বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (মোটরযান পরিদর্শক) - ৩১.০৮.২০২৩ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Brta Motorvehicleinspector — previous year question solution with answer & explanation (free)

89প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৯
সব বিষয়ের প্রশ্ন
১

'The green eye monster' means-

ব্যাখ্যা দেখুন ›'The green eye monster' (ঈর্ষান্বিত) idiom টির অর্থ- Jealousy.
২

প্লেনে কোন রেফ্রিজারেন্টটি ব্যবহৃত হয়?

ব্যাখ্যা দেখুন ›- প্লেনের এয়ার কন্ডিশনিং এবং কেবিন প্রেসারাইজেশন সিস্টেমে প্রধানত বায়ু (Air) ব্যবহার করা হয়। - এই বায়ু প্রধানত বাইরের থেকে নেওয়া হয় এবং বিভিন্ন পর্যায়ে সংক্ষেপিত ও ঠাণ্ডা করা হয়। - প্লেনের টার্বোফ্যান ইঞ্জিন উচ্চ গতিতে প্রচুর বায়ু গ্রহণ করতে পারে, যা এয়ার কন্ডিশনিং এবং প্রেসারাইজেশন সিস্টেমে ব্যবহার করা হয়। - বায়ু ব্যবহারের ফলে রেফ্রিজারেন্ট বহনের প্রয়োজন হয় না, যা প্লেনের ওজন কমায়। - বায়ু ব্যবহারে কোনো বিষাক্ত বা দাহ্য পদার্থের ঝুঁকি থাকে না, যা ফ্লুরোকার্বন রেফ্রিজারেন্টে (যেমন F-11 বা F-12) থাকতে পারে। - বায়ু ব্যবহার পরিবেশ বান্ধব, কারণ এটি কোনো গ্রিনহাউস গ্যাস নির্গমন করে না। এই কারণে, প্লেনের এয়ার কন্ডিশনিং এবং প্রেসারাইজেশন সিস্টেমে সাধারণত বায়ু ব্যবহার করা হয়, যা Air কে সঠিক উত্তর প্রমাণিত করে।
৩

কোনটি কম্পিউটারের ইনপুট ডিভাইস নয়?

ব্যাখ্যা দেখুন ›- কম্পিউটারে ইনপুট প্রদানের জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় ,তাদেরকে বলা হয় ইনপুট ডিভাইস। -কয়েকটি ইনপুট ডিভাইসের নাম : ১. কীবোর্ড (Keyboard) ২. মাউস (Mouse) ৩. মাইক্রোফোন (Microphone) ৪ স্ক্যানার (Scanner) ৫. মডেম (Modem) ৬. গ্রাফিক্স ট্যাবলেট (Graphics Tablet) ৭. ওএমআর (OMR) ৮. ওসিআর (OCR) ৯. লাইটপেন (Light Pen) ১০. ট্র্যাকবল (Trackball) ১২. ট্র্যাকপ্যাড (Trackpad) ইত্যাদি। -কয়েকটি আউটপুট ডিভাইসের নাম : ১. মনিটর (Monitor) ২. প্রজেক্টর (Projector) ৩. স্পিকার (Speaker) ৪. প্রিন্টার (Printer) ৫. প্লটার (Plotter) ৬.ইমেজ সেটার (Image Setter) ইত্যাদি।
৪

‘আরেক ফাল্গুন' গ্রন্থের প্রেক্ষাপট কী?

ব্যাখ্যা দেখুন ›- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস ‘আরেক ফাল্গুন' (১৯৬৮)। ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন, জনতার সম্মিলন, ছাত্র/ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ, তাদের প্রেম-প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয়। - এই উপন্যাসের সংলাপ 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো' । তাঁর রচিত অন্যান্য উপন্যাস: - ‘শেষ বিকেলের মেয়ে’ (১৯৬০), - 'তৃষ্ণা' (১৯৬২), - ‘হাজার বছর ধরে' (১৯৬৪), - ‘কয়েকটি মৃত্যু (১৯৬৫)। - ‘আরেক ফাল্গুন' (১৯৬৮), - ‘বরফ গলা নদী’ (১৯৬৯) - ‘আর কত দিন’ (১৯৭০), - ‘একুশে ফেব্রুয়ারি’ (১৯৯২)।
৫

‘অকাল বোধন' বাগধারাটির অর্থ কী?

ব্যাখ্যা দেখুন ›- ‘অকাল বোধন' বাগধারাটির অর্থ = অসময়ে জাগরণ । আরো গুরুত্বপূর্ণ বাগধারাঃ - সপ্তকাণ্ড রামায়ণ অর্থ : বৃহৎ বিষয় - গড্ডলিকা প্রবাহ– এর গড্ডল অর্থ কী : ভেড়া - শরতের শিশির অর্থ : ক্ষণস্থায়ী - শিবরাত্রির সলতে অর্থ : একমাত্র সন্তান / বংশধর - ঢাকের কাঠি অর্থ : তোষামুদে/মোসাহেব/লেজুড়বৃত্তি - গাছপাথর অর্থ : হিসাব নিকাশ - রামগরুড়ের ছানা : গোমড়ামুখো লোক ( গরুড় অর্থ – পক্ষিরাজ, বিষ্ণুর বাহন) - চাঁদের হাট অর্থ : আনন্দের প্রাচুর্য , প্রিয়জনের সমাগম - ব্যাঙের সর্দি : অসম্ভব ব্যাপার - রাবণের চিতা : চির অশান্তি - ঢাকের বায়া : মূল্যহীন / অপ্রয়োজনীয় - গোঁফ খেজুরে : নিতান্ত অলস / অত্যন্ত কুঁড়ে - বক ধার্মিক : ভণ্ড সাধু - বিড়াল তপস্বী : ভণ্ড লোক।
৬

Who of the following is a novelist?

