বাংলাদেশ রেলওয়ে (ওয়েম্যান,পরীক্ষার) - ১০.০৬.২০২৩ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Railway Exam — previous year question solution with answer & explanation (free)

70প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭০
সব বিষয়ের প্রশ্ন
১

বাংলা ভাষার স্বরবর্ণ কতটি?

ব্যাখ্যা দেখুন ›স্বরবর্ণ: স্বরধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে বলা হয় স্বরবর্ণ। -বাংলা ভাষার স্বরবর্ণ- ১১টি। যথা: অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ। -বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা ৩৯টি। -বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি। উল্লেখ্য: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সাতটি। যথা:ই, এ, এ্যা, আ, অ, ও , উ।
২

কোন দুটি অঘোষ ধ্বনি?

ব্যাখ্যা দেখুন ›যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, তাকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন- ক, খ, চ, ছ ইত্যাদি। সাধারণত বর্গের ১ম ও ২য় বর্ণের উচ্চারণ অঘোষ হয় এবং ৩য়, ৪র্থ, ৫ম বর্ণের উচ্চারণ ঘোষ হয়।
৩

No sooner had he left than I _________.

ব্যাখ্যা দেখুন ›No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং পরের অংশ past indefinite tense হয় । সঠিক উত্তর হবে - came. - Complete Sentence: No sooner had he left than I came . উল্লেখ্যঃ No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়। - No sooner had থাকলে পরের অংশে than ব্যবহৃত হয়। - Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়। - Scarcely had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়। - As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
৪

৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা এবং ৪ অংকের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?

ব্যাখ্যা দেখুন ›৫ অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০ ৪ অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯ পার্থক্য = ১০০০০ - ৯৯৯৯ = ১
৫

কোনটি গুণোত্তর ধারা নয়?

ব্যাখ্যা দেখুন ›যে ধারার যেকোনো পদের সাথে তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান হয় অর্থাৎ যেকোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ করলে ভাগফল সব সময় সমান হয়, সে ধারাকে গুণোত্তর ধারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। যেমন: ১/৫, ১/২৫, ১/১২৫ ........ ৩, ৯, ২৭............... ১/২, ১/৪ ১/৮................
৬

Who wrote the first English dictionary?

ব্যাখ্যা দেখুন ›প্রথম English dictionary লিখেছেন Samuel Johnson(স্যামুয়েল জনসন) -তিনি 18 সেপ্টেম্বর, 1709 সালে ইংল্যান্ডের স্টাফোর্ডশায়ারের লিচফিল্ডে জন্মগ্রহণ করেন। -তিনি অক্সফোর্ডের পেমব্রোক কলেজে ভর্তি হন, কিন্তু আর্থিক সমস্যার কারণে তাকে ছেড়ে যেতে বাধ্য হন। -তিনি 1737 সালে লন্ডনে চলে আসেন এবং একজন লেখক এবং অভিধানকার হিসাবে কর্মজীবন শুরু করেন। - 1755 সালে , তিনি তার সবচেয়ে বিখ্যাত রচনা, ইংরেজি ভাষার অভিধান প্রকাশ করেন, যা ছিল ইংরেজি ভাষার প্রথম ব্যাপক অভিধান। -তিনি প্রবন্ধ, কবিতা, জীবনী এবং নাটকও লিখেছেন। -তিনি দ্য ক্লাব নামে পরিচিত সাহিত্যিক ক্লাবের একজন সদস্য ছিলেন, যেখানে জেমস বসওয়েল, অলিভার গোল্ডস্মিথ এবং ডেভিড গ্যারিকের মতো অন্যান্য বিখ্যাত লেখকদের অন্তর্ভুক্ত ছিল। -তিনি 13 ডিসেম্বর, 1784 সালে লন্ডনে মারা যান। তাঁর অন্যান্য রচনাঃ -Dictionary(1755),−TheHistoryofRasselas,PrinceofAbyssinia(1759),−PrefacetoShakespeare(1765).Dictionary (1755), - The History of Rasselas, Prince of Abyssinia (1759), - Preface to Shakespeare (1765).
৭

log 3 (1/9) এর মান কত?

ব্যাখ্যা দেখুন ›log⁡3(1/9)=log⁡3(1/32)=log⁡33−2=−2log⁡33=−2×1=−2(ans)\log 3 (1/9) = \log 3 (1/3 2 ) = \log 3 3 -2 = - 2 \log 3 3 = - 2 \times 1 = - 2 (ans)
৮

'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ব্যাখ্যা দেখুন ›'জঙ্গম’ শব্দের অর্থ - গতিশীল। ‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ ‘স্থাবর’ । কিছু গুরুত্বপূর্ন বিপরীত শব্দঃ তেজী - নিস্তেজ অনুমোদিত - অননুমোদিত সিক্ত - শুষ্ক তীব্র - মৃদু উচাটন - প্রশান্ত উত্থান - পতন স্থাবর - জঙ্গম ঋজু - বঙ্কিম অধিতক্য - উপাত্যকা
৯

একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

ব্যাখ্যা দেখুন ›একটি কোণ x হলে, তাহলে, কোনটির পূরক কোণ (90°- x) এখন x=(90∘−x)/2x = (90^\circ - x)/2 বা,2x=90∘−x2x =90^\circ - x বা,2x+x=90∘2x + x = 90^\circ বা,3x=90∘3x = 90^\circ ∴ x=30∘x = 30^\circ
১০

Parts of speech কয় প্রকার-

ব্যাখ্যা দেখুন ›Parts of speech ৮ প্রকারঃ Noun (বিশেষ্য) : মানুষ, বস্তু, জায়গা বা ধারণার নাম। Pronoun (সর্বনাম) : Noun এর পরিবর্তে ব্যবহৃত শব্দ। Adjective (নাম বিশেষণ) : Noun বা Pronoun কে describe বা modify করে। Verb (ক্রীয়া বা কাজ) : কোন কাজ ঘটা বা হওয়া। Adverb (ক্রীয়া বিশেষণ) : Verb, Adjectives বা অন্য একটি Adverb কে describe বা modify করে। Preposition (পদান্বয়ী অব্যয়) : Noun বা Pronoun এর পূর্বে বসে অন্য একটি শব্দকে modify করে বাক্য গঠন করে। Conjunction (সংযোজক অব্যয়) : Words, Phrases এবং Clauses সংযুক্ত করে। Interjection (আবেগ সূচক অব্যয়) : অনুভূতির প্রকাশ করে।
বাংলাদেশ রেলওয়ে (ওয়েম্যান,পরীক্ষার) - ১০.০৬.২০২৩ প্রশ্ন ও সমাধান