পায়রা বন্দর কর্তৃপক্ষ (অফিস সহায়ক) - ২০.০৫.২০২৩ — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Transport Post — previous year question solution with answer & explanation (free)

71প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৭১
সব বিষয়ের প্রশ্ন
১

যেসব জিনিস মানুষ বেশি ভোগ করে, তখন তাদের দাম বেড়ে যায়, এগুলিকে কি বলা হয়?

ব্যাখ্যা দেখুন ›গিফেন দ্রব্য: - এমন কিছু নিকৃষ্ঠ দ্রব্য আছে যেমন- মোটা চাল, মোটা কাপড়, প্রভৃতির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়। - অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন এর নামানুসারে এসব ব্যতিক্রমধর্মী দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়।
২

একটি দেশের উচ্চ মুদ্রাস্ফীতির সময় নিচের কোনটি ঘটে না -

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর: বেকার হার বাড়।
৩

বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩ অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার কত?

ব্যাখ্যা দেখুন ›অর্থনৈতিক সমীক্ষা - ২০২৩ • মোট জনসংখ্যা : ১৬.৯৮ কোটি । • জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩০%। • জনসংখ্যার ঘনত্ব (প্রতিবর্গ কিলোমিটার) ঃ ১১৫৩ জন। • পুরুষ ও মহিলার অনুপাত : ৯৮.১ : ১০০ • সাক্ষরতার হার (৭+বয়স) : ৭৬.৪% (পুরুষ ৭৮.৬%, মহিলা ৭৪.২%) । • গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল ৭২.৩ বছর (পুরুষ ৭০.৬,নারী - ৭৪.১) • মুদ্রাস্ফীতি : ৯.২৪% • মাথাপিছু আয় :২,৭৬৫ মার্কিন ডলার। • মাথাপিছু জিডিপি :২,৬৫৭ মার্কিন ডলার। • দারিদ্র্যের হার : ১৮.৭% • চরম দারিদ্র্যের হার : ৫.৬০% • স্বাক্ষরতার হার : ৭৬.৪% • জিডিপিতে প্রবৃদ্ধির হার : ৬.০৩% • জিডিপিতে কৃষি খাতের অবদান : ১১.২০% • জিডিপিতে শিল্প খাতের অবদান : ৩৭.৫৬% • জিডিপিতে সেবা খাতের অবদান : ৫১.২৪% • মোট ব্যাংক : ৬১টি • ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান : ৩৫ টি • বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স পায় : সৌদি আরব থেকে। • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। যুক্তরাষ্ট্রে। (দ্বিতীয় : জার্মানি) • বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে : চীন থেকে। (দ্বিতীয় : ভারত)
৪

আধুনিক অর্থনীতির জনক কে?

ব্যাখ্যা দেখুন ›- আধুনিক অর্থনীতির জনক পল স্যামুয়েলসন। - তিনি ১৯১৫ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। - তাঁর বিখ্যাত গ্রন্থ Foundations of Economics Analysis. - তিনি ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
৫

একটি দেশে শ্রম, জমি, বা মূলধনের সেবার জন্য প্রাপ্ত আয়ের সমষ্টিকে বলা হয় ?

ব্যাখ্যা দেখুন ›- কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে সে সব দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product - GDP) বলা হয়। - একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।
৬

হিসাব বিজ্ঞানকে বলা হয় -

ব্যাখ্যা দেখুন ›- হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের আর্থিক অবস্থা সম্পর্কে তথ্য প্রদান করে। - এক্ষেত্রে হিসাব বিজ্ঞান হলো ব্যবসায়ের ভাষা যা ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ। - ব্যবসা-বাণিজ্যের লেনদেন এবং আর্থিক অবস্থার হিসাব রাখা, মোটামুটি হিসাব-নিকাশ করা, বিশ্লেষণ করা এবং রিপোর্ট তৈরি করার ব্যবস্থাপনার বিষয়বস্তুকে হিসাব বিজ্ঞান বলা হয়।
৭

কোন পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল ?

ব্যাখ্যা দেখুন ›ধরি, প্রশ্নের সংখ্যা = n সে প্রথম ২০টি থেকে উত্তর করে ১৫ টি অবশিষ্ট অংশ থেকে উত্তর করে (n-২০)×\times(১/৩) প্রশ্নমতে, ⇒১৫ + (n- ২০)×\times(১/৩) = n এর ৫০% ⇒১৫ + (n- ২০)×\times(১/৩) = n /২ ⇒(৪৫ + n - ২০)/৩ = n /২ ⇒(২৫ + n)/৩ = n /২ ⇒৩n = ৫০ + ২n ⇒৩n - ২n = ৫০ ∴ n = ৫০
৮

অফিসে দেরিতে আসার কারণে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হলো এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার ১০% বাড়ানো হলো। এতে তার শতকরা কত ক্ষতি হলো।

ব্যাখ্যা দেখুন ›ধরি, মূল বেতন = ১০০ টাকা ১০% কমানোর পর বেতন = ১০০ - ১০০ এর ১০% = ১০০ - ১০০ এর ১০/১০০ = ১০০ - ১০ = ৯০ ১০% বৃদ্ধিতে বেতন = ৯০ + ৯০ এর ১০% = ৯০ + ৯০ এর ১০/১০০ = ৯০ + ৯ = ৯৯ ∴ ক্ষতি = (১০০ - ৯৯) = ১%
৯

একজন দোকানদার (১৫/২)% লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তবে তার ২০% লাভ হত, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ব্যাখ্যা দেখুন ›(১৫/২)% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - (১৫/২) টাকা =(২০০ - ১৫)/২ = ১৮৫/২ টাকা ১০% কমে, ক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা ২০% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা ∴ ক্রয়মূল্য ৯০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ ×\times ৯০)/১০০ = ১০৮ টাকা বিক্রয়মূল্য বেশি (১০৮ - ১৮৫/২) টাকা = (২১৬ - ১৮৫)/২ = ৩১/২ টাকা বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ ×\times ২)/৩১ টাকা ∴ বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ ×\times ৩১ ×\times ২)/৩১ = ২০০ টাকা।
১০

৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে অতিরিক্ত কি পরিমান পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

ব্যাখ্যা দেখুন ›৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার ৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার ধরি ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে। শর্তমতে, ৪২/(১৮ + ক ) = ৩/৭ ⇒ ৫৪ + ৩ক = ২৯৪ ⇒ ৩ক = ২৯৪ - ৫৪ ⇒ ৩ক = ২৪০ ∴ ক =৮০ লিটার
পায়রা বন্দর কর্তৃপক্ষ (অফিস সহায়ক) - ২০.০৫.২০২৩ প্রশ্ন ও সমাধান