প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2005 — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 2005 Exam — previous year question solution with answer & explanation (free)

39প্রশ্ন
7বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৩৯
সব বিষয়ের প্রশ্ন
১

'উইম্বলডন'-এর নাম কোন খেলার সাথে যুক্ত ?

ব্যাখ্যা দেখুন ›'উইম্বলডন'-এর নাম টেনিস খেলার সাথে যুক্ত। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ টেনিস টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম এবং এটি লন্ডনের উইম্বলডনে অনুষ্ঠিত হয়।
২

আগরতলা ষড়যন্ত্র মামলা কবে প্রত্যাহার করা হয় ?

ব্যাখ্যা দেখুন ›শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামী করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়েছিল ৩রা জানুয়ারি ১৯৬৮ সালে। এ মামলার আসামী ছিল ৩৫ জন। এ মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৯৬৯ সালের ১৫ ফেব্রুয়ারিতে গুলি করে হত্যা করা হয়। এরপর ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি এ মামলা প্রত্যাহার করা হয়।
৩

বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশ ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে। আইসিসি (International Cricket Council) ২৬ জুন ২০০০ সালে বাংলাদেশকে টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা দেয়।
৪

বাংলাদেশে কখন সর্বপ্রথম গ্যাসফিল্ড আবিষ্কৃত হয় ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশে সর্বপ্রথম গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে। আর ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন করা হয় হরিপুর গ্যাসক্ষেত্র থেকেই।
৫

প্রাথমিক শিক্ষান্তরে অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা মোট কয়টি ?

ব্যাখ্যা দেখুন ›সঠিক উত্তর নেই । অতীতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে মোট ২৯টি প্রান্তিক যোগ্যতা ছিল। পরবর্তীতে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য মোট ৫৩টি প্রান্তিক যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল । তবে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুসারে শিক্ষার্থীদের অর্জনের জন্য ১০টি মূল যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এসব যোগ্যতা অর্জনে সহায়ক পাঠ্য বই প্রণয়ন করা হয়েছে ।
৬

যমুনা সেতুর দৈর্ঘ্য কত ?

ব্যাখ্যা দেখুন ›যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
৭

মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে ?

ব্যাখ্যা দেখুন ›মানুষ প্রথম তামা ধাতুর ব্যবহার শেখে। প্রাগৈতিহাসিক যুগে তামা ছিল মানুষের ব্যবহৃত প্রথম ধাতু। আনুমানিক খ্রিস্টপূর্ব ৯০০০ বছর পূর্বে (নবপ্রস্তর যুগে) মানুষ প্রথম তামার ব্যবহার শুরু করে। এর সহজলভ্যতা এবং প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়ার সুযোগ থাকায় এটি প্রাচীন মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য ছিল। প্রাথমিকভাবে তামা অলঙ্কার, সরঞ্জাম ও অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতো।
৮

বাংলাদেশের সংবিধান কবে থেকে কার্যকর হয় ?

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবরে;গৃহীত হয় ৪ নভেম্বর এবং কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৯

বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের-

ব্যাখ্যা দেখুন ›বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের ৫ ভাগের ১ ভাগ। জাতীয় পতাকার নকশা অনুযায়ী, পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো ১০:৬। লাল বৃত্তটি পতাকার মাঝখানে স্থাপন করা হয় এবং এর ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ (১/৫) হয়।
১০

মৃত্যু উপত্যকা কোন দেশে অবস্থিত ?

ব্যাখ্যা দেখুন ›Death Valley (মৃত্যু উপত্যকা) মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এটি ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত একটি বিশাল এবং শুষ্ক উপত্যকা। এটি উত্তর আমেরিকার উষ্ণতম এবং শুষ্কতম স্থান হিসেবে পরিচিত।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2005 প্রশ্ন ও সমাধান