wind]:- বায়ুচাপের পার্থক্যই নিয়ত বায়ুপ্রবাহের প্রধান কারণ, যেখানে বায়ুচাপ বেশি, সেখান থেকে যেদিকে বায়ুচাপ কম, সেদিকেই বায়ু প্রবাহিত হয় । এই নিয়ম মেনে পৃথিবীর চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে তিনটি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে ও নির্দিষ্ট গতিতে প্রবাহিত বায়ুই হল নিয়তবায়ু প্রবাহ । নিয়ত বায়ুপ্রবাহ তিনরকমের হয় যথা:- [ক] আয়নবায়ু, [খ] পশ্চিমাবায়ু এবং [গ] মেরুদেশীয় বায়ু । বায়ুচাপ বলয়ের সঙ্গে এগুলির ঘনিষ্ট সম্পর্ক আছে । [ক] আয়নবায়ু [Trade Wind]:- আয়ন কথার অর্থ 'পথ' । জাহাজকে সঠিক পথে চলার জন্য এই বায়ু সাহায্য করত বলে একে আয়নবায়ু বলা হয় । (i) উত্তর গোলার্ধে কর্কটীয় এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে এবং নির্দিষ্ট পথে প্রবাহিত বায়ুকে আয়নবায়ু বলে পশ্চিমাবায়ু [Westerlies]:- উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে এবং দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিত ভাবে প্রবাহিত বায়ুপ্রবাহ পশ্চিমাবায়ু নামে পরিচিত ।আয়নবায়ুর গতির ঠিক উল্টো দিক থেকে প্রবাহিত হয় বলে পশ্চিমা বায়ু প্রবাহকে প্রত্যায়ন বায়ু ও বলা হয় । মৌসুমিবায়ু হল সমুদ্রবায়ু ও স্থলবায়ুর ব্যাপক সংস্করণ । মৌসুমি বায়ু হচ্ছে একটি নির্দিষ্ট মৌসুমে প্রবাহিত বায়ু।
৪

নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

ব্যাখ্যা দেখুন ›সাধারণত আমাদের সমান হর করে তারপর ছোট বড় বের করতে হয়। এই অংকটি আপনি খেয়াল করুন। হর দুই করে বেড়েছে লব ১ করে বেড়েছে। আপনি প্রথমটি এবং শেষটি তুলনা করেন। ২/৫ এবং ৫/১১ ২২/৫৫ এবং ২৫/৫৫ বোঝাই যাচ্ছে শেষটি বড়।
৫

‘Hard and fast’ phrase টির অর্থ কি?

ব্যাখ্যা দেখুন ›Meaning: Fixed. Example: "it is impossible to lay down any hard and fast rules"
৬

‘White elephant’ phrase টির অর্থ কি?

ব্যাখ্যা দেখুন ›a possession that is useless or troublesome, especially one that is expensive to maintain or difficult to dispose of.
৭

বাংলাদেশের গৌরব জনাব এফ. আর. খান (ফজলুর রহমান খান) পেশায় কি ছিলেন?

ব্যাখ্যা দেখুন ›ফজলুর রহমান খান (Fazlur Rahman Khan) (এপ্রিল ৩, ১৯২৯ - মার্চ ২৭, ১৯৮২) বাংলাদেশের বিশ্ববিখ্যাত স্থপতি ও পুরকৌশলী। তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইওলস টাওয়ার) এর নকশা প্রণয়ন করেন। তাঁকে বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী বলা হয়।
৮

উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিসিরি কোন জেলায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›বিরিসিরি দুর্গাপুর উপজেলার একটি গ্রাম, আর দূর্গাপুর নেত্রকনা জেলার একটি উপজেলা।
৯

বিদ্যে বোঝাই বাৰুম ই চড়ি শখের বোটে মাঝিরে কন, বলতে পারিস সূর্য কেন ওঠে? -এই উদ্ধৃতাংশটুকু কোন কবির রচনা?

ব্যাখ্যা দেখুন ›সুকুমার রায়ের জনপ্রিয় কবিতা "ষোল আনাই মিছে" কবিতার অংশ এটি।
১০

Drive the nail into the table, এখানে “nail” শব্দটি কোন প্রকারের Noun?

ব্যাখ্যা দেখুন ›"Drive the nail into the table" বাক্যটিতে, "nail" শব্দটি কোনও নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বা জিনিসকে বোঝায় না। এটি পেরেকের সাধারণ ধারণাকে বোঝায়। তাই, এটি একটি common noun। Proper noun হল এমন একটি noun যা কোনও নির্দিষ্ট ব্যক্তি, স্থান, বা জিনিসকে বোঝায়। যেমন, "Bangladesh", "Mr. Smith", "The Taj Mahal"। Collective noun হল এমন একটি noun যা একই ধরনের অনেকগুলি ব্যক্তি বা জিনিসকে বোঝায়। যেমন, "army", "flock", "group"। Material noun হল এমন একটি noun যা এমন কোনও জিনিসকে বোঝায় যা থেকে অন্য জিনিস তৈরি করা যায়। যেমন, "wood", "metal", "plastic"।
Primary প্রধান শিক্ষক -২০০৯ (পদ্ম) প্রশ্ন ও সমাধান — উত্তর ও ব্যাখ্যাসহ