বাংলাদেশ রেলওয়ের (অফিস সহায়ক) - ১৯.০৬.২০২১ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Railway Officeassistant — previous year question solution with answer & explanation (free)

40প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৪০
সব বিষয়ের প্রশ্ন
১

বাংলাদেশের কয়টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ১৬।
২

ক্রোয়েশিয়ার আইনসভার নাম কী?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: সাবোর।
৩

বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ চিনিফসল গবেষণা ইনস্টিটিউট এর পূর্বনাম বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট। - এটি ১৯৫১ সালে ইক্ষু গবেষণা কেন্দ্র হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৮৯ সালে কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট যা আখ এবং অন্যান্য মিষ্টি জাতীয় উদ্ভিদের গবেষণা পরিচালনা করে। - এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত। - ২০১৫ সালের ৯ নভেম্বর রাষ্ট্রপতির নির্বাহী আদেশ জারির মাধ্যমে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট’ হিসেবে নামকরণ করা হয়।
৪

'Cosmic Ray'-কে বাংলায় বলা হয়-

ব্যাখ্যা দেখুন ›- মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমন্ডলে উচ্চ শক্তিসম্পন্ন যে আহিত কণাসমূহ প্রবেশ করে তাদেরকে সমষ্টিগতভাবে মহাজাগতিক রশ্মি বা Cosmic rays বলা হয়। - বেলুনের মাধ্যমে বহনযোগ্য বিভিন্ন যন্ত্রের মাধ্যমে হেস এবং তার সহকর্মীরা প্রমাণ করেছিলেন, যে বিকিরণ পরিবেশকে আয়নিত করে তার উৎস হল মহাজাগতিক। - মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে অপর বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
৫

‘বিটকয়েন’ কে আবিষ্কার করেন?

ব্যাখ্যা দেখুন ›- ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন) ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল মুদ্রা। - মাইনিং হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি সৃষ্টি করা হয়। - বিটকয়েন মাইনিং হলো বিটকয়েন সৃষ্টি করা। - ২০০৮ সালে জাপানের সাতোশি নাকামোতো এ মুদ্রা উদ্ভাবন করেন এবং ২০০৯ সাল থেকে এর প্রচলন শুরু হয়। - এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম দেশ যারা ২০২১ সালে বিটকয়েনকে অর্থনৈতিক লেনদেনের জন্য সরকারিভাবে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।
৬

বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ কোন সনে প্রথম প্রকাশিত হয়?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ২০১৭।
৭

বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে 'ন্যায়পাল' পদটির উল্লেখ আছে?

ব্যাখ্যা দেখুন ›৭৭ নং অনুচ্ছেদে- (১) সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করিতে পারিবেন। (২) সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরূপ দায়িত্ব প্রদান করিবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন। (৩) ন্যায়পাল তাঁহার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করিবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হইবে।
৮

চীন কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: ৩১ আগস্ট ১৯৭৫।
৯

কোন নদীর তীরে ৪টি দেশের রাজধানী শহর অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›দানিয়ুব নদী: - দানিউব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। - জার্মানির সোয়ার্টজওয়াল্ড অঞ্চলে এর উৎপত্তি। - সেখান থেকে এটি পূর্বদিকে প্রায় ২৮৫০ কিমি প্রবাহিত হয়ে রুমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। - মধ্য ও পূর্ব ইউরোপের ১০টি দেশের ওপর দিয়ে নদীটি বয়ে গেছে। - নদীটি জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, মলদোভা, ইউক্রেন এবং রোমানিয়ার ১০টি ইউরোপীয় দেশের মধ্য দিয়ে গেছে । - এই নদীর তীরে চারটি রাজধানী শহর অবস্থিত। - চারটি রাজধানী হলো: ভিয়েনা, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, বেলগ্রেড। - এটি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ।
১০

‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?

ব্যাখ্যা দেখুন ›- স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। এটি ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সোহরাওয়ার্দী উদ্যানের অভ্যন্তরভাগে নির্মাণ করা হয়েছে। - সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে স্থাপিত শিখা চিরন্তন-এর বরাবর দক্ষিণ দিকে এটির অবস্থান।
বাংলাদেশ রেলওয়ের (অফিস সহায়ক) - ১৯.০৬.২০২১ প্রশ্ন ও সমাধান