ব্যাখ্যা দেখুন ›Charles Dickens ছিলেন একজন victorian যুগের সাহিত্যিক -তিনি ঔপন্যাসিক ছিলেন।সেই সাথে ছিলেন একজন social critic. -তাঁর প্রথম গ্রন্থ হচ্ছে: Sketches By Boz. -এছাড়াও তাঁর উল্লেখযোগ্য সাহিত্যিক হচ্ছেঃ Our Mutual Friend, Bleak House, Pickwick Papers, Hard Times, The Battle of life, Nicholas Nickleby.
৭

তাত্ত্বিকভাবে পেট্রোল ইঞ্জিনের জন্য ব্যবহৃত সঠিক বাতাস ও জ্বালানির অনুপাত কত?

ব্যাখ্যা দেখুন ›- পেট্রোল ইঞ্জিনের জন্য ব্যবহৃত সঠিক বাতাস ও জ্বালানির অনুপাত হল 14.7:1 বা 15:1। অর্থাৎ, এক গ্রাম পেট্রোল পোড়াতে 14.7 গ্রাম বাতাস প্রয়োজন। - এই অনুপাতকে স্টয়কিওমেট্রিক অনুপাত (stoichiometric ratio) বলা হয়। এই অনুপাতটি নিশ্চিত করে যে, পেট্রোল সম্পূর্ণরূপে দহন হয় এবং কোনো অবশিষ্ট জ্বালানি বা অক্সিজেন থাকে না। স্টয়কিওমেট্রিক অনুপাতের মাধ্যমে নিম্নলিখিত সুবিধা পাওয়া যায়: - সম্পূর্ণ দহন: পেট্রোল এবং অক্সিজেনের সঠিক পরিমাণ থাকলে, জ্বালানি সম্পূর্ণরূপে দহন হয় এবং কার্বন ডাই অক্সাইড (CO₂) এবং জল (H₂O) উৎপন্ন হয়। - দক্ষ জ্বালানি ব্যবহার: সঠিক অনুপাত বজায় রাখলে ইঞ্জিনের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং জ্বালানির অপচয় কমে। - নির্গমন হ্রাস: স্টয়কিওমেট্রিক অনুপাত বজায় রাখলে ক্ষতিকর নির্গমন যেমন, অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন কার্বন মনোক্সাইড (CO) এবং অ-জ্বলিত হাইড্রোকার্বন (HC) হ্রাস পায়।
৮

রক্তশূন্যতা দেখা দেয় কোনটির অভাবে?

ব্যাখ্যা দেখুন ›- হিমোগ্লোবিন হলো রক্তের লোহিত কণিকায় বিদ্যমান এক প্রকার রঞ্জক পদার্থ। - এটি এক প্রকার সংযুক্ত প্রোটিন (আমিষ)। এর প্রধান দুটি উপাদান হলো হিম বা আয়রন (৪%) এবং গ্লোবিন বা হিস্টন জাতীয় প্রোটিন (৯৬%) । - একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ১০০ মিলি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ১৩-১৬ গ্রাম। - রক্তে হিমোগ্লোবিনের প্রধান কাজ হলো ধমনি থেকে দেহের সবস্থানে অক্সিজেন সরবরাহ করা। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্তশূন্যতা দেখা যায় ।
৯

The man died ___ suicide' - Fill in the gap with the appropriate preposition.

ব্যাখ্যা দেখুন ›- Die by দুর্ঘটনা/ আত্মহত্যা/ সহিংসতায় মারা যাওয়া । - Die of রোগ, অনাহার বা দুঃখে মারা যাওয়া। - Die for দেশের জন্য আত্মত্যাগ করা । - Die from অতিরিক্ত কোনো কিছুর পরিণতিতে মারা যাওয়া
১০

কোন দেশটিকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?

ব্যাখ্যা দেখুন ›- ইউক্রেন ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ। এর আয়তন ৬০৩৬২৮ বর্গ কি.মি. এবং রাজধানী কিয়েভ। - ২৪ আগস্ট, ১৯৯১ সালে দেশটি সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া) থেকে স্বাধীনতা লাভ করে। - ইউক্রেন কৃষিসম্পদে ভরপুর। দেশটি প্রতিবছর বিপুল পরিমাণে গম উৎপাদন করে থাকে। - ফলে দেশটিকে বিশ্বের কাছে পরিচিত করেছে ‘ইউরোপের রুটির ঝুড়ি' (Bread basket of Europe) নামে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (মোটরযান পরিদর্শক) - ৩১.০৮.২০২৩ প্রশ্ন…