প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 শিউলী সেট — প্রশ্ন ও সমাধান

প্রতিটি প্রশ্নের নির্ভুল উত্তর ও ব্যাখ্যা একসাথে — সম্পূর্ণ ফ্রি।

Headteacher 2009 Shiuli Merged — previous year question solution with answer & explanation (free)

86প্রশ্ন
8বিষয়
উত্তর ও ব্যাখ্যাসহ
100%ফ্রি

প্রশ্নসমূহ

প্রশ্ন ১–১০ / ৮৬
সব বিষয়ের প্রশ্ন
১

’ভাটিয়ালী’ কোন্ অঞ্চলের গান ?

ব্যাখ্যা দেখুন ›ভাটিয়ালী দেশ এবং ভারতের ভাটি অঞ্চলের জনপ্রিয় গান। দেশে বিশেষকরে নদ-নদী পূর্ণ ময়মনসিংহ অঞ্চলের ব্রহ্মপুত্র নদের উত্তর-পূর্ব দিকের অঞ্চলগুলোতে ভাটিয়ালী গানের মূল সৃষ্টি, চর্চাস্থল এবং সেখানেই এই লোকসঙ্গীতের ব্যাপক প্রভাব রয়েছে। বাউলদের মতে ভাটিয়ালী গান হলো তাদের প্রকৃতিতত্ত্ব ভাগের গান। ভাটিয়ালী গানের মূল বৈশিষ্টা হলো এ গানগুলো রচিত হয় মূলত মাঝি, নৌকা, দাড়, গুন ইত্যাদি বিষয়ে ।
২

মাইকেল এঞ্জেলো কোন দেশের শিল্পী ?

ব্যাখ্যা দেখুন ›মাইকেলেঞ্জেলো (মার্চ ৬, ১৪৭৫ - ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪) বা মিকেলেঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর,চিত্রকর,স্থপতি এবং কবি। তার পুরো নাম মাইকেলেঞ্জেলো দি লোদোভিকো বুওনারোত্তি সিমোনি। তার বৈচিত্রময়তার ব্যাপ্তি এবং বিস্তৃতির কারণে মিকেলাঞ্জেলোকে রেনেসাঁ মানব বলে বর্ণনা করা হয়। মিকেলাঞ্জেলোর জীবৎকালেই তাকে শ্রেষ্ঠ জীবিত শিল্পী হিসাবে বিবেচনা করা হত, এবং ইতিহাসেও তাকে সর্বকালের শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসাবে ধরা হয় ।
৩

একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে ?

ব্যাখ্যা দেখুন ›মনে করি, লম্ব দূরত্ব = ক মিটার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১)/(২)×\times সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ×\times লম্ব দূরত্ব বা, ৪৮ = (১)/(২)×\times(৫+৭)×\times ক বা, ৪৮ = ৬ক সুতরাং ক = ৮ অতএব, লম্ব দূরত্ব ৮ মিটার
৪

কোন বানানটি শুদ্ধ ?

ব্যাখ্যা দেখুন ›শুদ্ধ বানানটি হলো: Kaleidoscope. Kaleidoscope হচ্ছে এক ধরনের optical instrument . এর Plural form হবে Kaleidoscopes . ক্যালেইডোস্কোপ হলো একটি অপটিক্যাল যন্ত্র, যার মধ্যে আয়না এবং রঙিন কাঁচ বা অন্যান্য বস্তু ব্যবহার করে বিভিন্ন ধরনের সুন্দর নকশা তৈরি করা হয়। যখন ক্যালেইডোস্কোপটি ঘোরানো হয়, তখন ভেতরের নকশাগুলো পরিবর্তিত হয়ে নতুন নতুন নকশা তৈরি করে।
৫

স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা ‘বীর প্রতীক’ উপাধি পান ?

ব্যাখ্যা দেখুন ›১৫ই ডিসেম্বর ১৯৭৩ সালে মোট ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেয়া হয়। তার মধ্যে ২ জন মহিল এই উপাধি লাভ করেন। তারা হলেনঃ মোছাঃ তারামন বেগম (সেক্টর ১১) ক্যাপ্টেন ডাঃ সিতারা বেগম (সেক্টর ২)
৬

ছয়-দফা দাবী প্রথম উত্থাপন করা হয় কোথায় ?

ব্যাখ্যা দেখুন ›পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারী পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত এক সম্মেলনে শেখ মুজিবুর রহমান ৬ দফা দাবী পেশ করেন। ২৩ মার্চ ছয় দফা দাবী আনুষ্ঠানিকভাবে উত্থাপন করা হয়। ছয় দফা দাবীকে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ।
৭

'Loaves and fishes' -- phrase টির অর্থ হল-

ব্যাখ্যা দেখুন ›Loaves and fishes- ব্যক্তিগত স্বার্থ/অর্জন (personal gains)- He is not interested to his loaves and fishes only.
৮

'By fair means or foul' -- phrase টির অর্থ হল-

ব্যাখ্যা দেখুন ›'By fair means or foul' phrase টির অর্থ হল: In any way, honest or dishonest. এই বাগধারাটির অর্থ হল: যেকোনো উপায়েই হোক, ভালো বা মন্দ, সঠিক বা ভুল, ন্যায়সঙ্গত বা অন্যায়। এটি প্রায়শই এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যখন কেউ উদ্দেশ্য পূরণের জন্য কিছুতেই পিছপা হয় না, এমনকি যদি তাকে অনৈতিক বা বেআইনি পথও অবলম্বন করতে হয়।
৯

সমবাহু ত্রিভূজের বাহুর দৈর্ঘ্য ৬ মিটার হলে, ত্রিভূজটির ক্ষেত্রফল হবে-

ব্যাখ্যা দেখুন ›আমরা জানি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল =(√(√(৩))/(৪)a2a^{2} দেওয়া আছে , বাহুর দৈর্ঘ্য = ৬ মিটার সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√(√(৩))/(৪)(৬)^(২)=(√(√(৩))/(৪)×\times৩৬ = ৯√৩ বর্গমিটার
১০

ত্রিভূজের যে কোনো দুইটি বহিঃস্থ কোণের সমষ্টি হবে-

ব্যাখ্যা দেখুন ›ত্রিভুজের কোন কোণ এক সমকোণ না হওয়ায় বাহু বর্ধিত করলে তা ঐ বাহুর অন্থঃস্থ কোনের পরিপূরক কোণ যা ৯০ ডিগ্রি থেকে বেশি হবে। আর ২ টি বর্ধিত বাহুর কোণের সমষ্টিও দুই সমকোনের বড় হবে ।
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2009 শিউলী সেট প্রশ্ন ও সমাধান