প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2002 — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 2002 Exam — previous year question solution with answer & explanation (free)

40প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৪০
সব বিষয়ের প্রশ্ন
১

মেট্রিক পদ্ধতিতে ভরের একক কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›মেট্রিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড। বর্তমানে আন্তর্জাতিক একক হল SI পদ্ধতি। এ পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন।
২

কোনটি সবচেয়ে বৃহৎ গ্রহ ?

ব্যাখ্যা দেখুন ›সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি গ্রহকে গ্রহরাজও বলা হয়। দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি, সবচেয়ে ছোট গ্রহ বুধ। সৌরজগতের দ্রুততম এবং সূর্যের নিকটতম গ্রহও বুধ। সূর্যের সবচেয়ে দূরতম গ্রহ নেপচুন (পূর্বে ছিল প্লুটো)। বুধ গ্রহকে বলা হয় সকালের তারা। পৃথিবীর নিকটতম গ্রহ হল শুক্র। এ গ্রহকে পৃথিবীর জমজ গ্রহ বলা হয়। সবুজ গ্রহ হল- ইউরেনাস। শনি গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি। পৃথিবীর উপগ্রহ হল চাঁদ। বুধ ও শুক্র গ্রহের কোন চাঁদ তথা উপগ্রহ নেই।
৩

'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে কতটুকু গম পান ?

ব্যাখ্যা দেখুন ›“শিক্ষার জন্য খাদ্য” কর্মসূচির আওতায় একজন শিক্ষার্থীর অভিভাবক মাসে ১৫ কেজি গম পান।
৪

পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হলে পিতার বর্তমান বয়স কত ?

ব্যাখ্যা দেখুন ›ধরি, পুত্রের বর্তমান বয়স = ক বছর অতএব, পিতার বর্তমান বয়স = ৪ক বছর ৫ বছর পর, পুত্রের বয়স হবে = (ক + ৫) বছর পিতার বয়স হবে = (৪ক + ৫) বছর ৫ বছর পর তাদের বয়সের সমষ্টি ৬০ বছর হবে। প্রশ্নমতে, (ক + ৫) + (৪ক + ৫) = ৬০ বা, ৫ক + ১০ = ৬০ বা, ৫ক = ৬০ - ১০ বা, ৫ক = ৫০ বা, ক = ৫০ ÷\div ৫ বা, ক = ১০ অতএব, পুত্রের বর্তমান বয়স ১০ বছর। পিতার বর্তমান বয়স = ৪ ×\times ১০ = ৪০ বছর। সুতরাং, পিতার বর্তমান বয়স ৪০ বছর।
৫

সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি ×\times উচ্চতা।
৬

Iron is a useful metal. এখানে 'Iron' শব্দটি কোন প্রকারের Noun ?

ব্যাখ্যা দেখুন ›এখানে 'Iron' শব্দটি Material Noun (বস্তুবাচক বিশেষ্য)। কারণ 'Iron' একটি পদার্থের নাম যা দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। Material Noun সেইসব বিশেষ্য পদকে বোঝায় যা কোনো বস্তু বা পদার্থের নাম এবং যা গণনা করা যায় না, কেবল ওজন বা পরিমাপ করা যায়।
৭

বাক্যটির শূন্যস্থানে বসবে-Early rising is conducive...health.

ব্যাখ্যা দেখুন ›বাক্যটির শূন্যস্থানে বসবে to: Early rising is conducive to health. 'Conducive' এর পরে সাধারণত 'to' preposition বসে, যার অর্থ হলো সহায়ক বা উপযোগী।
৮

'উপগ্রহ' শব্দটির 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?

ব্যাখ্যা দেখুন ›'উপগ্রহ' শব্দটির 'উপ' উপসর্গটি ক্ষুদ্র অর্থে ব্যবহৃত।
৯

বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি ?

ব্যাখ্যা দেখুন ›(ক) বিশেষণ পদ যোগে গঠিত দ্বিরুক্ত (খ) সর্বনাম পদযোগে গঠিত দ্বিরুক্ত (গ) বিশেষ্য পদযোগে গঠিত দ্বিরুক্ত (ঘ) বিশেষণ পদযোগে গঠিত দ্বিরুক্ত
১০

'UNICEF'-এর সদর দপ্তর কোথায় ?

ব্যাখ্যা দেখুন ›'UNICEF'-এর সদর দপ্তর নিউইয়র্ক এ অবস্থিত।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2002 প্রশ্ন ও সমাধান