প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 ক্যামেলিয়া সেট — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 2012 Camellia Merged — previous year question solution with answer & explanation (free)

87প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৭
সব বিষয়ের প্রশ্ন
১

‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে ?

ব্যাখ্যা দেখুন ›‘বনি আদম’ গোলাম মোস্তফার বিখ্যাত কাব্যগ্রন্হ। হাসনাহেনা, সাহারা, কিশোর, কাব্য কাহিনী তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ।
২

‘হাজার বছর ধরে’ উপন্যাসটি কার রচনা ?

ব্যাখ্যা দেখুন ›‘হাজার বছর ধরে’ জহির রায়হানের উল্লেখযোগ্য উপন্যাস। এটি একটি কালজয়ী সামাজিক উপন্যাস। এর উল্লেখযোগ্য চরিত্র বুড়ো মকবুল, টুনি, মন্তু, আবুল, গনু মোল্লা, হালিমা।
৩

‘রমনা পার্কে’ নাটকটি কে রচনা করেছেন ?

ব্যাখ্যা দেখুন ›নীলিমা ইব্রাহীমের কয়েকটি উল্লেখযোগ্য নাটক: রমনা পার্কে, দুয়ে দুয়ে চার, যে অরণ্যে আলো নেই প্রভৃতি।
৪

নিচের কোনটি কর্মধারয় সমাস ?

ব্যাখ্যা দেখুন ›“খাসমহল” এবং “রাজর্ষি” উভয় শব্দই কর্মধারয় সমাসের উদাহরণ। <b> খাসমহল: </b> খাস যে মহল (বিশেষণ ও বিশেষ্যের সমাস) <b> রাজর্ষি:</b> রাজা যিনি ঋষিও তিনি (বিশেষ্য ও বিশেষ্যের সমাস) কর্মধারয় সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয়। তাই, এই দুটি শব্দই কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত।
৫

তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

ব্যাখ্যা দেখুন ›যে সমাসে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়, এবং ব্যাসবাক্যের পূর্বপদের সাথে যুক্ত দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তি বা বিভক্তি নির্দেশক অনুসর্গ লুপ্ত হয় তাকে তত্পুরুষ সমাস বলে। যেমন: নরের পতি= নরপতি; সর্ব হতে শ্রেষ্ঠ= সর্বশ্রেষ্ঠ ।
৬

“ধন হইতে সুখ হয় না” বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?

ব্যাখ্যা দেখুন ›ক্রিয়াকে ‘কোথা হতে’ বা ‘কোথা থেকে’ দিয়ে প্রশ্ন করলে এর উত্তরে অপাদান কারক পাওয়া যায়। যেমন: ‘কোথা হতে’ সুখ হয় না; এর উত্তর ধন হতে সুখ হয় না তাই, এটি অপাদান কারক। ‘হইতে’ বিভক্তি থাকায় ৫মী বিভক্তি।
৭

'আজকে নগদ কালকে ধার' বাক্যের নিমরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ব্যাখ্যা দেখুন ›আজকে নগদ কালকে ধার, এখানে সময় বুঝানো হয়েছে। সময় এবং স্থানের জন্য অধিকরণ কারক। 'কে' দ্বিতীয়া বিভক্তি
৮

কোনটি শুদ্ধ বানান ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক বানানটি হলো: কৃষিজীবী। বাংলা বানানের নিয়ম অনুযায়ী, “জীবী” শব্দটি যখন কোনো শব্দের শেষে যুক্ত হয়, তখন তা “ঈ-কার” দিয়ে লেখা হয়। যেমন: শ্রমজীবী, চাকরিজীবী, পেশাজীবী, কৃষিজীবী ইত্যাদি।
৯

বাতাস এর সমার্থক শব্দ নয়-

ব্যাখ্যা দেখুন ›বাতাস এর সমার্থক শব্দ: অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, মারুত, গন্ধবহ
১০

‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ–

ব্যাখ্যা দেখুন ›কিছু বিপরীতার্থক শব্দ: অনুগ্রহ → নিগ্রহ; দয়া → নিষ্ঠুরতা; দান → গ্রহণ; বন্ধন →মুক্তি।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 ক্যামেলিয়া সেট প্রশ্ন ও…