রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (২৫.০৭.২০১৭) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Railway Assistantengineer — previous year question solution with answer & explanation (free)

86প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৬
সব বিষয়ের প্রশ্ন
১

বাংলাদেশের কোন বিজ্ঞানী পাটের জীবন রহস্য আবিষ্কার করেছেন?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের বিজ্ঞানী ড. মাক্সুদুল আলম প্রথম পাটের জীবনরহস্য বা জিনোম সিকোয়েন্স আবিস্কার করেন । জিনোম সিকয়েন্সকে কাজে লাগিয়ে প্রথম উৎপাদিত পাট হলো রবি-১ ।
২

ভুমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?

ব্যাখ্যা দেখুন ›ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হলো সিসমোগ্রাফ ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপকযন্ত্র এবং ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণয়ের যন্ত্র ।
৩

ভারতের মোট রাজ্যের সংখ্যা কতটি?

ব্যাখ্যা দেখুন ›ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা দেশটির ২৯তম রাজ্য । ২ জুন ২০১৪-এ রাজ্যটি অঙ্ক্রপ্রদেশ থেকে পৃথক হয়ে আলাদা রাজ্যের মর্যাদা লাভ করে । এর রাজধানী হায়দরাবাদ।
৪

আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ কোনটি?

ব্যাখ্যা দেখুন ›আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। আর কানাডা ,যুক্তরাষ্ট্র ও চীন যথাক্রমে বিশ্বের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বৃহত্তম দেশ।
৫

এ. ডি. বি (ব্যাংক) এর বর্তমান সদস্য সংখ্যা কত?

ব্যাখ্যা দেখুন ›- এশিয়া ও প্রশান্ত মহাসসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত ও সহজ করার লক্ষ্যে ২২ আগষ্ট, ১৯৬৬ সালে Asian Development Bank ( ADB ) প্রতিষ্ঠিত হয় এবং ১৯ ডিসেম্বর, ১৯৬৬ আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে । - এর বর্তমান সদস্য দেশ ৬৯টি । - এটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত । - এর বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। - সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
৬

গ্রিন ক্লাইমেট ফান্ডের হেড অফিস কোথায়?

ব্যাখ্যা দেখুন ›জাতিসংঘের UNFCCC এর কাঠামাের ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলােয় জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিকে মােকাবিলা করার জন্য প্রয়ােজনীয় অর্থ সাহায্য প্রদানের ব্য নিমিত্তে ২০১০ সালে গঠিত হয় গ্রিন ক্লাইমেট ফান্ড । এ সংস্থার হেড অফিস দক্ষিণ কোরিয়ার জুনচিয়নের সংড়- তে অবস্থিত ।
৭

‘আলেপ্পো’ শহরটি কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›আলেপ্পো শহরটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর পশ্চিমাংশে অবস্থিত । শহরটি আলেপ্পা গভার্নোরেটের রাজধানী । ।
৮

বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী কোনটি?

ব্যাখ্যা দেখুন ›⇒ হালদা নদী বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র এবং বিশ্বের অন্যতম প্রধান প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। ⇒ এই নদীর বিশেষত্ব হলো, এখানে রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ জাতীয় কার্প মাছেরা প্রাকৃতিকভাবে ডিম ছাড়ে এবং জেলেরা সেই নিষিক্ত ডিম সরাসরি সংগ্রহ করেন। ⇒ বিশ্বের অন্যান্য নদী থেকে সাধারণত মাছের পোনা সংগ্রহ করা হয়, কিন্তু একমাত্র হালদা থেকেই নিষিক্ত ডিম সংগ্রহ করা সম্ভব হয়। ⇒ এর অনন্য বৈশিষ্ট্যের কারণে হালদা নদীকে ‘মৎস্য খনি’ বা ‘জিন ব্যাংক’ বলা হয়।
৯

শততম ক্রিকেট টেস্টে বাংলাদেশ মোট কত উইকেটে জিতেছে?

ব্যাখ্যা দেখুন ›১৫ - ১৯ মার্চ ২০১৭ - এ শ্রীলঙ্কার পি সারা ওভাল মাঠে বাংলাদেশ , শ্রীলঙ্কার বিরুদ্ধে তার শততম টেস্ট ম্যাচ খেলে । এ ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করেছিলাে । আর এ ম্যাচে "ম্যান অব দ্য ম্যাচ" হয়েছিলেন তামিম ইকবাল ।
১০

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা কতটি?

ব্যাখ্যা দেখুন ›২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী ,বর্তমানে দেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা ৫০ টি। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সিংহভাগ পার্বত্য চট্টগ্রাম এবং ময়মনসিংহ , সিলেট ও রাজশাহী অঞ্চলে বসবাস করে । বাংলাদেশের সর্ববৃহৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী হল চাকমা। এছাড়া রয়েছে গারো, ত্রিপুরা, সাঁওতাল,মনিপুরী ইত্যাদি।
রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (২৫.০৭.২০১৭) প্রশ্ন ও সমাধান