বাংলাদেশ রেলওয়ে (হাসপাতালসমূহে সহকারী সার্জন) - ০৬.০৫.২০০৫ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Railway Surgeon — previous year question solution with answer & explanation (free)

88প্রশ্ন
6বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৮
সব বিষয়ের প্রশ্ন
১

চালের দাম ২৫% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালেন যে চাল বাবদ তার খরচ বৃদ্ধি পেল না। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

ব্যাখ্যা দেখুন ›২৫% বৃদ্ধিতে চালের ক্রয়মূল্য = { ১০০ + ১০০ এর (২৫/১০০)} টাকা = ১২৫ টাকা ক্রয়মূল্য ১২৫ টাকা হলে কমাতে হবে = ২৫ টাকা " ১ " " " " = ২৫/১০০ " " ১০০ " " " " = {(২৫×\times১০০)/১২৫} = ২০ টাকা ∴ শতকরা ২০% কমালেন ।
২

একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো, বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ব্যাখ্যা দেখুন ›মনে করি, ক্রয়মূল্য = ১০০ টাকা। ১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা। এবং ২০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা। ∴ বিক্রয়মূল্য বেশি = (১২০ - ৯০) = ৩০ টাকা। বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩০ টাকা বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০×\times১৩৫)/৩০ টাকা = ৪৫০ টাকা।
৩

যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস ২৮ মিটার, আসন্ন বর্গমিটারে তার ক্ষেত্রফল-

ব্যাখ্যা দেখুন ›ব্যাস = ২৮ মিঃ ব্যাসার্ধ = ২৮/২ = ১৪ মিঃ বৃত্তের ক্ষেত্রফল = π x (ব্যাসার্ধ) 2 = (২২/৭) x (১৪) ২ = ৬১৬ বর্গ মিঃ
৪

৪৮ মিটার দীর্ঘ একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ। ঐ আয়তের সমান পরিসীমাবিশিষ্ট বর্গের একটি বাহুর দৈর্ঘ্য __

ব্যাখ্যা দেখুন ›দেওয়া আছে, দৈর্ঘ্য=৪৮ ∴ প্রস্থ =৪৮/৩=১৬ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৪৮+১৬) = ১২৮ বর্গের পরিসীমা = ১২৮ সুতরাং, বর্গের একটি বাহুর দৈর্ঘ্য = ১২৮/৪ = ৩২ মিটার
৫

x 2 - 3x + 2 কে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে?

ব্যাখ্যা দেখুন ›x + 1 = 0 হলে,x=−1f(x)=x2−3x+2f(−1)=(−1)2−3(−1)+2=1+3+2=4+2=6x = -1 f(x) = x 2 - 3x + 2 f(-1) = (-1) 2 - 3(-1) + 2 = 1 + 3 + 2 = 4 + 2 = 6
৬

'ক' যে কাজটি ১২ দিনে করতে পারে, 'খ' সেটি ১৫ দিনে এবং 'গ' তা ২০ দিনে করতে পারে। ওরা তিন জন একত্রে কত দিনে কাজটি করতে পারে?

ব্যাখ্যা দেখুন ›ধরি, সম্পূর্ণ কাজটির পরিমাণ ১ অংশ। 'ক' ১২ দিনে করে ১ অংশ কাজ। 'ক' ১ দিনে করে ১/১২ অংশ কাজ। 'খ' ১৫ দিনে করে ১ অংশ কাজ। 'খ' ১ দিনে করে ১/১৫ অংশ কাজ। 'গ' ২০ দিনে করে ১ অংশ কাজ। 'গ' ১ দিনে করে ১/২০ অংশ কাজ। সুতরাং, তিনজনে একত্রে ১ দিনে করে = (১/১২ + ১/১৫ + ১/২০) অংশ কাজ। = (৫ + ৪ + ৩)/৬০ অংশ কাজ। = ১২/৬০ অংশ কাজ। = ১/৫ অংশ কাজ। তিনজনে একত্রে ১/৫ অংশ কাজ করে ১ দিনে। তিনজনে একত্রে ১ অংশ কাজ করে ৫ দিনে।
৭

সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভুজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে ১৩ মিটার ও ৫ মিটার । মাঠটির ক্ষেত্রফল _

ব্যাখ্যা দেখুন ›সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) * ভূমি * উচ্চতা এখানে ভূমি, অতিভুজ হল ৫ ও ১৩ তাহলে, উচ্চতা হবে ১২ সুতরাং, ক্ষেত্রফল = (১/২) * ৫ * ১২ = ৩০ বর্গমিটার
৮

ঘণ্টায় ৪ কিমি বেগে চললে কোনো গন্তব্যে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৫ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট সময় কম লাগে। গন্তব্য স্থানটির দূরত্ব কত?

ব্যাখ্যা দেখুন ›ধরি, গন্তব্য স্থানটির দূরত্ব x কিমি। ৪ কিমি/ঘণ্টা বেগে যেতে সময় লাগে = x/৪ ঘণ্টা। ৫ কিমি/ঘণ্টা বেগে যেতে সময় লাগে = x/৫ ঘণ্টা। প্রশ্নমতে, x/৪ - x/৫ = ৩০ মিনিট = ১/২ ঘণ্টা। বা, (৫x - ৪x)/২০ = ১/২ বা, x/২০ = ১/২ বা, ২x = ২০ বা, x = ১০ সুতরাং, গন্তব্য স্থানটির দূরত্ব ১০ কিমি।
৯

[(১/২)÷\div(১/৩)×\times(৩/৪)] / [(১/২)÷\div(১/৩)এর(৩/৪)] সমান কত?

ব্যাখ্যা দেখুন ›[(১/২)÷\div(১/৩)×\times(৩/৪)] / [(১/২)÷\div(১/৩)এর(৩/৪)] = [(১/২)×\times(৩/১)×\times(৩/৪)] / [(১/২)÷\div(৩/১২)] = (৯/৮) / [(১/২)×\times(১২/৩)] = (৯/৮) / ২ = (৯/৮)×\times(১/২) = ৯/১৬
১০

১০০ থেকে ১১০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে?

ব্যাখ্যা দেখুন ›১০০ থেকে ১১০ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ৪টি মৌলিক সংখ্যা রয়েছে। সেগুলো হলো: ১০১, ১০৩, ১০৭ এবং ১০৯।
বাংলাদেশ রেলওয়ে (হাসপাতালসমূহে সহকারী সার্জন) - ০৬.০৫.২০০৫ প্রশ্ন ও…