প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 ক্রিসান্থিমাম সেট — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 2012 Chrysanthemum Merged — previous year question solution with answer & explanation (free)

85প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৫
সব বিষয়ের প্রশ্ন
১

কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই ব'লে ডাক যদি দেব গলা টিপে। হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা । __ পঙক্তিটি কোন কবির রচনা ?

ব্যাখ্যা দেখুন ›আলোচ্য কবিতাংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। এ অংশটুকু তাঁর বিখ্যাত ‘কুটুম্বিতা’ কবিতার অংশ যা ‘কণিকা’ কাব্যগ্রন্হের অন্তর্ভুক্ত। রবীন্দ্রনাথের কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্হ- গীতাঞ্জলি, খেয়া, জন্মদিনে, বলাকা প্রভৃতি ।
২

জহির রায়হান রচিত ‘বরফ গলা নদী’ একটি-

ব্যাখ্যা দেখুন ›‘বরফ গলা নদী’ ছাড়াও জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস: হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, তৃষ্ণা, শেষ বিকেলের মেয়ে, আর কতদিন ।
৩

‘আজ রবিবার’ নাটকটির রচয়িতা কে ?

ব্যাখ্যা দেখুন ›হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য নাটক: আজ রবিবার, এইসব দিনরাত্রি, বহুব্রীহি, কোথাও কেই নেই, নক্ষত্রের রাত, অয়োময় ।
৪

কোনটি শুদ্ধ বানান ?

ব্যাখ্যা দেখুন ›কতিপয় বানান: অনূর্ধ্ব, অন্ত্যেষ্টিক্রিয়া, অকস্মাৎ, অগ্ন্যাশয়, অধ্যাত্ম, অন্তঃসত্ত্বা, অমর্ত্য, অনাথিনী, অশরীরী, অন্যূন, অবশ্যম্ভাবী ।
৫

কোন বানানটি শুদ্ধ ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক বানান: মনোহারিণী। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ। মনোহারিণী শব্দের অর্থ - মনোহারী, মনোহরণকারী, চিত্তহারী, অতি সুন্দর, রমণীয় ইত্যাদি।
৬

‘যা নিবারণ করা যায় না’- এক কথায় কী হবে ?

ব্যাখ্যা দেখুন ›কিছু এক কথায় প্রকাশ: যা নিবারণ করা যায় না → অনিবারিত। যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার। যা দমন করা যায় না → অদম্য
৭

‘হনন করার ইচ্ছা’ -এক কথায় কী হবে ?

ব্যাখ্যা দেখুন ›কিছু এক কথায় প্রকাশ- হনন করার ইচ্ছা → জিঘাংসা রমনের ইচ্ছা → রিরংসা পান করার ইচ্ছা → পিপাসা
৮

One should be careful about––– duty. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ব্যাখ্যা দেখুন ›‘One’ বাক্যের Subject হিসেবে থাকলে এর Possessive case কখনো ‘his/her’ হতে পারে না। One এর Possessive case হবে one’s.
৯

The nurse attended –––the patient বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-

ব্যাখ্যা দেখুন ›Attend to –পরিচর্যা করা।
১০

নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

ব্যাখ্যা দেখুন ›He requested for my help বাক্যটির শুদ্ধরূপ হচ্ছে-He requested me to help him. Time and tide wait for no man বাক্যটি একটি প্রবাদ বাক্য যেখানে no man এর জায়গায় none হলে সঠিক হতো। The horse and carriage is at the door বাক্যটিতে ‘Horse and carriage (ঘোড়াসমেত ঘোড়ার গাড়ি) is at the door’ –বাক্যটি শুদ্ধ। কারণ এটি singular subject নির্দেশ করছে; তাই– verb ও singular হয়েছে। The ship, with its crew, were lost বাক্যটির শুদ্ধরূপ The ship with its crew, was lost.
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 ক্রিসান্থিমাম সেট প্রশ্ন ও…