পিএসসি (বিআরটিএ) (সহকারী মোটরযান কর্মকর্তা) - ২৮.০৫.২০২৪ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Brta Motorvehicleofficer — previous year question solution with answer & explanation (free)

87প্রশ্ন
9বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৭
সব বিষয়ের প্রশ্ন
১

একটি ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন অনুপাত থাকে-

ব্যাখ্যা দেখুন ›- একটি ডিজেল ইঞ্জিনের সাধারণ কম্প্রেশন অনুপাত ১৬:১ থেকে ২০:১ এর মধ্যে থাকে। - কিছু উন্নত ডিজেল ইঞ্জিনে এই অনুপাত আরও বেশি হতে পারে। - ডিজেল ইঞ্জিনে উচ্চ কম্প্রেশন অনুপাত ব্যবহারের কারণ হলো এটি দক্ষতা বৃদ্ধি করে এবং জ্বালানি খরচ কমায়। - উচ্চ কম্প্রেশন অনুপাতের মাধ্যমে ডিজেল ইঞ্জিনে বায়ুর তাপমাত্রা বেশি বৃদ্ধি পায়, যা জ্বালানির স্বতঃস্ফুর্ত জ্বলন ঘটায়। - কম্প্রেশন অনুপাত যত বেশি, ইঞ্জিনের দক্ষতা তত বেশি হয়।
২

Sit down and rest a while. Here 'while' is-

ব্যাখ্যা দেখুন ›- প্রদত্ত বাক্যে While শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। - কারণ, article এর পরে একটি মাত্র word থাকলে তা noun হয়।
৩

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোন কোন দেশ?

ব্যাখ্যা দেখুন ›- জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ । - বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব নিরাপত্তা পরিষদের উপর ন্যস্ত । - নিরাপত্তা পরিষদ 'স্বস্তি পরিষদ' নামে পরিচিত । - নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫ টি । এর মধ্যে - ৫ টি স্থায়ী সদস্যঃ যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং - ১০ টি অস্থায়ী সদস্য । - নিরাপত্তা পরিষদের ৫ টি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা আছে । - নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হন । - একটি "প্রক্রিয়াগত" সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো সিদ্ধান্তে ভেটো দেওয়ার ক্ষমতা। - একজন স্থায়ী সদস্যের বিরত থাকা বা অনুপস্থিতি ভেটো হিসাবে গণনা করা হয় না।
৪

ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের বর্তমান সংখ্যা কত?

ব্যাখ্যা দেখুন ›- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে ঐতিহাসিক 'ম্যাসট্রিচট চুক্তি' স্বাক্ষরের মাধ্যমে 'ইউরোপিয়ান ইউনিয়ন' প্রতিষ্ঠিত হয়। - ১ নভেম্বর, ১৯৯৩ সালে চুক্তিটি কার্যকর হয়। - সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ২৭। - সাইপ্রাস, ইস্টোনিয়া ও মাল্টা ইউরোপীয় ইউনিয়নের সদস্য। - ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
৫

কার্বন টুল স্টিলে কার্বনের পরিমান কত?

ব্যাখ্যা দেখুন ›- কার্বন টুল স্টিলে কার্বনের পরিমাণ ০.৯% থেকে ১.৪%। - এই ধরণের ইস্পাত সাধারণত এমন টুল তৈরিতে ব্যবহৃত হয় যা উচ্চ কঠোরতা এবং শক্তি প্রয়োজন, যেমন ছুরি, ছুরি ব্লেড, এবং অন্যান্য কাটার সরঞ্জাম। - ��ই উচ্চ কার্বন কন্টেন্ট ইস্পাতের কঠোরতা ও প্রভাব সহ্য করার ক্ষমতা বৃদ্ধি করে, যা টুলের দীর্ঘস্থায়ীত্ব এবং কার্যক্ষমতা নিশ্চিত করে। - তবে, উচ্চ কার্বন কন্টেন্ট ইস্পাতকে ভঙ্গুরও করতে পারে, তাই ব্যবহারের ধরন অনুযায়ী উপযুক্ত তাপ প্রক্রিয়া ব্যবহার করা গুরুত্বপূর্ণ।
৬

He spent the afternoon in playing card. Here "playing" is a/an -

ব্যাখ্যা দেখুন ›- প্রদত্ত বাক্যে playing শব্দটি gerund হিসেবে ব্যবহৃত হয়েছে। - কারণ, complement হিসেবে verb+ing কাজের নাম বুঝালে তা gerund হয় এবং কাজের নাম না বুঝিয়ে দোষ, গুণ, অবস্থা বুঝালে participle.
৭

কোন বানানটিতে স্বভাবতই 'ষ' হয়?

