প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 1993 — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 1993 Exam — previous year question solution with answer & explanation (free)

97প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৯৭
সব বিষয়ের প্রশ্ন
১

বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন কে করেন ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত।
২

বাংলা গদ্য সাহিত্যের উদ্ভব ও বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে ?

ব্যাখ্যা দেখুন ›বাংলা গদ্য সাহিত্যে উদ্ভব ও বিকাশে যে প্রতিষ্ঠানের ভূমিকা তা হল ফোর্ট উইলিয়াম কলেজ; যা ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়। এ কলেজের পণ্ডিতগণ গদ্য লেখা শুরু করেন এবং এর ব্যাপক প্রসারে ভূমিকা পালন করেন। ফোর্ট উইলিয়াম কলেজের গদ্য লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- রামরাম বসু, উইলিয়াম কেরী, গোলকলাস শর্মা, মৃত্যুঞ্জয় বিদ্যালংকার, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
৩

বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এ দেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে-

ব্যাখ্যা দেখুন ›বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যে নামটি এ দেশের সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল তিনি হলেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে তিনি বিভিন্ন গবেষণা পরিচালনা করেন। সাহিত্যের ক্ষেত্রে তাঁর গবেষণা কর্মের ফসল হল- বাংলা সাহিত্যের কথা, ভাষা ও সাহিত্য, বাংলা ভাষার ইতিবৃত্ত, সিদ্ধ কাহ্নপার গীত ও দোহা, বৌদ্ধ মর্মবাদী গান।
৪

বহুব্রীহি' বইটির রচয়িতা কে ?

ব্যাখ্যা দেখুন ›বহুব্রীহি' গ্রন্থটির রচয়িতা হুমায়ুন আহমদ। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে- অয়োময়, নীল অপরাজিতা, প্রিয়তমেষু, জয়জয়ন্তী, এইসব দিনরাত্রি, দুই দুয়ারী, জোছনা ও জননীর গল্প, কে কথা কয়। তাঁর শ্রেষ্ঠ উপন্যাস- নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার, আগুনের পরশমনি।
৫

বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের প্রখ্যাত নাট্যকার মমতাজউদ্দীন আহমেদ।
৬

'সূর্যদীঘল বাড়ী' কোন প্রকারের গ্রন্থ ?

ব্যাখ্যা দেখুন ›'সূর্যদীঘল বাড়ী' একটি সামাজিক উপন্যাস। আবু ইসহাক রচিত 'সূর্যদীঘল বাড়ী' ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এই উপন্যাসটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত হয়। এই উপন্যাসে তৎকালীন গ্রামীণ সমাজের দারিদ্র্য, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির চিত্র তুলে ধরা হয়েছে।
৭

কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংকের বা নিজের অন্য কোনো শাখাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য যে আদেশপত্র দেয় তাকে কি বলে ?

ব্যাখ্যা দেখুন ›কোনো ব্যাংক অন্য কোনো ব্যাংকের বা নিজের অন্য কোনো শাখাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করার জন্য যে আদেশপত্র দেয় তাকে ব্যাংক ড্রাফট বলে।
৮

নিচে উল্লিখিত জাতিসংঘের সেক্রেটারি জেনারেলদের কোন জন এশিয়া মহাদেশের অধিবাসী ?

ব্যাখ্যা দেখুন ›দ্যাগ হ্যামার শোল্ড (সুইডেন) ইউরোপ মহাদেশ পেরেজ দ্য কুয়েলার- (পেরু) দক্ষিণ আমেরিকা মহাদেশ বুট্রোস ঘালী - (মিশর) আফ্রিকা মহাদেশ উ থান্ট - (মায়ানমার) এশিয়া মহাদেশ
৯

দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য কত হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য ১ ঘণ্টা হবে ?

ব্যাখ্যা দেখুন ›দুটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১৫° হলে স্থান দুটির মধ্যকার সময়ের পার্থক্য ১ ঘণ্টা হবে। পৃথিবী প্রতি ঘন্টায় ১৫ ডিগ্রি আবর্তন করে। সুতরাং, দুটি স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য ১৫° হলে, তাদের মধ্যে সময়ের পার্থক্য ১ ঘণ্টা হবে।
১০

বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি ?

ব্যাখ্যা দেখুন ›বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন: কেশ হাইগ্রোমিটার , বৈদ্যুতিক হাইগ্রোমিটার , শিশিরাঙ্ক হাইগ্রোমিটার ।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 1993 প্রশ্ন ও সমাধান