Bangladesh Railway -২০০২ (সহকারী কমাডেন্ট) — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Railway Commandant 2002 — previous year question solution with answer & explanation (free)

48প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৪৮
সব বিষয়ের প্রশ্ন
১

'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?

ব্যাখ্যা দেখুন ›'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সুফিয়া কামাল। তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থঃ - সাঁঝের মায়া (১৯৩৮), - মায়া কাজল (১৯৫১), - মন ও জীবন (১৯৫৭), - প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮), - উদাত্ত পৃথিবী (১৯৬৪), - দিওয়ান (১৯৬৬), - অভিযাত্রিক (১৯৬৯), - মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০), - মোর জাদুদের সমাধি পরে (১৯৭২) ইত্যাদি।
২

খাবার স্যালাইন আবিষ্কারে মূল অবদান রাখে-

ব্যাখ্যা দেখুন ›⇒ সঠিক উত্তর: ICDDRB • খাবার স্যালাইন বা ওরাল রিহাইড্রেশন সল্ট (ORS) আবিষ্কারে মূল অবদান রাখে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণাকেন্দ্র, বাংলাদেশ বা ICDDR,B। • ডায়রিয়া, কলেরা বা পানিশূন্যতা রোধে এই আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী পরিবর্তন আনে এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের প্রাণ রক্ষা করে। • প্রতিষ্ঠানটি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ঢাকার মহাখালীতে অবস্থিত। • এছাড়া, ২০০৬ সালে শিশুদের ডায়রিয়া চিকিৎসায় অত্যন্ত কার্যকর 'বেবি জিংক' ট্যাবলেটও আবিষ্কার করে এই প্রতিষ্ঠানটি।
৩

বাংলাদেশের মুক্তিযুদ্ধে কতজন মহিলা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ২ জন।
৪

বাংলাদেশ বিমানের প্রতীক -

ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশ বিমানের প্রতীক ' বলাকা ' এর ডিজাইনার হলেন পটুয়া কামরুল হাসান। - তিনি জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকেরও ডিজাইনার। - তাছাড়া তার বিখ্যাত চিত্রকর্মগুলো হলো- তিন কন্যা, রায়বেশে নৃত্য, নাইওর, বাংলার রূপ, প্যাঁচা, জেলে ইত্যাদি। - বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল ইয়াহিয়া খানের মুখের ছবি দিয়ে আঁকা 'এই জানোয়ারদের হত্যা করতে হবে' স্কেচটি তিনি অঙ্কন করেন।
৫

বাংলাদেশের কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- নোয়াখালী জেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় অবস্থিত হাতিয়া উপজেলার সর্বদক্ষিণে নিঝুমদ্বীপের অবস্থান। - ১৯৪০ এর দশকে এই দ্বীপটি বঙ্গোপসাগর হতে জেগে উঠা শুরু করে। - নিঝুমদ্বীপ সংলগ্ন এলাকায় প্রচুর ইছা মাছ (চিংড়ি মাছ) ধরা পড়তো বিধায় জেলেরা এই দ্বীপের নাম দেয় ‘‘ইছামতির দ্বীপ’’। - কালক্রমে ইছামতি দ্বীপ নামটি হারিয়ে গেলেও স্থানীয় লোকেরা এখনো এই দ্বীপকে বাইল্যার ডেইল বলেই সম্বোধন করে। সরকারি মৌজায় লেখা আছে 'চর ওসমান'
৬

‘শিখা চিরন্তন’ কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: সোহরাওয়াদী উদ্যানে।
৭

বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল?

ব্যাখ্যা দেখুন ›বাঙালি আদি জনগোষ্ঠী সম্পর্কে কিছু তথ্য: - অস্ট্রোলয়েড প্রাচীন বাংলায় একটি নৃ-গোষ্ঠী ছিল। - নৃতত্ত্ববিদগণ তাদেরকে আদি অস্ট্রেলীয় হিসেবে বিবেচনা করেন। - এ জনগোষ্ঠীকে অস্ট্রিক বা অস্ট্রো-এশীয় নামেও পরিচিত। - প্রাচীন সাহিত্যে তাদের নিষাদ নামে উল্লেখ করা হয়েছে। - কালপরিক্রমায় তাদের একটি অংশ আদি বাসস্থান ত্যাগ করে বাংলায় অভিবাসিত হয়। - বাংলার প্রাচীনতম বাঙালি জনগণের পরবর্তী নেগ্রিটো জনগণের পর বাংলায় তাদের আগমন ঘটে বলে অনুমান করা হয়। - বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক ভাষাভাষী ছিল।
৮

বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়?

ব্যাখ্যা দেখুন ›বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ৩ ডিসেম্বর, ১৯৫৫ (১৭ অগ্রহায়ণ, ১৩৬২) ঢাকার বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালে 'দি বেঙ্গলি একাডেমি অ্যাক্ট গৃহীত হলে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে।
৯

বাংলাদেশে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে শিশুদের নির্ধারিত বয়সসীমা-

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ৬ হতে ১১ বছর।
১০

সোনারগাঁও-এর পূর্বনাম ছিল-

ব্যাখ্যা দেখুন ›- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পূর্বনাম সুবর্ণগ্রাম। - প্রীনকালে মুসলিম সুলতানদের আমলে এটি রাজধানী ছিল। - তখন এর নাম ছিল পানাম নগর। - ১৬ শতকে বার ভূঁইয়ারা এখানে রাজধানী স্থাপন করে এবং বার ইবার সোনা বিবির নামানুসারে এর নামকরণ করা হয় সোনারগাঁও।
Bangladesh Railway -২০০২ (সহকারী কমাডেন্ট) প্রশ্ন ও সমাধান