ব্যাখ্যা দেখুন ›কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধণ্য-ষ বসে। যেমন: - আষাঢ়, - ঊষা, - ঈষৎ, - পাষণ্ড, - পাষাণ, - ভাষা , - শোষণ ইত্যাদি।
৮

-50° C তাপমাত্রায় বাতাসের বেগ 200 m/s হলে বাতাসের মাক নাম্বার (Mach number) কত?

ব্যাখ্যা দেখুন ›প্রথমে তাপমাত্রাকে কেলভিনে রূপান্তর করি -50∘C=(−50+273.15)K=223.15K50^\circ C = (-50 + 273.15)K = 223.15K শব্দের বেগ নির্ণয় করি v=√v = √(γRT) যেখানে, γ =1.41.4(বাতাসের জন্য)R=287J/kgR = 287 J/kg·KT=223.15Kv=1.4×287×223.15v=89,474.7v=299.12m/sMachK T = 223.15K v = \sqrt{1.4 \times 287 \times 223.15} v = \sqrt{89},474.7 v = 299.12 m/s Mach নাম্বার নির্ণয় করি Mach = বাতাসের বেগ/শব্দের বেগ =200/299.12=0.668200/299.12 = 0.668 সুতরাং Mach নাম্বার =0.6680.668
৯

বহির্দহ ইঞ্জিনে জ্বালানিকে পোড়ানো হয় ইঞ্জিনের-

ব্যাখ্যা দেখুন ›- যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের বাইরে সম্পন্ন হয় তাকে বহিদহ ইঞ্জিন বলে। - যেমন বাষ্পীয় ইঞ্জিন। অন্যদিকে, - যে ইঞ্জিনের জ্বালানি ইঞ্জিনের মূল অংশের ভিতরে ঘটে তাকে অর্ন্তদহ ইঞ্জিন বলে। - পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিন হলো অর্ন্তদহ ইঞ্জিন।
১০

'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?

ব্যাখ্যা দেখুন ›- কথাসাহিত্যিক শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। - তাঁর প্রকৃত নাম ‘আবুল কালাম শামসুদ্দীন’; ১৯৫৫ সাল থেকে তিনি বর্তমান নামে পরিচিত হন। - ষাটের দশকে তিনি রোম বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি এবং রোমের এক্সপেরিমেন্টাল সেন্টার অব সিনেমাটোগ্রাফি থেকে চলচ্চিত্র বিষয়ক ডিপ্লোমা লাভ করেন। - শামসুদ্দীন ১৯৫৯ সালের পর কয়েকটি দেশ ভ্রমণ করে শেষে ইতালির রোমে স্থায়িভাবে অবস্থান করেন। - ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে মুজিবনগর সরকারের পক্ষে আন্তর্জাতিক সমর্থন লাভে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। - শামসুদ্দীনের মুখ্য পরিচয় একজন কথাশিল্পী হিসেবে। - সাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৯৪ সালে ‘বাংলা একাডেমী পুরস্কার’ লাভ করেন। - ১৯৯৭ সালের ১০ জানুয়ারি রোমে তাঁর মৃত্যু হয় এবং ঢাকায় তিনি সমাহিত হন। ● শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস- - ‘আলমনগরের উপকথা' (১৯৫৪), - ‘ কাশবনের কন্যা (১৯৫৪), - ‘জায়জঙ্গল' (১৯৭৩), - ‘সমুদ্র বাসর' (১৯৮৬), - ‘জীবনকাব্য’ (১৯৫৬), - ‘কাঞ্চনমালা’ (১৯৬১), - ‘নবান্ন’ (১৯৮৭), - ‘কাঞ্চনগ্রাম’ (১৯৯৮)।
পিএসসি (বিআরটিএ) (সহকারী মোটরযান কর্মকর্তা) - ২৮.০৫.২০২৪ প্রশ্ন ও সমাধান