পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
বাংলাদেশ রেলওয়ে ৩য়/৪র্থ শ্রেণির নিয়োগ পরীক্ষা (খালাসী) - ২৫.১১.২০২২ — প্রশ্ন ও সমাধান
প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।
Railway Khalasi — previous year question solution with answer & explanation (free)
70প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি
১
২
সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
ব্যাখ্যা দেখুন ›
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়া হয়। ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের গামাল আবদেল নাসের সরকার সুয়েজ খালকে জাতীয়করণ করেন যার কারণে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত। বর্তমানে সুয়েজ খাল মিশর সরকারের অধীন ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ’ নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।৩
কোনটি দন্ত বর্ণ?
ব্যাখ্যা দেখুন ›
। নিলীন বর্ণ - অ । স্পর্শবর্ণ বা বর্গীয় বর্ণ - ২৫ টি । কণ্ঠ্য বর্ণ - ক, খ, গ, ঘ, ঙ । তালব্য বর্ণ - চ, ছ, জ, ঝ, ঞ । মূর্ধন্য বর্ণ - ট, ঠ, ড, ঢ, ণ । দন্ত বর্ণ - ত, থ, দ, ধ, ন । ওষ্ঠ্য বর্ণ - প, ফ, ব, ভ,ম । নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ - ঙ, ঞ, ণ, ন, ম । অন্তঃস্থ বর্ণ - য, র, ল । শিশধ্বনি - শ, ষ, স । কম্পনজাত ধ্বনি - র । পাশ্বিক বর্ণ - ল । তাড়নজাত ধ্বনি - ড়, ঢ় । খন্ডব্যঞ্জন - ৎ৪
কোনটি বহুবচনজ্ঞাপক শব্দ নয়?
ব্যাখ্যা দেখুন ›
যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহুবচন বলে। যেমনঃ পাঁতি = দাঁতের পাঁতি; দুঃখ পাতি। কুল = কবিকুল; পক্ষিকূল; বৃক্ষকুল একইভাবেঃ ব্যক্তিবাচক হলে : কুল, দল, মহল, গণ, বৃন্দ, মণ্ডলী, সঙ্ঘ, সমূহ, দিগর, পুঞ্জ, নিচয়, উচ্চয়, চয়, ব্রজ ইত্যাদি অজীব হলে : পাল, পুঞ্জ, ব্রজ, ব্রাত, আবলি, উচ্চয়, গুচ্ছ, গ্রাম, চয়, জাল, দল, দাম, মণ্ডল, মণ্ডলী, মালা, রাজি, রাশি, শ্রেণি, সমূহ, নিকর, নিচয় ইত্যাদি।৫
Put the correct article. He is ___ university student.
ব্যাখ্যা দেখুন ›
U যখন 'ইউ' এর মতো উচ্চারিত হয় তখন এর পূর্বে article 'a' বসে। সুতরাং University - এর পূর্বে a হবে৬
১৫টি ছাগলের মূল্য ৩টি গরুর মুল্যের সমান। ২০টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যায়?
ব্যাখ্যা দেখুন ›
১৫ টি ছাগলের মূল্য ৩ টি গরুর মূল্যের = ৩ টি গরুর মূল্য ১ টি ছাগলের মূল্য = ৩/১৫ টি গরুর মূল্য ২০ টি ছাগলের মূল্য = ৩২০/১৫ = ৪ টি গরুর মূল্য৭
একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরো ৮০ টাকা বেশী মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
ব্যাখ্যা দেখুন ›
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা। ৮% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা। ৮% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা। ∴ বিক্রয়মূল্য বেশি = (১০৮ - ৯২) = ১৬ টাকা। বিক্রয়মূল্য ১৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা ∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা ∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ ৮০)/১৬ টাকা = ৫০০ টাকা।৮
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ৩:১ হলে পুত্রের বর্তমান বয়স কত?
ব্যাখ্যা দেখুন ›
পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর মনেকরি, পুত্রের বর্তমান বয়স = ক বছর তাহলে, পিতার বর্তমান বয়স =৪০ - ক বছর ১০ বছর পরে তাদের বয়স হবে, পুত্রের বয়স = ক + ১০ বছর পিতার বয়স = ৪০ - ক + ১০ বছর। প্রশ্নমতে, (৪০ - ক + ১০) : ক + ১০ = ৩ : ১ (৪০ - ক + ১০)/(ক + ১০) = ৩/১ ৩ক + ৩০ = ৫০ - ক ৩ক + ক = ৫০ - ৩০ ৪ক = ২০ ক = ৫ পুত্রের বর্তমান বয়স = ৫ বছর৯
রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কী?
ব্যাখ্যা দেখুন ›
গৌড়ীয় ব্যাকরণ বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ। রচয়িতা রাজা রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।১০
এক কথায় প্রকাশ করুন- 'অক্ষির সমীপে'

