প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 1994 — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 1994 Exam — previous year question solution with answer & explanation (free)

95প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৯৫
সব বিষয়ের প্রশ্ন
১

পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর হলে ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

ব্যাখ্যা দেখুন ›পিতা ও তিন পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। পিতা ও তিন পুত্র মোট ৪ জন লোক। ৫ বছর পর তাদের প্রত্যেকের বয়স ৫ বছর করে বাড়বে। অতএব, ৫ বছর পর ৪ জনের মোট বয়স বাড়বে ৫ ×\times ৪ = ২০ বছর। সুতরাং, ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে ৬০ + ২০ = ৮০ বছর।
২

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে কোনটির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ?

ব্যাখ্যা দেখুন ›প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক।
৩

a + b = - c হলে = কত ?

ব্যাখ্যা দেখুন ›a + b = - c বা,c=−(a+b)c = - (a + b)
৪

a- {a - (a + 1)} = কত ?

ব্যাখ্যা দেখুন ›a − {a − (a + 1)} = a − {a − a - 1} = a − { - 1} = a + 1
৫

আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যাগুলোর মধ্যে ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া অন্যতম।
৬

প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক ঘোষণা করা হয় কত তারিখে ?

ব্যাখ্যা দেখুন ›প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয়, ১৯৯০। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রাথমিকভাবে ৬৮ টির উপজেলায় চালু হয় ১ জানুয়ারী, ১৯৯২। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেশব্যাপী সম্প্রসারিত হয় ১ জানুয়ারী, ১৯৯৩।
৭

ক ও খ-এর মধ্যে ১৮০ টাকা এমনভাবে ভাগ করে দিতে হবে যেন খ, ক-এর টাকার দ্বিগুণ বেশি পায়। ক কত টাকা পাবে ?

ব্যাখ্যা দেখুন ›ধরি, ক পাবে x টাকা। প্রশ্নানুসারে, খ পাবে x এর দ্বিগুণ অর্থাৎ ২x টাকা। ক ও খ এর মোট টাকার পরিমাণ ১৮০ টাকা। সুতরাং, x + ২x = ১৮০ বা, ৩x = ১৮০ বা, x = ১৮০/৩ বা, x = ৬০ অতএব, ক পাবে ৬০ টাকা।
৮

প্রাথমিক স্কুলে শিক্ষক পদের শতকরা কত ভাগ মহিলাদেরকে নিয়োগ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে ?

ব্যাখ্যা দেখুন ›‘প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯’ অনুসারে, সহকারী শিক্ষক পদে ৬০ শতাংশ নারী কোটা রাখার নিয়ম রয়েছে। তবে, সরকারের সময়ে সময়ে প্রকাশিত প্রজ্ঞাপন ও বিধি অনুযায়ী এই নিয়মের পরিবর্তন হতে পারে।
৯

'শিক্ষার বিনিময়ে খাদ্য' বলতে কোনটি বুঝায় ?

ব্যাখ্যা দেখুন ›'শিক্ষার বিনিময়ে খাদ্য' বলতে বোঝায় শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য অসচ্ছল অভিভাবকদেরকে খাদ্যশস্য প্রদান করা। এর মাধ্যমে দরিদ্র পরিবারের শিশুদেরকে স্কুলে পাঠানোর জন্য উৎসাহিত করা হয় এবং তাদের পুষ্টি নিশ্চিত করা হয়। এর উদ্দেশ্য হচ্ছে দরিদ্র পরিবারের শিশুরা যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা যায়।
১০

শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›শিশুদের পাঠদানের জন্য সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হলো পাঠ্যপুস্তক। এর কারণ হলো পাঠ্যপুস্তক শিক্ষার মূল ভিত্তি ।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 1994 প্রশ্ন ও সমাধান